বেগুনি আভায় নজর কাড়লেন বুবলী

সংগৃহীত ছবি
বিনোদন ডেস্ক :ঢাকাই সিনেমার গ্ল্যামারাস চিত্রনায়িকা শবনম বুবলী। সংবাদ পাঠিকা হিসেবে ক্যারিয়ারের খাতা খুললেও বর্তমানে তিনি রূপালি পর্দার ব্যস্ততম এক অভিনেত্রী। অভিনয়শৈলী আর সৌন্দর্যের জাদুতে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন অনেক আগেই। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বুবলীর সরব উপস্থিতি চোখে পড়ার মতো।প্রায়ই নিজের ব্যক্তিজীবন ও যাপিত সময়ের নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি। সম্প্রতি একগুচ্ছ ছবি ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার এই নায়িকা। ছবিতে দেখা গেছে, নজরকাড়া বেগুনি রঙের পোশাকে ক্যামেরাবন্দী হয়েছেন তিনি। খোলা চুলে তার স্নিগ্ধ হাসি আর মোহনীয় রূপ যেন নেটদুনিয়ায় উষ্ণতা ছড়াচ্ছে।

ক্যাপশনে বুবলী লিখেছেন, ‘সবসময়ই হাসার কোনো না কোনো কারণ থাকে, আপনাকে শুধু তা খুঁজে নিতে হবে।’ নেটিজেনরা বুবলীর রূপের প্রশংসা করে কমেন্ট বক্সে নানা মন্তব্য করছেন তারা।

এক ভক্ত লিখেছেন, ‘নীল পরীর মতো লাগছে, খুবই সুন্দর।’ অন্য একজনের মন্তব্য, ‘বুবলী আপুকে বেগুনি পোশাকে সত্যিই অপূর্ব দেখাচ্ছে।’ অধিকাংশ অনুরাগীই তার মিষ্টি হাসির প্রশংসা করেছেন।

প্রসঙ্গত, ২০১৬ সালে চিত্রনায়ক শাকিব খানের বিপরীতে ‘বসগিরি’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে বুবলীর। নিজের প্রথম ছবিতেই সাবলীল অভিনয়ের স্বাক্ষর রেখে বাজিমাত করেন তিনি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। বর্তমানে দেশীয় চলচ্চিত্রের শীর্ষ নায়িকাদের মধ্যে তিনি অন্যতম একজন।  সূএ :ঢাকা পোস্ট ডটকম

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্যমাল্টিব্র্যান্ড ওয়ার্কশপ লিমিটেডে বিশেষ সুবিধা

» ফুটো টিনের ঘরে মানবিকতার ছোঁয়া, স্বস্তিতে দুই পরিবার

» শিগগির জামায়াতের পতন হবে: রাশেদ খাঁন

» আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আতঙ্কিত না হওয়ার আহ্বান ডিএমপির

» যাকে বলা হয় ‘সর্বমন্ত্রী’, তিনি সব মন্ত্রণায়ল আজানও দেন ইকামতও দেন : ডা. শফিকুর রহমান

» ইয়াবাসহ যুবক আটক

» জামায়াত আমিরের সঙ্গে ভিএফজিবি প্রতিনিধি দলের সাক্ষাৎ

» শীর্ষ সন্ত্রাসী ‘অটো সজল’ তিন সহযোগীসহ গ্রেফতার

» সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন-আল-রশিদের জানাজা অনুষ্ঠিত

» তিন উইকেট হারিয়ে চাপে অস্ট্রেলিয়া, দাপুটে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বেগুনি আভায় নজর কাড়লেন বুবলী

সংগৃহীত ছবি
বিনোদন ডেস্ক :ঢাকাই সিনেমার গ্ল্যামারাস চিত্রনায়িকা শবনম বুবলী। সংবাদ পাঠিকা হিসেবে ক্যারিয়ারের খাতা খুললেও বর্তমানে তিনি রূপালি পর্দার ব্যস্ততম এক অভিনেত্রী। অভিনয়শৈলী আর সৌন্দর্যের জাদুতে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন অনেক আগেই। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বুবলীর সরব উপস্থিতি চোখে পড়ার মতো।প্রায়ই নিজের ব্যক্তিজীবন ও যাপিত সময়ের নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি। সম্প্রতি একগুচ্ছ ছবি ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার এই নায়িকা। ছবিতে দেখা গেছে, নজরকাড়া বেগুনি রঙের পোশাকে ক্যামেরাবন্দী হয়েছেন তিনি। খোলা চুলে তার স্নিগ্ধ হাসি আর মোহনীয় রূপ যেন নেটদুনিয়ায় উষ্ণতা ছড়াচ্ছে।

ক্যাপশনে বুবলী লিখেছেন, ‘সবসময়ই হাসার কোনো না কোনো কারণ থাকে, আপনাকে শুধু তা খুঁজে নিতে হবে।’ নেটিজেনরা বুবলীর রূপের প্রশংসা করে কমেন্ট বক্সে নানা মন্তব্য করছেন তারা।

এক ভক্ত লিখেছেন, ‘নীল পরীর মতো লাগছে, খুবই সুন্দর।’ অন্য একজনের মন্তব্য, ‘বুবলী আপুকে বেগুনি পোশাকে সত্যিই অপূর্ব দেখাচ্ছে।’ অধিকাংশ অনুরাগীই তার মিষ্টি হাসির প্রশংসা করেছেন।

প্রসঙ্গত, ২০১৬ সালে চিত্রনায়ক শাকিব খানের বিপরীতে ‘বসগিরি’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে বুবলীর। নিজের প্রথম ছবিতেই সাবলীল অভিনয়ের স্বাক্ষর রেখে বাজিমাত করেন তিনি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। বর্তমানে দেশীয় চলচ্চিত্রের শীর্ষ নায়িকাদের মধ্যে তিনি অন্যতম একজন।  সূএ :ঢাকা পোস্ট ডটকম

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com