সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির নাতনি তাতিয়ানা শ্লোসবার্গের মৃত্যু

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির নাতনি ও পরিবেশবিষয়ক সাংবাদিক তাতিয়ানা শ্লোসবার্গ ৩৫ বছর বয়সে মারা গেছেন। জন এফ কেনেডি লাইব্রেরি ফাউন্ডেশনের এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে তার পরিবার এ তথ্য নিশ্চিত করেছে।

পরিবারের পক্ষ থেকে বলা হয়, ‘আমাদের সুন্দর তাতিয়ানা আজ সকালে মারা গেছেন। তিনি সর্বদা আমাদের হৃদয়ে থাকবেন।’

গত নভেম্বরে তাতিয়ানা জানান, তিনি ক্যান্সারে আক্রান্ত। এক প্রবন্ধে তিনি লেখেন, চিকিৎসকদের মতে তার বেঁচে থাকার সম্ভাবনা এক বছরেরও কম। গত মাসে প্রকাশিত ‘এ ব্যাটল উইথ মাই ব্লাড’ শীর্ষক নিবন্ধে তিনি জানান, ২০২৪ সালের মে মাসে তার দ্বিতীয় সন্তানের জন্মের পর তার শরীরে অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া ধরা পড়ে।

অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া রক্ত ও অস্থি মজ্জার একটি দ্রুত ছড়িয়ে পড়া ক্যান্সার, যা স্বাভাবিক রক্তকণিকা তৈরিতে বাধা সৃষ্টি করে। শ্লোসবার্গ কেমোথেরাপি ও অস্থি মজ্জা প্রতিস্থাপনসহ বিভিন্ন চিকিৎসা নিলেও চিকিৎসকরা ইতিবাচক পূর্বাভাস দিতে পারেননি।

ডিজাইনার এডউইন শ্লোসবার্গ ও যুক্তরাষ্ট্রের কূটনীতিক ক্যারোলিন কেনেডির কন্যা তাতিয়ানা লেখেন, তার সবচেয়ে বড় দুশ্চিন্তা ছিল সন্তানদের নিয়ে—যারা তাকে মনে রাখতে পারবে না। তিনি আরও উল্লেখ করেন, তার মৃত্যু পরিবারের জন্য আরেকটি গভীর বেদনার কারণ, কারণ কেনেডি পরিবার আগেও একাধিক ব্যক্তিগত ট্র্যাজেডির মুখোমুখি হয়েছে।

উল্লেখ্য, জন এফ কেনেডি ১৯৬৩ সালে আততায়ীর গুলিতে নিহত হন এবং তার চাচা জন এফ কেনেডি জুনিয়র ১৯৯৯ সালে বিমান দুর্ঘটনায় মারা যান।  সূত্র: বিবিসি

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে প্রায় দুই লাখ টাকা ছিনতাই

» ইয়াকুব হত্যাকাণ্ডে জড়িত মূল হোতা গ্রেফতার

» আজ সকাল থেকে টানা ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

» চুমু কাণ্ডে কাজল ‘এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে বাদ দিতে পারিনি’

» রাজধানীতে ফুটপাত দখলমুক্ত করতে যৌথ অভিযান

» বারে অভিযান চালিয়ে অন্তত ১৪০ জন আটক

» রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর আজ

» ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

» পূর্বশত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ

» শিশুদের টিকাদান কর্মসূচি লক্ষ্যমাত্রা অর্জনের পথে: জাতিসংঘ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির নাতনি তাতিয়ানা শ্লোসবার্গের মৃত্যু

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির নাতনি ও পরিবেশবিষয়ক সাংবাদিক তাতিয়ানা শ্লোসবার্গ ৩৫ বছর বয়সে মারা গেছেন। জন এফ কেনেডি লাইব্রেরি ফাউন্ডেশনের এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে তার পরিবার এ তথ্য নিশ্চিত করেছে।

পরিবারের পক্ষ থেকে বলা হয়, ‘আমাদের সুন্দর তাতিয়ানা আজ সকালে মারা গেছেন। তিনি সর্বদা আমাদের হৃদয়ে থাকবেন।’

গত নভেম্বরে তাতিয়ানা জানান, তিনি ক্যান্সারে আক্রান্ত। এক প্রবন্ধে তিনি লেখেন, চিকিৎসকদের মতে তার বেঁচে থাকার সম্ভাবনা এক বছরেরও কম। গত মাসে প্রকাশিত ‘এ ব্যাটল উইথ মাই ব্লাড’ শীর্ষক নিবন্ধে তিনি জানান, ২০২৪ সালের মে মাসে তার দ্বিতীয় সন্তানের জন্মের পর তার শরীরে অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া ধরা পড়ে।

অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া রক্ত ও অস্থি মজ্জার একটি দ্রুত ছড়িয়ে পড়া ক্যান্সার, যা স্বাভাবিক রক্তকণিকা তৈরিতে বাধা সৃষ্টি করে। শ্লোসবার্গ কেমোথেরাপি ও অস্থি মজ্জা প্রতিস্থাপনসহ বিভিন্ন চিকিৎসা নিলেও চিকিৎসকরা ইতিবাচক পূর্বাভাস দিতে পারেননি।

ডিজাইনার এডউইন শ্লোসবার্গ ও যুক্তরাষ্ট্রের কূটনীতিক ক্যারোলিন কেনেডির কন্যা তাতিয়ানা লেখেন, তার সবচেয়ে বড় দুশ্চিন্তা ছিল সন্তানদের নিয়ে—যারা তাকে মনে রাখতে পারবে না। তিনি আরও উল্লেখ করেন, তার মৃত্যু পরিবারের জন্য আরেকটি গভীর বেদনার কারণ, কারণ কেনেডি পরিবার আগেও একাধিক ব্যক্তিগত ট্র্যাজেডির মুখোমুখি হয়েছে।

উল্লেখ্য, জন এফ কেনেডি ১৯৬৩ সালে আততায়ীর গুলিতে নিহত হন এবং তার চাচা জন এফ কেনেডি জুনিয়র ১৯৯৯ সালে বিমান দুর্ঘটনায় মারা যান।  সূত্র: বিবিসি

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com