রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলায় ১৪ তলা ভবনে আগুন

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলা এলাকায় একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ ভোরে বাবুবাজারের হাজী টাওয়ার নামের ১৪ তলা ভবনের ছয়তলায় আগুন লাগে। ৯ ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

আজ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস। বিজ্ঞপ্তিতে বলা হয়- মঙ্গলবার ভোরে রাজধানীর বাবুবাজার ব্রিজ সংলগ্ন আরমানিটোলার হাজী টাওয়ার (১৪ তালা) ভবনের ৬ তালায় আগুন লাগার খবর পাওয়া যায়। সকাল পৌনে ৭টায় ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের কর্মীরা।

আগুন নিয়ন্ত্রণে সদরঘাট ফায়ার স্টেশনের ২টি, সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ৫ টি ও সূত্রাপুর ফায়ার স্টেশনের ২টিসহ মোট ৯ টি ইউনিট কাজ করে জানিয়ে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সকাল ৭টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। আর আগুন সম্পূর্ণ নির্বাপণ হয়েছে ৮টা ১০ মিনিটে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ফায়ার সার্ভিসের (মিডিয়া) কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, বাণিজ্যিক ভবনটির উপরে আবাসিক ভবন রয়েছে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে। তবে কোনো হতাহত নেই। বিকল্প সিঁড়ি ব্যবহার করে ১৭ জনকে নিরাপদে নিচে নামিয়ে আনা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী

» ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে বন্দিদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ

» নিউরোসায়েন্সেস হাসপাতালে বাড়ছে ৫০০ শয্যা, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

» হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলা

» ইরানের মাটির নিচে কী আছে? বিরল খনিজের খোঁজে যাচ্ছে চীনের বিজ্ঞানীরা

» ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয়: হাইকোর্ট

» মাদক কারবারিদের ছুরিকাঘাতে যুবদল নেতা আহত

» শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৭

» ডিমের ডজন ১৫০ টাকা, সবজিও এখনো চড়া

» কিশোর গ্যাং লিডার এলেক্স ইমন হত্যায় ৪জন গ্রেফতার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলায় ১৪ তলা ভবনে আগুন

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলা এলাকায় একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ ভোরে বাবুবাজারের হাজী টাওয়ার নামের ১৪ তলা ভবনের ছয়তলায় আগুন লাগে। ৯ ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

আজ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস। বিজ্ঞপ্তিতে বলা হয়- মঙ্গলবার ভোরে রাজধানীর বাবুবাজার ব্রিজ সংলগ্ন আরমানিটোলার হাজী টাওয়ার (১৪ তালা) ভবনের ৬ তালায় আগুন লাগার খবর পাওয়া যায়। সকাল পৌনে ৭টায় ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের কর্মীরা।

আগুন নিয়ন্ত্রণে সদরঘাট ফায়ার স্টেশনের ২টি, সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ৫ টি ও সূত্রাপুর ফায়ার স্টেশনের ২টিসহ মোট ৯ টি ইউনিট কাজ করে জানিয়ে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সকাল ৭টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। আর আগুন সম্পূর্ণ নির্বাপণ হয়েছে ৮টা ১০ মিনিটে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ফায়ার সার্ভিসের (মিডিয়া) কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, বাণিজ্যিক ভবনটির উপরে আবাসিক ভবন রয়েছে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে। তবে কোনো হতাহত নেই। বিকল্প সিঁড়ি ব্যবহার করে ১৭ জনকে নিরাপদে নিচে নামিয়ে আনা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com