ফ্ল্যাট ক্রয়ে প্রাইম ব্যাংক গ্রাহকদের জন্য ফেয়ার ফেস হোল্ডিংস-এর বিশেষ ছাড়

ঢাকা, ৩১ ডিসেম্বর, ২০২৫: প্রাইম ব্যাংক পিএলসি. সম্প্রতি দেশের শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট প্রতিষ্ঠান ফেয়ার ফেস হোল্ডিংস লিমিটেড-এর সঙ্গে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির মাধ্যমে প্রাইম ব্যাংকের গ্রাহকরা ফেয়ার ফেস হোল্ডিংস লিমিটেড থেকে ফ্ল্যাট ক্রয়ে বিশেষ ছাড় উপভোগ করতে পারবেন। সম্প্রতি গুলশানে ব্যাংকের হেড অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে চুক্তিটি স্বাক্ষরিত হয়।

এই অংশীদারিত্বের আওতায় প্রাইম ব্যাংকের গ্রাহকরা ফেয়ার ফেস হোল্ডিংস লিমিটেড থেকে ফ্ল্যাট ক্রয়ের ক্ষেত্রে ৫ শতাংশ মূল্য ছাড় সুবিধা পাবেন, যা তাদেরকে নিজেদের স্থায়ী ঠিকানার জন্য দেশের প্রিমিয়াম রিয়েল এস্টেট প্রকল্পে বিনিয়োগের সুযোগ আরও সহজলভ্য করবে।

চুক্তিতে প্রাইম ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন মামুর আহমেদ, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন এবং ফেয়ার ফেস হোল্ডিংস লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার নূর আলম শেখ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- জোয়ার্দ্দার তানভীর ফয়সাল, ইভিপি ও হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল অ্যাসেটস, প্রাইম ব্যাংক পিএলসি; মো. রিয়াজ উদ্দিন, সিনিয়র এক্সিকিউটিভ, সেলস অ্যান্ড মার্কেটিং, ফেয়ার ফেস হোল্ডিংস লিমিটেড সহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই অংশীদারিত্বের মাধ্যমে প্রাইম ব্যাংক গ্রাহকদের লাইফস্টাইল ভিত্তিক মানসম্পন্ন সেবা ও আর্থিক সমাধান প্রদানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে, যা গ্রাহকদের স্বপ্নপূরণে সহায়ক ভূমিকা রাখবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» অনলাইন জুয়ার অন্যতম হোতা তুষার গ্রেফতার

» কারা নতুন করে প্রস্তুতি নিচ্ছে ইরানে সম্ভাব্য স্থল অভিযানের

» ডিবি পুলিশের অভিযানে ৯ গাঁজা গাছ উদ্ধার

» বিদেশি পিস্তল ও গুলিসহ নারী আটক

» সংসদের মন্দ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ

» গ্ল্যামারাস লুকে কেয়া পায়েল

» শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

» ঈদে ট্রেনের পঞ্চম দিনের টিকিট বিক্রি আজ

» বিএনপির নবনির্বাচিত এমপিদের দ্বিতীয় দিনের কর্মশালায় তারেক রহমান

» ৯০০ কোটি টাকার প্রকল্প পরিদর্শনে নোয়াখালীতে যাচ্ছেন দুই মন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ফ্ল্যাট ক্রয়ে প্রাইম ব্যাংক গ্রাহকদের জন্য ফেয়ার ফেস হোল্ডিংস-এর বিশেষ ছাড়

ঢাকা, ৩১ ডিসেম্বর, ২০২৫: প্রাইম ব্যাংক পিএলসি. সম্প্রতি দেশের শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট প্রতিষ্ঠান ফেয়ার ফেস হোল্ডিংস লিমিটেড-এর সঙ্গে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির মাধ্যমে প্রাইম ব্যাংকের গ্রাহকরা ফেয়ার ফেস হোল্ডিংস লিমিটেড থেকে ফ্ল্যাট ক্রয়ে বিশেষ ছাড় উপভোগ করতে পারবেন। সম্প্রতি গুলশানে ব্যাংকের হেড অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে চুক্তিটি স্বাক্ষরিত হয়।

এই অংশীদারিত্বের আওতায় প্রাইম ব্যাংকের গ্রাহকরা ফেয়ার ফেস হোল্ডিংস লিমিটেড থেকে ফ্ল্যাট ক্রয়ের ক্ষেত্রে ৫ শতাংশ মূল্য ছাড় সুবিধা পাবেন, যা তাদেরকে নিজেদের স্থায়ী ঠিকানার জন্য দেশের প্রিমিয়াম রিয়েল এস্টেট প্রকল্পে বিনিয়োগের সুযোগ আরও সহজলভ্য করবে।

চুক্তিতে প্রাইম ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন মামুর আহমেদ, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন এবং ফেয়ার ফেস হোল্ডিংস লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার নূর আলম শেখ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- জোয়ার্দ্দার তানভীর ফয়সাল, ইভিপি ও হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল অ্যাসেটস, প্রাইম ব্যাংক পিএলসি; মো. রিয়াজ উদ্দিন, সিনিয়র এক্সিকিউটিভ, সেলস অ্যান্ড মার্কেটিং, ফেয়ার ফেস হোল্ডিংস লিমিটেড সহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই অংশীদারিত্বের মাধ্যমে প্রাইম ব্যাংক গ্রাহকদের লাইফস্টাইল ভিত্তিক মানসম্পন্ন সেবা ও আর্থিক সমাধান প্রদানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে, যা গ্রাহকদের স্বপ্নপূরণে সহায়ক ভূমিকা রাখবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com