রাবিতে বিজয় দিবস উদযাপিত

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বর্ণিল আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। এদিন, ৯ মাস পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে রক্তক্ষয়ী যুদ্ধে জীবন উৎসর্গকারী সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) নানা আয়োজনে দিবসটি উদযাপন করা হয়।

বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সালেহ হাসান নকীব বলেন, ১৬ ডিসেম্বর বাঙালির গৌরবোজ্জ্বল একটি দিবস। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধে বাঙালি এ বিজয় ছিনিয়ে এনেছে। পাক হানাদারদের নৃশংসতা হত্যাযজ্ঞ প্রতিহত করেছে। এ সময় আত্মোৎসর্গকারী সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি।

দিবসটি উপলক্ষে রঙিন সাজসজ্জায় সাজানো হয়েছে ক্যাম্পাস। প্রথম প্রহর থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষক-শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে শিশুদের মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের আয়োজনে পৃথক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে।

শিক্ষক-শিক্ষার্থীরা বলছেন, আমরা ৭১ সালে একটি স্বাধীন ভূখণ্ড পেয়েছি। তবে সংগ্রাম এখনো শেষ হয়নি। মুক্তিযুদ্ধের গৌরব, সাম্য ও ন্যায়ের রাষ্ট্র প্রতিষ্ঠায় এ সংগ্রাম জারি রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।  সূএ : বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ফিটনেসবিহীন যানবাহন বন্ধের হুঁশিয়ারি ডিএনসিসি প্রশাসকের

» গ্যাসের দাম বৃদ্ধি করলে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের

» হবিগঞ্জে হামলায় দৃষ্টিশক্তি হারানো আলিফকে দেখতে গেলেন জামায়াত আমির

» বিএনপিই বিএনপির চোখ তুলে ফেলবে, শুধু সময়ের অপেক্ষা: সারজিস আলম

» মিরপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে ১৭ নেতাকর্মী গ্রেপ্তার

» নিহত ৩৪ হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ

» থ্যালাসেমিয়া রোগীদের সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

» মুক্তিযুদ্ধের সম্মুখ সমরের স্থান সংরক্ষণ করা হবে: প্রতিমন্ত্রী ইশরাক

» যারা ৭১ ভুলে যেতে চায়, তারা বাংলাদেশকে বিশ্বাস করে না : মির্জা ফখরুল

» সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

রাবিতে বিজয় দিবস উদযাপিত

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বর্ণিল আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। এদিন, ৯ মাস পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে রক্তক্ষয়ী যুদ্ধে জীবন উৎসর্গকারী সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) নানা আয়োজনে দিবসটি উদযাপন করা হয়।

বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সালেহ হাসান নকীব বলেন, ১৬ ডিসেম্বর বাঙালির গৌরবোজ্জ্বল একটি দিবস। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধে বাঙালি এ বিজয় ছিনিয়ে এনেছে। পাক হানাদারদের নৃশংসতা হত্যাযজ্ঞ প্রতিহত করেছে। এ সময় আত্মোৎসর্গকারী সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি।

দিবসটি উপলক্ষে রঙিন সাজসজ্জায় সাজানো হয়েছে ক্যাম্পাস। প্রথম প্রহর থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষক-শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে শিশুদের মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের আয়োজনে পৃথক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে।

শিক্ষক-শিক্ষার্থীরা বলছেন, আমরা ৭১ সালে একটি স্বাধীন ভূখণ্ড পেয়েছি। তবে সংগ্রাম এখনো শেষ হয়নি। মুক্তিযুদ্ধের গৌরব, সাম্য ও ন্যায়ের রাষ্ট্র প্রতিষ্ঠায় এ সংগ্রাম জারি রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।  সূএ : বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com