মিরপুরে উচ্ছেদ অভিযানে ডিএনসিসির কর্মকর্তাদের ওপর হামলার অভিযোগ

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : মিরপুর-১ নম্বরে ফুটপাত দখলমুক্ত করতে গিয়ে হামলার শিকার হয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় হামলাকারীরা ডিএনসিসির কয়েকটি গাড়িও ভাঙচুর করেন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। পরে বিকেল ৪টার দিকে ডিএনসিসির ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়। ডিএনসিসি তাদের পোস্টে জানায়, ‘ডিএনসিসির উচ্ছেদ অভিযানে চাঁদাবাজদের হামলা।’ তবে কারা এসব চাঁদাবাজ, অভিযান কখন শুরু হয় বা হামলায় ডিএনসিসির কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না—এসব বিষয়ে কিছু জানানো হয়নি। পোস্টটিতে হামলার একটি ভিডিও শেয়ার করা হয়েছে।

ভিডিওতে দেখা যায়, একদল লোক ডিএনসিসির উচ্ছেদ অভিযানে ব্যবহৃত গাড়িগুলোতে ইট–পাটকেল ছুড়ছে এবং তাদের বাধার মুখে ডিএনসিসির দলটি পিছু হটছে।

এ বিষয়ে জানতে ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলামের মোবাইল ফোনে কল দিলে তিনি তা কেটে দেন এবং মেসেজ দিতে বলেন। পরে ঘটনা সম্পর্কে জানতে চেয়ে এসএমএস দিলেও বিকেল ৪টা ২০ মিনিট পর্যন্ত তিনি কোনো রিপ্লাই দেননি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী

» ডিএসসিসির পরিচ্ছন্নতা কর্মীদের হেলথ কার্ড বিতরণ শুরু

» আমিরের রুচি নিয়ে রসিকতায় মাতলেন কাজল

» আলজেরিয়ার বিপক্ষে যে জার্সি পরে খেলবে আর্জেন্টিনা

» বাধা-বিপত্তি এলেও নগর উন্নয়নের প্রতিশ্রুতি ডিএনসিসি প্রশাসকের

» হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি: তাসনিম জারা

» ময়লার স্তূপ থেকে দেশীয় একনলা বন্দুক ও ধারালো অস্ত্র উদ্ধার

» আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল

» হত্যা মামলায় আবুল বারকাতের জামিন আবেদন মঞ্জুর

» বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতায় মূল্য তালিকা টানানোর নির্দেশ পাট প্রতিমন্ত্রীর

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মিরপুরে উচ্ছেদ অভিযানে ডিএনসিসির কর্মকর্তাদের ওপর হামলার অভিযোগ

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : মিরপুর-১ নম্বরে ফুটপাত দখলমুক্ত করতে গিয়ে হামলার শিকার হয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় হামলাকারীরা ডিএনসিসির কয়েকটি গাড়িও ভাঙচুর করেন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। পরে বিকেল ৪টার দিকে ডিএনসিসির ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়। ডিএনসিসি তাদের পোস্টে জানায়, ‘ডিএনসিসির উচ্ছেদ অভিযানে চাঁদাবাজদের হামলা।’ তবে কারা এসব চাঁদাবাজ, অভিযান কখন শুরু হয় বা হামলায় ডিএনসিসির কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না—এসব বিষয়ে কিছু জানানো হয়নি। পোস্টটিতে হামলার একটি ভিডিও শেয়ার করা হয়েছে।

ভিডিওতে দেখা যায়, একদল লোক ডিএনসিসির উচ্ছেদ অভিযানে ব্যবহৃত গাড়িগুলোতে ইট–পাটকেল ছুড়ছে এবং তাদের বাধার মুখে ডিএনসিসির দলটি পিছু হটছে।

এ বিষয়ে জানতে ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলামের মোবাইল ফোনে কল দিলে তিনি তা কেটে দেন এবং মেসেজ দিতে বলেন। পরে ঘটনা সম্পর্কে জানতে চেয়ে এসএমএস দিলেও বিকেল ৪টা ২০ মিনিট পর্যন্ত তিনি কোনো রিপ্লাই দেননি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com