গোপালগঞ্জে বাস চাপায় পুলিশ সদস্য নিহত

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  গোপালগঞ্জের মুকসুদপুরে বাস চাপায় রবিউল ইসলাম(৩৫) নামে পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) সকালে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গাপোল এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত রবিউল নড়াইলের সদর থানায় কর্মরত ছিলেন। তিনি মুকসুদপুর উপজেলার নওহাটা গ্রামের হিরু মিয়ার ছেলে।

পুলিশ ও স্বজনরা জানায়, রাতে অফিস শেষ করে মোটরসাইকেলে করে মুকসুদপুরের গ্রামের বাড়িতে ফিরছিলেন রবিউল ইসলাম। সকালে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার ভাঙ্গাপোল এলাকায় অজ্ঞাত একটি বাস তার মোটরসাইকেল চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানতে চাইলে মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গাপোল এলাকায় বাস চাপায় তার মৃত্যু হয়েছে। বাস ও চালককে আটক করতে পুলিশের অভিযান চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» পবিত্র আশুরা ২৬ জুন

» শেষ রক্ষা হচ্ছে না পরীমনিকাণ্ডের সেই এডিসির!

» খ্যাতির মোহে ‘অহংকারী’ হয়ে উঠেছিলেন সামান্থা!

» বৈষম্যহীন রাষ্ট্র গঠনের সাহসী রূপরেখা এবারের বাজেট: সংসদে নিপুন রায়

» জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস

» যুব সমাজকে মাদকমুক্ত করতে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী

» বগলদাবা বা সংঘাতমুখী নয়, কার্যকর বিরোধীদলের ভূমিকা পালন করবে জামায়াত: ডা. শফিকুর রহমান

» বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৭৭ জন গ্রেফতার

» মোহাম্মদপুরে অভিযানকালে হামলায় ওসি-এসআই আহত, ২ ছিনতাইকারী গুলিবিদ্ধ

» আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না: ট্রাম্প

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

গোপালগঞ্জে বাস চাপায় পুলিশ সদস্য নিহত

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  গোপালগঞ্জের মুকসুদপুরে বাস চাপায় রবিউল ইসলাম(৩৫) নামে পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) সকালে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গাপোল এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত রবিউল নড়াইলের সদর থানায় কর্মরত ছিলেন। তিনি মুকসুদপুর উপজেলার নওহাটা গ্রামের হিরু মিয়ার ছেলে।

পুলিশ ও স্বজনরা জানায়, রাতে অফিস শেষ করে মোটরসাইকেলে করে মুকসুদপুরের গ্রামের বাড়িতে ফিরছিলেন রবিউল ইসলাম। সকালে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার ভাঙ্গাপোল এলাকায় অজ্ঞাত একটি বাস তার মোটরসাইকেল চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানতে চাইলে মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গাপোল এলাকায় বাস চাপায় তার মৃত্যু হয়েছে। বাস ও চালককে আটক করতে পুলিশের অভিযান চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com