বিএনসিসির কেন্দ্রীয় ক্যাম্পিংয়ের কুচকাওয়াজ পরিদর্শনে নৌবাহিনী প্রধান

অনলাইন ডেস্ক : বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) অধিদপ্তরের বার্ষিক কেন্দ্রীয় ক্যাম্পিং ২০২৫/২৬-এর সমাপনী কুচকাওয়াজ আজ ৯ ডিসেম্বর সাভারের বাইপাইলে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। তিনি কুচকাওয়াজ পরিদর্শন করে ক্যাডেটদের প্রতি সালাম গ্রহণ করেন এবং মনোমুগ্ধকর পরিবেশনা উপভোগ করেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বিএনসিসি ক্যাডেটসহ সকল শহীদ, আহত ও বীর মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। এছাড়াও, জুলাই-অগাস্টের বৈষম্যবিরোধী আন্দোলনে সকল ছাত্র-জনতার আত্মত্যাগকে তুলে ধরেন।

তিনি বলেন, ‘দেশের ক্রান্তিকালে দেশ সেবার মহান ব্রত নিয়ে বিএনসিসি সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সেনা, নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত এই স্বেচ্ছাসেবী সংগঠনের ক্যাডেটরা দুর্যোগ মোকাবিলা, ট্রাফিক নিয়ন্ত্রণ, সামাজিক সচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন জাতীয় সংকট ও মানবিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। দেশের ভবিষ্যতের উন্নয়ন শক্তিশালী করতে সুশিক্ষিত, দক্ষ ও আধুনিক চিন্তাধারার তরুণ সমাজ গড়ে তুলতে বিএনসিসিকে আরও যুগোপযোগী করা হচ্ছে।’

একই সঙ্গে সামাজিক ও জাতীয় পর্যায়ে ক্যাডেটদের অগ্রণী ভূমিকার জন্য সকল সদস্যকে অভিনন্দন জানিয়েছেন তিনি।

সমাপনী কুচকাওয়াজে কমান্ডার ঢাকা নৌ অঞ্চল, বিএনসিসি অধিদপ্তরের মহাপরিচালক, পাশাপাশি সামরিক ও অসামরিক কর্মকর্তা ও কর্মচারীরাও উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ৪০ ডিগ্রি তাপমাত্রায় নতুন দাবানল নিয়ে শঙ্কায় ফ্রান্স

» নোয়াখালীতে নতুন গ্যাস কূপ খনন শুরু, দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট গ্যাসের সম্ভাবনা

» রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৪৬৫ মামলা

» বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৭ জন গ্রেপ্তার

» পেলে-মেসিকে ছাড়িয়ে ইয়ামালের নতুন ইতিহাস

» জুলাই ব্যক্তিগত বা রাজনৈতিক গোষ্ঠীর নয়, জাতির অর্জন: শেখ রবিউল

» ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচিতে তথ্য সংগ্রহকারী নিয়োগে মৌখিক পরীক্ষা ১ আগস্ট

» স্থানীয় নির্বাচনে এমপিও শিক্ষকদের প্রার্থী হওয়ার সুযোগ চায় জামায়াত

» সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই বিএনপির সরোয়ারের: আইনজীবী

» ‘জোর যার মুলুক তার’ নীতিতে চলছে সবকিছু: সেলিম উদ্দিন

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বিএনসিসির কেন্দ্রীয় ক্যাম্পিংয়ের কুচকাওয়াজ পরিদর্শনে নৌবাহিনী প্রধান

অনলাইন ডেস্ক : বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) অধিদপ্তরের বার্ষিক কেন্দ্রীয় ক্যাম্পিং ২০২৫/২৬-এর সমাপনী কুচকাওয়াজ আজ ৯ ডিসেম্বর সাভারের বাইপাইলে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। তিনি কুচকাওয়াজ পরিদর্শন করে ক্যাডেটদের প্রতি সালাম গ্রহণ করেন এবং মনোমুগ্ধকর পরিবেশনা উপভোগ করেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বিএনসিসি ক্যাডেটসহ সকল শহীদ, আহত ও বীর মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। এছাড়াও, জুলাই-অগাস্টের বৈষম্যবিরোধী আন্দোলনে সকল ছাত্র-জনতার আত্মত্যাগকে তুলে ধরেন।

তিনি বলেন, ‘দেশের ক্রান্তিকালে দেশ সেবার মহান ব্রত নিয়ে বিএনসিসি সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সেনা, নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত এই স্বেচ্ছাসেবী সংগঠনের ক্যাডেটরা দুর্যোগ মোকাবিলা, ট্রাফিক নিয়ন্ত্রণ, সামাজিক সচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন জাতীয় সংকট ও মানবিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। দেশের ভবিষ্যতের উন্নয়ন শক্তিশালী করতে সুশিক্ষিত, দক্ষ ও আধুনিক চিন্তাধারার তরুণ সমাজ গড়ে তুলতে বিএনসিসিকে আরও যুগোপযোগী করা হচ্ছে।’

একই সঙ্গে সামাজিক ও জাতীয় পর্যায়ে ক্যাডেটদের অগ্রণী ভূমিকার জন্য সকল সদস্যকে অভিনন্দন জানিয়েছেন তিনি।

সমাপনী কুচকাওয়াজে কমান্ডার ঢাকা নৌ অঞ্চল, বিএনসিসি অধিদপ্তরের মহাপরিচালক, পাশাপাশি সামরিক ও অসামরিক কর্মকর্তা ও কর্মচারীরাও উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com