হত্যা মামলার আসামি কেরানীগঞ্জ থেকে গ্রেফতার

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : রংপুরে জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হত্যার অভিযোগে করা মামলার ঘটনায় র‌্যাবের যৌথ অভিযানে পলাতক আসামি ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেফতার হয়েছে।

রবিবার দুপুরে র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

র‌্যাব জানায়, ভিকটিম খালেকুজ্জামান (৪০) এবং আসামিরা একই গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। গত ৩১ অক্টোবর সকালে খালেকুজ্জামান দাদির কবরের মাটি সরানোর বিষয় নিয়ে আসামিগণের সাথে কথা বলার এক পর্যায়ে আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে তাকে লাঠি ও লোহার রড দ্বারা মাথায় সজোরে আঘাত করে। তাকে চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রংপুর মেডিকেলে হাসপাতালের আইসিইউতে প্রেরণ করেন। পরদিন ১ নভেম্বর সকালে তিনি মরা যান।

এই ঘটনার প্রেক্ষিতে নিহতের ভাই বাদী হয়ে রংপুর জেলার তারাগঞ্জ থানায় একটি হত্যা মামলার দায়ের করেন। হত্যাকাণ্ডের পর থেকেই গ্রেফতার এড়াতে আসামিরা আত্মগোপনে ছিলো। আসামিদের গ্রেফতারের লক্ষ্যে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় ৬ ডিসেম্বর দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩ এবং র‌্যাব -১০ এর কেরানীগঞ্জ ক্যাম্প হত্যা মামলার এজাহারনামীয় ২ নং আসামি লেবু মিয়া (৪০)কে ঢাকা জেলার কেরাণীগঞ্জ থানা এলাকা থেকে গ্রেফতার করে। লেবু মিয়া তারাগঞ্জ উপজেলার কসামাত মেনানগর এলাকার আব্দুল জব্বারের ছেলে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী

» খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছেন প্রধানমন্ত্রী: ক্রীড়া প্রতিমন্ত্রী

» ব্যবসা-বাণিজ্যের পথে বাধা যত গভীরই হোক, তা দূর করা হবে: অর্থমন্ত্রী

» চাঁদাবাজ-সন্ত্রাসীদের না ধরলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

» ছানি অপারেশন ক্যাম্প পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান

» ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

» ভারতকে সীমান্তহত্যা ও পুশইন বন্ধ করতে হবে: রাশেদ খান

» মূল্যবোধভিত্তিক পেশাদারিত্ব প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার মহাপরিচালক

» বগুড়ায় প্রতিবন্ধী জামাল’কে হুইলচেয়ার প্রদান করলেন সাবেক এমপি লালু

» হাতীবান্ধা উপজেলা ছাত্রদলের কমিটি ঘোষণা আহ্বায়ক রাজিব ও সদস্যসচিব জাহিদ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

হত্যা মামলার আসামি কেরানীগঞ্জ থেকে গ্রেফতার

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : রংপুরে জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হত্যার অভিযোগে করা মামলার ঘটনায় র‌্যাবের যৌথ অভিযানে পলাতক আসামি ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেফতার হয়েছে।

রবিবার দুপুরে র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

র‌্যাব জানায়, ভিকটিম খালেকুজ্জামান (৪০) এবং আসামিরা একই গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। গত ৩১ অক্টোবর সকালে খালেকুজ্জামান দাদির কবরের মাটি সরানোর বিষয় নিয়ে আসামিগণের সাথে কথা বলার এক পর্যায়ে আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে তাকে লাঠি ও লোহার রড দ্বারা মাথায় সজোরে আঘাত করে। তাকে চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রংপুর মেডিকেলে হাসপাতালের আইসিইউতে প্রেরণ করেন। পরদিন ১ নভেম্বর সকালে তিনি মরা যান।

এই ঘটনার প্রেক্ষিতে নিহতের ভাই বাদী হয়ে রংপুর জেলার তারাগঞ্জ থানায় একটি হত্যা মামলার দায়ের করেন। হত্যাকাণ্ডের পর থেকেই গ্রেফতার এড়াতে আসামিরা আত্মগোপনে ছিলো। আসামিদের গ্রেফতারের লক্ষ্যে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় ৬ ডিসেম্বর দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩ এবং র‌্যাব -১০ এর কেরানীগঞ্জ ক্যাম্প হত্যা মামলার এজাহারনামীয় ২ নং আসামি লেবু মিয়া (৪০)কে ঢাকা জেলার কেরাণীগঞ্জ থানা এলাকা থেকে গ্রেফতার করে। লেবু মিয়া তারাগঞ্জ উপজেলার কসামাত মেনানগর এলাকার আব্দুল জব্বারের ছেলে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com