জনগণের অনুদান নিয়ে নির্বাচন করা নিয়ে যা বললেন জ্বালানি উপদেষ্টা

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : প্রচলিত টাকার রাজনীতির বিপরীতে জনগণের সহায়তায় পরিচালিত নতুন ধরনের নির্বাচনি রাজনীতির সম্ভাবনার কথা তুলে ধরেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান।

বুধবার (২৪ ডিসেম্বর) সকালে উপদেষ্টা তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ সম্ভাবনার কথা তুলে ধরেন।

রাজনীতির নতুন ধারা উল্লেখ করে জ্বালানি উপদেষ্টা লেখেন, প্রচলিত রাজনীতি হচ্ছে, ইসি নির্ধারিত ব্যয়সীমা উপেক্ষা করে, ১০ থেকে ২০ কোটি টাকায় ভোট কিনে, সন্ত্রাসী পুষে, ভোটকেন্দ্র দখল করে এমপি নির্বাচিত বা মন্ত্রী হিসাবে নিয়োগ প্রাপ্ত হয়ে দুর্নীতির মাধ্যমে নির্বাচনি বিনিয়োগের কয়েক গুণ টাকা তুলে আনা।

তিনি লেখেন, এর বিপরীতে কিছু তরুণ প্রার্থী নির্বাচনি তহবিল সংগ্রহের জন্য জনগণের সহায়তা চেয়েছেন। ১০,২০, ৫০, ১০০ টাকা ক্রাউডফান্ডিং করে তারা ইসি নির্ধারিত তহবিল সংগ্রহ করেছে, ২৫ লক্ষ টাকা বা ভোটারপ্রতি ১০ টাকা ব্যয়, ৫ লাখ ভোটার হলে, ৫০ লক্ষ টাকা। তারা অঙ্গীকার করেছেন তারা নির্ধারিত ব্যয়সীমা লঙ্ঘন করবেন না, নির্বাচিত হলে দুর্নীতি করবেন না।

পোস্টের শেষাংশে উপদেষ্টা প্রশ্ন ছুঁড়ে দেন, দেখা যাক ভোটাররা কাকে বেছে নেয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ৮ উপায়ে বাড়িয়ে নিন অ্যান্ড্রয়েড ফোনের গতি

» ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ

» সিডনিতে ভবের হাটের ১০ বছর পূর্তি উৎসব, তিন গুণিজনকে সম্মাননা

» ডিজিটাল সেবা আরও সহজলভ্য করার আহ্বান প্রধানমন্ত্রীর

» ২ হাজার লিটার ডিজেল জব্দ, আটক ২

» বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে তিন নারীসহ ২৩ জন গ্রেপ্তার

» ২৮ মামলার আসামি কুখ্যাত মাদক সম্রাট লালন গ্রেফতার

» অপহৃত যুবক উদ্ধার, গ্রেফতার ৩

» আজ সোমবার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ

» একযোগে ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

জনগণের অনুদান নিয়ে নির্বাচন করা নিয়ে যা বললেন জ্বালানি উপদেষ্টা

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : প্রচলিত টাকার রাজনীতির বিপরীতে জনগণের সহায়তায় পরিচালিত নতুন ধরনের নির্বাচনি রাজনীতির সম্ভাবনার কথা তুলে ধরেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান।

বুধবার (২৪ ডিসেম্বর) সকালে উপদেষ্টা তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ সম্ভাবনার কথা তুলে ধরেন।

রাজনীতির নতুন ধারা উল্লেখ করে জ্বালানি উপদেষ্টা লেখেন, প্রচলিত রাজনীতি হচ্ছে, ইসি নির্ধারিত ব্যয়সীমা উপেক্ষা করে, ১০ থেকে ২০ কোটি টাকায় ভোট কিনে, সন্ত্রাসী পুষে, ভোটকেন্দ্র দখল করে এমপি নির্বাচিত বা মন্ত্রী হিসাবে নিয়োগ প্রাপ্ত হয়ে দুর্নীতির মাধ্যমে নির্বাচনি বিনিয়োগের কয়েক গুণ টাকা তুলে আনা।

তিনি লেখেন, এর বিপরীতে কিছু তরুণ প্রার্থী নির্বাচনি তহবিল সংগ্রহের জন্য জনগণের সহায়তা চেয়েছেন। ১০,২০, ৫০, ১০০ টাকা ক্রাউডফান্ডিং করে তারা ইসি নির্ধারিত তহবিল সংগ্রহ করেছে, ২৫ লক্ষ টাকা বা ভোটারপ্রতি ১০ টাকা ব্যয়, ৫ লাখ ভোটার হলে, ৫০ লক্ষ টাকা। তারা অঙ্গীকার করেছেন তারা নির্ধারিত ব্যয়সীমা লঙ্ঘন করবেন না, নির্বাচিত হলে দুর্নীতি করবেন না।

পোস্টের শেষাংশে উপদেষ্টা প্রশ্ন ছুঁড়ে দেন, দেখা যাক ভোটাররা কাকে বেছে নেয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com