কানাডার সাস্কাটুনে অনুষ্ঠিত হলো চিল্ড্রেন কার্নিভাল–২০২৫

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  কানাডার সাস্কাটুনে বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ আটটি দেশের শিশুদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে চিল্ড্রেন কার্নিভাল–২০২৫। স্থানীয় সময় রবিবার (২১ ডিসেম্বর) দুপুর ২টা থেকে সাস্কাটুনের একটি স্থানীয় হোটেলে এ কার্নিভাল অনুষ্ঠিত হয়।

দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এই আয়োজনে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইরান, রাশিয়া, ফিলিপাইনসহ বিভিন্ন দেশের শিশুরা অংশ নেয়। সাস্কাটুনে এই প্রথমবারের মতো বহুজাতিক শিশুদের নিয়ে এমন বড় পরিসরের কার্নিভাল অনুষ্ঠিত হওয়ায় অনুষ্ঠানটি বিশেষ গুরুত্ব পায়।

কার্নিভালে শিশুদের জন্য ছিল নানা ধরনের ফান গেমস, ইনডোর খেলাধুলা, উপহার বিতরণ, ছবি তোলার ব্যবস্থা, ফ্রি খাবার এবং বিনোদনমূলক আয়োজন। পুরো আয়োজনজুড়ে শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আনন্দঘন পরিবেশ ছিল চোখে পড়ার মতো।

সন্ধ্যা ৭টায় শুরু হওয়া সাংস্কৃতিক পর্বে বিভিন্ন দেশের শিশুরা নিজ নিজ দেশের সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরে নৃত্য, গান ও পরিবেশনার মাধ্যমে। শিশুদের প্রাণবন্ত পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে এবং করতালিতে ভরে ওঠে পুরো মিলনায়তন।

অনুষ্ঠানজুড়ে সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে শিশুদের মধ্যে ছিল উচ্ছ্বাস, পারস্পরিক সংস্কৃতি জানার আনন্দ এবং বন্ধুত্বপূর্ণ মেলবন্ধন। ভিন্ন ভিন্ন দেশের সংস্কৃতি সম্পর্কে জানার সুযোগ পেয়ে শিশুরা বিশেষভাবে উৎসাহিত হয়।

অভিভাবকরা জানান, এ ধরনের উদ্যোগ শিশুদের মানসিক ও সৃজনশীল বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে এটি নতুন প্রজন্মকে নিজ নিজ দেশের ইতিহাস, সংস্কৃতি ও মাতৃভাষার সঙ্গে সংযুক্ত রাখার একটি কার্যকর মাধ্যম।

আয়োজকদের ভাষ্য অনুযায়ী, কানাডায় বেড়ে ওঠা শিশু-কিশোরদের জন্য এমন আয়োজন নিজ দেশের পাশাপাশি অন্যান্য দেশের ভাষা, ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে সেতুবন্ধন তৈরি করতে সহায়ক হবে। তারা আরও জানান, ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক ও সাংস্কৃতিক কার্যক্রম অব্যাহত থাকবে, যা শিশুদের মধ্যে দেশপ্রেম, সৃজনশীল চিন্তা এবং বাংলা ভাষা শেখার আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।  সূএ : বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সাবেক ডিজিএফআই প্রধান আফজাল নাছের গ্রেফতার

» শাহজালালে ফ্লাইট বিপর্যয়, এক মাসে ৮৫৮ ফ্লাইট বাতিল

» আজ সোমবার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ

» লুটপাট করে টাকা কামানোর জন্য হাসপাতাল নির্মাণ হয়েছিল: স্বাস্থ্যমন্ত্রী

» ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে রাতে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে : স্বরাষ্ট্রমন্ত্রী

» প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব বুধবারে নির্ধারণের প্রস্তাব

» তরুণ প্রজন্ম আর ৭২-এর সংবিধান চায় না: হান্নান মাসউদ

» সরকারের পক্ষে গেলে নিয়ম আর বিপক্ষে গেলে কাস্টম: হাসনাত আবদুল্লাহ

» সংসদের কার্যক্রম দেখলে মনে হয় গণভোট হয়নি: নাহিদ ইসলাম

» শুধু জুলাই সনদ না, সরকার ৩১ দফা বাস্তবায়নের নীতিও মানছে না: মঞ্জু

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

কানাডার সাস্কাটুনে অনুষ্ঠিত হলো চিল্ড্রেন কার্নিভাল–২০২৫

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  কানাডার সাস্কাটুনে বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ আটটি দেশের শিশুদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে চিল্ড্রেন কার্নিভাল–২০২৫। স্থানীয় সময় রবিবার (২১ ডিসেম্বর) দুপুর ২টা থেকে সাস্কাটুনের একটি স্থানীয় হোটেলে এ কার্নিভাল অনুষ্ঠিত হয়।

দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এই আয়োজনে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইরান, রাশিয়া, ফিলিপাইনসহ বিভিন্ন দেশের শিশুরা অংশ নেয়। সাস্কাটুনে এই প্রথমবারের মতো বহুজাতিক শিশুদের নিয়ে এমন বড় পরিসরের কার্নিভাল অনুষ্ঠিত হওয়ায় অনুষ্ঠানটি বিশেষ গুরুত্ব পায়।

কার্নিভালে শিশুদের জন্য ছিল নানা ধরনের ফান গেমস, ইনডোর খেলাধুলা, উপহার বিতরণ, ছবি তোলার ব্যবস্থা, ফ্রি খাবার এবং বিনোদনমূলক আয়োজন। পুরো আয়োজনজুড়ে শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আনন্দঘন পরিবেশ ছিল চোখে পড়ার মতো।

সন্ধ্যা ৭টায় শুরু হওয়া সাংস্কৃতিক পর্বে বিভিন্ন দেশের শিশুরা নিজ নিজ দেশের সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরে নৃত্য, গান ও পরিবেশনার মাধ্যমে। শিশুদের প্রাণবন্ত পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে এবং করতালিতে ভরে ওঠে পুরো মিলনায়তন।

অনুষ্ঠানজুড়ে সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে শিশুদের মধ্যে ছিল উচ্ছ্বাস, পারস্পরিক সংস্কৃতি জানার আনন্দ এবং বন্ধুত্বপূর্ণ মেলবন্ধন। ভিন্ন ভিন্ন দেশের সংস্কৃতি সম্পর্কে জানার সুযোগ পেয়ে শিশুরা বিশেষভাবে উৎসাহিত হয়।

অভিভাবকরা জানান, এ ধরনের উদ্যোগ শিশুদের মানসিক ও সৃজনশীল বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে এটি নতুন প্রজন্মকে নিজ নিজ দেশের ইতিহাস, সংস্কৃতি ও মাতৃভাষার সঙ্গে সংযুক্ত রাখার একটি কার্যকর মাধ্যম।

আয়োজকদের ভাষ্য অনুযায়ী, কানাডায় বেড়ে ওঠা শিশু-কিশোরদের জন্য এমন আয়োজন নিজ দেশের পাশাপাশি অন্যান্য দেশের ভাষা, ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে সেতুবন্ধন তৈরি করতে সহায়ক হবে। তারা আরও জানান, ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক ও সাংস্কৃতিক কার্যক্রম অব্যাহত থাকবে, যা শিশুদের মধ্যে দেশপ্রেম, সৃজনশীল চিন্তা এবং বাংলা ভাষা শেখার আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।  সূএ : বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com