মেঘনায় দুর্ঘটনায় যাত্রীবাহী মহারাজ-৭

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : ঢাকা থেকে বরিশালের মুলাদি যাওয়ার পথে মেঘনা নদীতে দুর্ঘটনায় পড়েছে যাত্রীবাহী লঞ্চ এমভি মহারাজ-৭। নোঙর করা পণ্যবাহী ছোট নৌযানের সঙ্গে সংঘর্ষে লঞ্চটির দোতলার বাম পা‌শের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় বড় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রবিবার সকাল ৯টার দিকে মেঘনা নদীর শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

লঞ্চের যাত্রী অভি মুঠোফোনে বলেন, সকাল ৯টার দিকে লঞ্চটি মেঘনা নদী পার হচ্ছিল। নদীর তীরের কাছে একটি পণ্যবাহী ছোট নৌযান নোঙর করা ছিল। ঘন কুয়াশার কারণে লঞ্চের চালক সেটি দেখতে পাননি। একপর্যায়ে নোঙর করা নৌযান সঙ্গে লঞ্চটির ধাক্কা লাগে। এতে লঞ্চের দোতলার পাশের প্রায় ৩০ ফুট অংশ ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনার সময় দোতলায় থাকা যাত্রীরা দ্রুত নিচে নেমে নিরাপদ স্থানে চলে যান। একজন যাত্রী সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে। দুর্ঘটনার পর লঞ্চটি মূলাদীর উদ্দেশ্যে রওনা হয়েছে।

বরিশাল বিআইডব্লিটিএর ট্রাফিক পরিদর্শক জুলফিকার আলী বলেন, বিষয়টি আমাদের জানায়নি। খোঁজ নিয়ে দেখছি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» পবিত্র আশুরা ২৬ জুন

» শেষ রক্ষা হচ্ছে না পরীমনিকাণ্ডের সেই এডিসির!

» খ্যাতির মোহে ‘অহংকারী’ হয়ে উঠেছিলেন সামান্থা!

» বৈষম্যহীন রাষ্ট্র গঠনের সাহসী রূপরেখা এবারের বাজেট: সংসদে নিপুন রায়

» জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস

» যুব সমাজকে মাদকমুক্ত করতে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী

» বগলদাবা বা সংঘাতমুখী নয়, কার্যকর বিরোধীদলের ভূমিকা পালন করবে জামায়াত: ডা. শফিকুর রহমান

» বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৭৭ জন গ্রেফতার

» মোহাম্মদপুরে অভিযানকালে হামলায় ওসি-এসআই আহত, ২ ছিনতাইকারী গুলিবিদ্ধ

» আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না: ট্রাম্প

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মেঘনায় দুর্ঘটনায় যাত্রীবাহী মহারাজ-৭

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : ঢাকা থেকে বরিশালের মুলাদি যাওয়ার পথে মেঘনা নদীতে দুর্ঘটনায় পড়েছে যাত্রীবাহী লঞ্চ এমভি মহারাজ-৭। নোঙর করা পণ্যবাহী ছোট নৌযানের সঙ্গে সংঘর্ষে লঞ্চটির দোতলার বাম পা‌শের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় বড় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রবিবার সকাল ৯টার দিকে মেঘনা নদীর শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

লঞ্চের যাত্রী অভি মুঠোফোনে বলেন, সকাল ৯টার দিকে লঞ্চটি মেঘনা নদী পার হচ্ছিল। নদীর তীরের কাছে একটি পণ্যবাহী ছোট নৌযান নোঙর করা ছিল। ঘন কুয়াশার কারণে লঞ্চের চালক সেটি দেখতে পাননি। একপর্যায়ে নোঙর করা নৌযান সঙ্গে লঞ্চটির ধাক্কা লাগে। এতে লঞ্চের দোতলার পাশের প্রায় ৩০ ফুট অংশ ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনার সময় দোতলায় থাকা যাত্রীরা দ্রুত নিচে নেমে নিরাপদ স্থানে চলে যান। একজন যাত্রী সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে। দুর্ঘটনার পর লঞ্চটি মূলাদীর উদ্দেশ্যে রওনা হয়েছে।

বরিশাল বিআইডব্লিটিএর ট্রাফিক পরিদর্শক জুলফিকার আলী বলেন, বিষয়টি আমাদের জানায়নি। খোঁজ নিয়ে দেখছি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com