পিস্তলের গুলির খোসাসহ যুবদলের তিন কর্মী গ্রেফতার

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :নারায়ণগঞ্জের ফতুল্লায় পিস্তলের গুলির খোসাসহ যুবদলের তিন কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার  গভীর রাতে ফতুল্লার জামতলা এলাকায় একটি চেকপোস্টে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর সময় তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- ফতুল্লার পশ্চিম ধর্মগঞ্জ এলাকার মৃত আবুল হাসেনের ছেলে যুবদল নেতা মজনু (৩০), যুবদল কর্মী রাজু (২৮) ও আশরাফুল হক (২৪)।

নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি জানান, মজনু যুবদলের সক্রিয় নেতা ছিলেন। জুলাই আন্দোলনের সময় পুলিশের গুলি করা পিস্তলের একটি খালি খোসা কুড়িয়ে তিনি মানিব্যাগে রেখেছিলেন বলে জানা গেছে।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী আবুল বাশার বলেন, বৃহস্পতিবার রাত ১২টার দিকে তিন যুবক মোটরসাইকেলে বেপরোয়া গতিতে আসছিলেন। চেকপোস্টে থামিয়ে তল্লাশি করলে মজনুর মানিব্যাগে একটি গুলির খোসা পাওয়া যায়।

তিনি আরও জানান, পরবর্তীতে তিনজনকে মোটরসাইকেলসহ থানায় নিয়ে যাওয়া হয় এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে তাদের ৫৪ ধারায় আদালতে পাঠানো হয়েছে। তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী

» খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছেন প্রধানমন্ত্রী: ক্রীড়া প্রতিমন্ত্রী

» ব্যবসা-বাণিজ্যের পথে বাধা যত গভীরই হোক, তা দূর করা হবে: অর্থমন্ত্রী

» চাঁদাবাজ-সন্ত্রাসীদের না ধরলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

» ছানি অপারেশন ক্যাম্প পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান

» ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

» ভারতকে সীমান্তহত্যা ও পুশইন বন্ধ করতে হবে: রাশেদ খান

» মূল্যবোধভিত্তিক পেশাদারিত্ব প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার মহাপরিচালক

» বগুড়ায় প্রতিবন্ধী জামাল’কে হুইলচেয়ার প্রদান করলেন সাবেক এমপি লালু

» হাতীবান্ধা উপজেলা ছাত্রদলের কমিটি ঘোষণা আহ্বায়ক রাজিব ও সদস্যসচিব জাহিদ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

পিস্তলের গুলির খোসাসহ যুবদলের তিন কর্মী গ্রেফতার

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :নারায়ণগঞ্জের ফতুল্লায় পিস্তলের গুলির খোসাসহ যুবদলের তিন কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার  গভীর রাতে ফতুল্লার জামতলা এলাকায় একটি চেকপোস্টে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর সময় তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- ফতুল্লার পশ্চিম ধর্মগঞ্জ এলাকার মৃত আবুল হাসেনের ছেলে যুবদল নেতা মজনু (৩০), যুবদল কর্মী রাজু (২৮) ও আশরাফুল হক (২৪)।

নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি জানান, মজনু যুবদলের সক্রিয় নেতা ছিলেন। জুলাই আন্দোলনের সময় পুলিশের গুলি করা পিস্তলের একটি খালি খোসা কুড়িয়ে তিনি মানিব্যাগে রেখেছিলেন বলে জানা গেছে।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী আবুল বাশার বলেন, বৃহস্পতিবার রাত ১২টার দিকে তিন যুবক মোটরসাইকেলে বেপরোয়া গতিতে আসছিলেন। চেকপোস্টে থামিয়ে তল্লাশি করলে মজনুর মানিব্যাগে একটি গুলির খোসা পাওয়া যায়।

তিনি আরও জানান, পরবর্তীতে তিনজনকে মোটরসাইকেলসহ থানায় নিয়ে যাওয়া হয় এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে তাদের ৫৪ ধারায় আদালতে পাঠানো হয়েছে। তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com