ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনটি জোনায়েদ সাকিকে ছেড়ে দিলো বিএনপি

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিকে ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনটি ছেড়ে দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এদিন যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর মধ্য থেকে সাতজন প্রার্থীকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আসন ছেড়ে দেয় বিএনপি । এর মধ্যে গণধিকার পরিষদের দুই নেতা নুরুল হক নুর ও রাশেদ খাঁনকে পৃথক দুটি আসন ছেড়ে দিয়েছে বিএনপি। এর মধ্যে গণঅধিকার পরিষদের আহ্বায়ক নুরুল হক নুরকে পটুয়াখালী-৩ ও সাধারণ সম্পাদক রাশেদ খানকে ঝিনাইদহ-৪ আসনটি ছেড়ে দেওয়া হয়েছে।

এসময় আরও যে আসনগুলো ছেড়ে দেওয়ার কথা জানান মির্জা ফখরুল সেগুলো হলো: পিরোজপুর-১ আসনে জাতীয় পার্টির মোস্তফা জামাল হায়দার, নড়াইল-২ আসন ন্যাশনাল পিপলস পার্টির অ্যাডভোকেট ফরিদুজ্জামান ফরহাদ, যশোর-৫ আসন ঐক্যজোটের প্রার্থী মুফতি রশিদ এবং ঢাকা-১২ আসন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু এবং সদ্য বিএনপিতে যোগ দেওয়া ড. রেদোয়ান আহমেদ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» আ.লীগের ১৫ বছরে অফিসিয়াল-আন অফিসিয়াল ৫৬ লাখ কোটি টাকা পাচার হয়েছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

» হজযাত্রী সেজে হাজি ক্যাম্প থেকে সৌদি রিয়াল চুরি, গ্রেপ্তার ১

» আহারে ব্রো লাইফটাই স্পয়েল হয়ে গেল তোমার: আসিফ মাহমুদকে কটাক্ষ করে পোস্ট নীলার

» লুটেরাদের হাতে ব্যাংক দিলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে শ্রমিকরা: আখতার

» দেশে এখনো ন্যূনতম মজুরি প্রতিষ্ঠিত হয়নি: রিজভী

» গণভোটের রায় বাস্তবায়ন না হলে জনগণ রাজপথেই সিদ্ধান্ত নেবে: এটিএম আজহারুল ইসলাম

» অসুস্থ সারজিস আলমকে দেখতে গেলেন বিরোধীদলীয় নেতা

» মালিক-শ্রমিকের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্কে বিশ্বাসী জামায়াত: শফিকুর রহমান

» সুপার লিগ বাতিল করে ডিপিএলে নতুন নিয়ম

» সেন্সর বোর্ডে আটকে গেল সঞ্জয়ের ‘আখরি সওয়াল’

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনটি জোনায়েদ সাকিকে ছেড়ে দিলো বিএনপি

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিকে ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনটি ছেড়ে দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এদিন যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর মধ্য থেকে সাতজন প্রার্থীকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আসন ছেড়ে দেয় বিএনপি । এর মধ্যে গণধিকার পরিষদের দুই নেতা নুরুল হক নুর ও রাশেদ খাঁনকে পৃথক দুটি আসন ছেড়ে দিয়েছে বিএনপি। এর মধ্যে গণঅধিকার পরিষদের আহ্বায়ক নুরুল হক নুরকে পটুয়াখালী-৩ ও সাধারণ সম্পাদক রাশেদ খানকে ঝিনাইদহ-৪ আসনটি ছেড়ে দেওয়া হয়েছে।

এসময় আরও যে আসনগুলো ছেড়ে দেওয়ার কথা জানান মির্জা ফখরুল সেগুলো হলো: পিরোজপুর-১ আসনে জাতীয় পার্টির মোস্তফা জামাল হায়দার, নড়াইল-২ আসন ন্যাশনাল পিপলস পার্টির অ্যাডভোকেট ফরিদুজ্জামান ফরহাদ, যশোর-৫ আসন ঐক্যজোটের প্রার্থী মুফতি রশিদ এবং ঢাকা-১২ আসন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু এবং সদ্য বিএনপিতে যোগ দেওয়া ড. রেদোয়ান আহমেদ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com