অভ্যন্তরীণ ফ্লাইট ব্যবহার করে ইয়াবা পাচারের সময় এক ব্যক্তি গ্রেফতার

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যন্তরীণ ফ্লাইট ব্যবহার করে ইয়াবা পাচারের সময় নবী হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। তিনি কক্সবাজারের টেকনাফ উপজেলার বাসিন্দা। রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক।

এপিবিএন সূত্রে জানা যায়, রোববার দুপুরে নভোএয়ারের কক্সবাজার–ঢাকা রুটের একটি ফ্লাইটে মাদক পরিবহনের গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের কার পার্কিং এলাকার কাছে ওই যাত্রীকে আটক করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার আচরণ সন্দেহজনক হওয়ায় তাকে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের কার্যালয়ে নেওয়া হয়। পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসকের তত্ত্বাবধানে এক্স-রে পরীক্ষা করা হয়। পরে তার দেহের অভ্যন্তরে ডিম্বাকৃতির কয়েকটি বস্তু শনাক্ত হয়। এরপর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে টেপে মোড়ানো তিনটি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটগুলো খুলে মোট ৯৬৯টি ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

পুলিশ জানায়, নবী হোসেন দীর্ঘদিন ধরে মাদক পরিবহন ও বেচাকেনার সঙ্গে জড়িত বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ বিষয়ে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, বিমানবন্দরকে কেন্দ্র করে যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড দমনে এপিবিএন সর্বদা সতর্ক রয়েছে। যাত্রী ও ফ্লাইট নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» শুক্রবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

» লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭২ বাংলাদেশি

» ভেনেজুয়েলার ভূমিকম্প আমাদের জন্য সতর্কবার্তা: শায়খ আহমাদুল্লাহ

» আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ

» চীনের বিনিয়োগের পাশাপাশি আমাদেরও রফতানির সুযোগ রয়েছে: মাহদী আমিন

» ইসলামে বিভেদ-হানাহানির কোনো স্থান নেই: প্রধানমন্ত্রী

» আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায়: রাষ্ট্রপতি

» ‘এখানে বসে বসে অনেকখানি উর্দু শিখে ফেলেছি’: হুম্মাম কাদের

» ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেব, সংসদে হাসনাত আবদুল্লাহ

» ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ ও মৌলভীবাজারের ৯০ জন নারী উদ্যোক্তা পেলেনব্র্যাক ব্যাংকের ‘আমরাই তারা’ প্রশিক্ষণ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

অভ্যন্তরীণ ফ্লাইট ব্যবহার করে ইয়াবা পাচারের সময় এক ব্যক্তি গ্রেফতার

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যন্তরীণ ফ্লাইট ব্যবহার করে ইয়াবা পাচারের সময় নবী হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। তিনি কক্সবাজারের টেকনাফ উপজেলার বাসিন্দা। রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক।

এপিবিএন সূত্রে জানা যায়, রোববার দুপুরে নভোএয়ারের কক্সবাজার–ঢাকা রুটের একটি ফ্লাইটে মাদক পরিবহনের গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের কার পার্কিং এলাকার কাছে ওই যাত্রীকে আটক করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার আচরণ সন্দেহজনক হওয়ায় তাকে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের কার্যালয়ে নেওয়া হয়। পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসকের তত্ত্বাবধানে এক্স-রে পরীক্ষা করা হয়। পরে তার দেহের অভ্যন্তরে ডিম্বাকৃতির কয়েকটি বস্তু শনাক্ত হয়। এরপর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে টেপে মোড়ানো তিনটি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটগুলো খুলে মোট ৯৬৯টি ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

পুলিশ জানায়, নবী হোসেন দীর্ঘদিন ধরে মাদক পরিবহন ও বেচাকেনার সঙ্গে জড়িত বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ বিষয়ে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, বিমানবন্দরকে কেন্দ্র করে যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড দমনে এপিবিএন সর্বদা সতর্ক রয়েছে। যাত্রী ও ফ্লাইট নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com