ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর বাইপাস সড়কে বালুবাহী ড্রাম্পের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে লিজন (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন রকিবুল ইসলাম।

আজ সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত লিজন মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামের মফিজুল ইসলামের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি। আহত রকিবুল ইসলাম সদর উপজেলার চকশ্যামনগর গ্রামের শামসুল হুদার ছেলে এবং নিহতের সহকর্মী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে এলাকায় প্রচন্ড ঘন কুয়াশা ছিল। লিজন মোটরসাইকেলে করে সহকর্মী রকিবুলকে সঙ্গে নিয়ে টেংরামারী গ্রামের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে আশরাফপুর বোরিংয়ের কাছে বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি ড্রাম্পের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই লিজনের মৃত্যু হয়। স্থানীয়রা আহত রকিবুলকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। দুর্ঘটনার পর ড্রাম্প চালক গাড়িসহ পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় জড়িত ড্রাম্পটি আটকের চেষ্টা চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» তুলির পরিবারের সঙ্গে দেখা করতে গেলেন ব্যারিস্টার আরমান

» ওভাররাইটিং ও ‘বিভ্রান্তিকর’ ব্যালট রিকাউন্টের দাবি মামুনুল হকের

» প্রত্যেক নিরপরাধ ভুক্তভোগীর পাশে আমরা দৃঢ় সংহতি ঘোষণা করছি: জামায়াত আমির

» বিয়েতে শাশুড়িকে একজোড়া পুতুল হাঁস উপহার দেন বর

» বক্স অফিসে ঘুরে দাঁড়াল রানির ‘মর্দানি ৩’

» নাহিদ ইসলামকে প্রধান উপদেষ্টার বার্তা

» Deep Fake Video ডিপফেক ভিডিও চেনার উপায়

» মর্যাদাপূর্ণ ফলাফল করায় জামায়াত আমিরকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

» আজ পয়লা ফাল্গুন, বসন্ত এসে গেছে…

» রাত পোহালেই কি ধানুশকে বিয়ে করছেন ম্রুণাল?

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর বাইপাস সড়কে বালুবাহী ড্রাম্পের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে লিজন (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন রকিবুল ইসলাম।

আজ সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত লিজন মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামের মফিজুল ইসলামের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি। আহত রকিবুল ইসলাম সদর উপজেলার চকশ্যামনগর গ্রামের শামসুল হুদার ছেলে এবং নিহতের সহকর্মী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে এলাকায় প্রচন্ড ঘন কুয়াশা ছিল। লিজন মোটরসাইকেলে করে সহকর্মী রকিবুলকে সঙ্গে নিয়ে টেংরামারী গ্রামের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে আশরাফপুর বোরিংয়ের কাছে বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি ড্রাম্পের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই লিজনের মৃত্যু হয়। স্থানীয়রা আহত রকিবুলকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। দুর্ঘটনার পর ড্রাম্প চালক গাড়িসহ পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় জড়িত ড্রাম্পটি আটকের চেষ্টা চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com