দাঁড়িয়ে থাকা বাসে হঠাৎ আগুন

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : কক্সবাজার শহরে বাস টার্মিনাল-সংলগ্ন পুলিশ লাইনস লাগোয়া বাস কাউন্টারের পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা দোয়েল এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী বাসে আগুনের ঘটনা ঘটেছে।

আজ বেলা ১১টা ৪৫ মিনিটে বাসটিতে হঠাৎ ভয়াবহ আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষণিক খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হওয়ার পর আগুন নেভানোর তৎপরতা শুরু করে।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ তানহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি  বলেন, আগুন লাগার কারণ এখনো জানা যায়নি, পরে জানা যাবে৷ তবে ফায়ারসার্ভিস ইতোমধ্যে আগুন নিয়ন্ত্রণে এনেছে, বাসের সামনের অংশ বেশি ক্ষতিগ্রস্ত হয়

হঠাৎ করে বাসটিতে আগুন জ্বলতে দেখতে পেয়ে স্থানীয় থেকে শুরু করে পথচারীদের মাঝে আতংকের সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীরা সঠিক কারণ বুঝতে না পারলেও অনেকে বলছেন, সিগারেটের আগুন থেকে এই দুর্ঘটনা ঘটতে পারে।

তবে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমি উদ্দিন জানিয়েছেন, বাসের চালকের সঙ্গে কথা বলে জানতে পেরেছি হেলপার বাসের ভেতরে সাউন্ডবক্সে গান শুনছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» খুলনায় ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ শুরু

» প্রধানমন্ত্রীর সফর ঘিরে উসকানিমূলক পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে: রিজভী

» পদ্মা নদীতে জেলের জালে ধরা পরল ১ কেজি ৮০০ গ্রাম ইলিশ মাছ

» আ.লীগ কোনো রাজনৈতিক দল নয়, মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী

» পেয়ে হারাবার জীবন দ্বন্দ্ব

» সালমান শাহের দেহাবশেষ উত্তোলন ঠেকাতে আইনি লড়াইয়ের প্রস্তুতি পরিবারের

» নোবিপ্রবিতে হিলশা পপুলেশন বৃদ্ধি সংক্রান্ত প্রজেক্টের ইনসেপশন কর্মশালা

» কারাগারে অসুস্থ কারাবন্দির ঢামেকে মৃত্যু

» প্রধানমন্ত্রীর চীন সফরে সই হতে পারে ১৭ চুক্তি: পররাষ্ট্র সচিব

» মেনেমেন তৈরির রেসিপি জেনে নিন

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

দাঁড়িয়ে থাকা বাসে হঠাৎ আগুন

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : কক্সবাজার শহরে বাস টার্মিনাল-সংলগ্ন পুলিশ লাইনস লাগোয়া বাস কাউন্টারের পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা দোয়েল এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী বাসে আগুনের ঘটনা ঘটেছে।

আজ বেলা ১১টা ৪৫ মিনিটে বাসটিতে হঠাৎ ভয়াবহ আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষণিক খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হওয়ার পর আগুন নেভানোর তৎপরতা শুরু করে।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ তানহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি  বলেন, আগুন লাগার কারণ এখনো জানা যায়নি, পরে জানা যাবে৷ তবে ফায়ারসার্ভিস ইতোমধ্যে আগুন নিয়ন্ত্রণে এনেছে, বাসের সামনের অংশ বেশি ক্ষতিগ্রস্ত হয়

হঠাৎ করে বাসটিতে আগুন জ্বলতে দেখতে পেয়ে স্থানীয় থেকে শুরু করে পথচারীদের মাঝে আতংকের সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীরা সঠিক কারণ বুঝতে না পারলেও অনেকে বলছেন, সিগারেটের আগুন থেকে এই দুর্ঘটনা ঘটতে পারে।

তবে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমি উদ্দিন জানিয়েছেন, বাসের চালকের সঙ্গে কথা বলে জানতে পেরেছি হেলপার বাসের ভেতরে সাউন্ডবক্সে গান শুনছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com