শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি গার্মেন্টস কারখানায় শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। এতে প্রায় ৪০ মিনিট মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

আজ সকালে সিদ্ধিরগঞ্জের ৩ নম্বর ওয়ার্ডের মৌচাক এলাকায় অবস্থিত কোরেশ বাংলাদেশ লিমিটেড নামক একটি গার্মেন্টসের ৭০ জন শ্রমিককে কোনো আর্থিক সুবিধা না দিয়ে ছাঁটাই করা হয় বলে অভিযোগ করেন শ্রমিকরা। এর প্রতিবাদে সকাল ১০টা ১০ মিনিটের দিকে তারা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি শুরু করেন।

অবরোধের কারণে ঢাকা ও চট্টগ্রামমুখী উভয় লেনে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে সকাল ১০টা ৫০ মিনিটের দিকে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন,  শ্রমিকরা প্রায় ৪০ মিনিট সড়ক অবরোধ করে রেখেছিলেন। তাদের সঙ্গে আলোচনা করে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বিষয়টি সমাধানের জন্য গার্মেন্টস কর্তৃপক্ষ ও শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ‘লং মার্চের’ নামে বিরোধীদল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে: রিজভী

» মাতৃত্বের পর শারীরিক পরিবর্তন নিয়ে কটাক্ষ, বিপাশার ক্ষোভ

» ঢাকার যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে : সড়ক প্রতিমন্ত্রী

» ইনসাফভিত্তিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

» প্রবাসীদের সমস্যা সমাধানে গবেষণা করা হয়েছে: সংসদে প্রতিমন্ত্রী নুর

» রক্তপাতের বিনিময়ে আসা গণতন্ত্রকে রক্ষা করতে চাই: রাষ্ট্রপতি

» বিধান লঙ্ঘন করে এস আলমের প্রতিষ্ঠানকে ঋণ কেন, হান্নানের প্রশ্নে অর্থমন্ত্রী বললেন সচল কোম্পানি বন্ধ করা যায় না

» বিনা সুদে কৃষিঋণ বিতরণের আপাতত কোনো পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী

» রাষ্ট্রপতির আদেশে এনবিআর আন্দোলনে অংশ নেওয়া ২০ কর্মকর্তার শাস্তি বাতিল

» সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল কোরআন-সুন্নাহ বিরোধী, পাস না করার আহ্বান জামায়াত এমপির

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি গার্মেন্টস কারখানায় শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। এতে প্রায় ৪০ মিনিট মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

আজ সকালে সিদ্ধিরগঞ্জের ৩ নম্বর ওয়ার্ডের মৌচাক এলাকায় অবস্থিত কোরেশ বাংলাদেশ লিমিটেড নামক একটি গার্মেন্টসের ৭০ জন শ্রমিককে কোনো আর্থিক সুবিধা না দিয়ে ছাঁটাই করা হয় বলে অভিযোগ করেন শ্রমিকরা। এর প্রতিবাদে সকাল ১০টা ১০ মিনিটের দিকে তারা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি শুরু করেন।

অবরোধের কারণে ঢাকা ও চট্টগ্রামমুখী উভয় লেনে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে সকাল ১০টা ৫০ মিনিটের দিকে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন,  শ্রমিকরা প্রায় ৪০ মিনিট সড়ক অবরোধ করে রেখেছিলেন। তাদের সঙ্গে আলোচনা করে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বিষয়টি সমাধানের জন্য গার্মেন্টস কর্তৃপক্ষ ও শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com