খালেদা জিয়ার মৃত্যুতে ফ্যাসিস্ট হাসিনার দায় রয়েছে : আইন উপদেষ্টা

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পেছনে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার সরকারের দায় রয়েছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

মঙ্গলবার উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার বাইরে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

আইন উপদেষ্টা বলেন, বেগম জিয়ার মৃত্যুর পেছনে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার সরকারের দায় রয়েছে। প্রহসনের মিথ্যা রায়ের মধ্য দিয়ে বেগম জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হয়েছে। এই সরকার আসার পর থেকে তাকে যথাযথ মর্যাদা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। প্রধান উপদেষ্টা সব সময় তার খোঁজ-খবর নিয়েছেন। আরও দুই বছর আগে যদি তাকে পাওয়া যেত, তাহলে হয়তো সুচিকিৎসার সুযোগ পাওয়া যেত।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া ভোর ৬টায় শাহদাতবরণ করেছেন। গোটা জাতির মতো আমাদের সরকারে যারা আছেন, তারা গভীরভাবে শোকাহত। এই শোকের ভেতর প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সভার শুরুতে বেগম জিয়ার মৃত্যুতে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তার আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

আসিফ নজরুল বলেন, ধর্ম উপদেষ্টা মোনাজাত পরিচালনা করেন। সভায় বেগম জিয়ার মৃত্যুতে আগামীকাল থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক প্রস্তাব গৃহীত হয়েছে এবং আগামীকাল সাধারণ ছুটির সিদ্ধান্ত হয়েছে। সভায় শোক প্রস্তাব পাস হয়েছে। বিশ্বের যত জায়গায় বাংলাদেশের দূতাবাস রয়েছে, সেসব জায়গায় শোক বই খোলার সিদ্ধান্ত হয়েছে। সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অংশগ্রহণ করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সংসদের দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার শপথের প্রস্তুতি

» রমজান উপলক্ষে টিসিবির নিত্যপণ্য বিক্রি শুরু আজ

» জামায়াতের বিক্ষোভ বাতিল

» সকালে ‘না’ বলার পর দুপুরে শপথ নিলেন জামায়াতের সংসদ সদস্যরা

» গ্রেপ্তার হতে পারেন আমিশা প্যাটেল

» সেঞ্চুরি হাঁকিয়ে ইতিহাস গড়লেন কানাডার যুবরাজ

» মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

» রমজানে মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি প্রকাশ

» মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন আমিনুল হক

» দায়িত্ব শেষে অবশ্যই দেশে থাকতে চাই: স্বরাষ্ট্র উপদেষ্টা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

খালেদা জিয়ার মৃত্যুতে ফ্যাসিস্ট হাসিনার দায় রয়েছে : আইন উপদেষ্টা

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পেছনে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার সরকারের দায় রয়েছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

মঙ্গলবার উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার বাইরে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

আইন উপদেষ্টা বলেন, বেগম জিয়ার মৃত্যুর পেছনে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার সরকারের দায় রয়েছে। প্রহসনের মিথ্যা রায়ের মধ্য দিয়ে বেগম জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হয়েছে। এই সরকার আসার পর থেকে তাকে যথাযথ মর্যাদা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। প্রধান উপদেষ্টা সব সময় তার খোঁজ-খবর নিয়েছেন। আরও দুই বছর আগে যদি তাকে পাওয়া যেত, তাহলে হয়তো সুচিকিৎসার সুযোগ পাওয়া যেত।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া ভোর ৬টায় শাহদাতবরণ করেছেন। গোটা জাতির মতো আমাদের সরকারে যারা আছেন, তারা গভীরভাবে শোকাহত। এই শোকের ভেতর প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সভার শুরুতে বেগম জিয়ার মৃত্যুতে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তার আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

আসিফ নজরুল বলেন, ধর্ম উপদেষ্টা মোনাজাত পরিচালনা করেন। সভায় বেগম জিয়ার মৃত্যুতে আগামীকাল থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক প্রস্তাব গৃহীত হয়েছে এবং আগামীকাল সাধারণ ছুটির সিদ্ধান্ত হয়েছে। সভায় শোক প্রস্তাব পাস হয়েছে। বিশ্বের যত জায়গায় বাংলাদেশের দূতাবাস রয়েছে, সেসব জায়গায় শোক বই খোলার সিদ্ধান্ত হয়েছে। সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অংশগ্রহণ করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com