জামালপুরে প্রতিবন্ধী নারীর মৃতদেহ উদ্ধার

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি।। জামালপুরের মেলান্দহে বেবী আক্তার (৪৫) নামে মানসিক প্রতিবন্ধী নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে কুলিয়া ইউনিয়নের দাউদপুর এলাকার এক কলার বাগান থেকে ওই মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত বেবী আক্তার একই ইউনিয়নের কাঙ্গালকুর্শা গ্রামের মৃত সুজাউদ্দৌলা ধলার মেয়ে।
নিহত বেবী আক্তারের ভাই লিটন মিয়া জানান, গতকাল সোমবার (১৫ ডিম্বেবর) রাত থেকে আমার বোনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিলো না। আজ মঙ্গলবার দুপুরের দিকে একটি কলার বাগানে লাশ পড়ে থাকার খবর পাই। আমরা সেখানে গিয়ে দেখতে পাই আমার বোনের পরনে কাপড় ছিল না। শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। খবর পেয়ে মেলান্দহ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।
তিনি আরও জানান, আমার বোন মানসিক প্রতিবন্ধী। তার কোন শত্রু ছিল না। কিন্তু কিছুদিন আগে ডিগ্রিরচর গ্রামের নূরুল ইসলাম রাতের অন্ধকারে আমার বোনকে ধর্ষণের উদ্দেশ্যে অপহরণের চেষ্টা করে। এ সময় সে হাতেনাতে ধরা পড়ে এবং পরে তাকে পুলিশের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান জানান, ওই নারীকে এর আগে ধর্ষণচেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় একজন আসামী কারাগারে আছে। নিহতের গলায় কালচে দাগ রয়েছে। প্রাথমিকভাবে ধারণ করা যায় তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। মৃত্যুর কারণ জানতে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর মর্গে প্রেরণ করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ‘লং মার্চের’ নামে বিরোধীদল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে: রিজভী

» মাতৃত্বের পর শারীরিক পরিবর্তন নিয়ে কটাক্ষ, বিপাশার ক্ষোভ

» ঢাকার যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে : সড়ক প্রতিমন্ত্রী

» ইনসাফভিত্তিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

» প্রবাসীদের সমস্যা সমাধানে গবেষণা করা হয়েছে: সংসদে প্রতিমন্ত্রী নুর

» রক্তপাতের বিনিময়ে আসা গণতন্ত্রকে রক্ষা করতে চাই: রাষ্ট্রপতি

» বিধান লঙ্ঘন করে এস আলমের প্রতিষ্ঠানকে ঋণ কেন, হান্নানের প্রশ্নে অর্থমন্ত্রী বললেন সচল কোম্পানি বন্ধ করা যায় না

» বিনা সুদে কৃষিঋণ বিতরণের আপাতত কোনো পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী

» রাষ্ট্রপতির আদেশে এনবিআর আন্দোলনে অংশ নেওয়া ২০ কর্মকর্তার শাস্তি বাতিল

» সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল কোরআন-সুন্নাহ বিরোধী, পাস না করার আহ্বান জামায়াত এমপির

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

জামালপুরে প্রতিবন্ধী নারীর মৃতদেহ উদ্ধার

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি।। জামালপুরের মেলান্দহে বেবী আক্তার (৪৫) নামে মানসিক প্রতিবন্ধী নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে কুলিয়া ইউনিয়নের দাউদপুর এলাকার এক কলার বাগান থেকে ওই মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত বেবী আক্তার একই ইউনিয়নের কাঙ্গালকুর্শা গ্রামের মৃত সুজাউদ্দৌলা ধলার মেয়ে।
নিহত বেবী আক্তারের ভাই লিটন মিয়া জানান, গতকাল সোমবার (১৫ ডিম্বেবর) রাত থেকে আমার বোনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিলো না। আজ মঙ্গলবার দুপুরের দিকে একটি কলার বাগানে লাশ পড়ে থাকার খবর পাই। আমরা সেখানে গিয়ে দেখতে পাই আমার বোনের পরনে কাপড় ছিল না। শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। খবর পেয়ে মেলান্দহ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।
তিনি আরও জানান, আমার বোন মানসিক প্রতিবন্ধী। তার কোন শত্রু ছিল না। কিন্তু কিছুদিন আগে ডিগ্রিরচর গ্রামের নূরুল ইসলাম রাতের অন্ধকারে আমার বোনকে ধর্ষণের উদ্দেশ্যে অপহরণের চেষ্টা করে। এ সময় সে হাতেনাতে ধরা পড়ে এবং পরে তাকে পুলিশের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান জানান, ওই নারীকে এর আগে ধর্ষণচেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় একজন আসামী কারাগারে আছে। নিহতের গলায় কালচে দাগ রয়েছে। প্রাথমিকভাবে ধারণ করা যায় তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। মৃত্যুর কারণ জানতে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর মর্গে প্রেরণ করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com