ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল নির্ধারণে চলছে ইসির সভা

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল চূড়ান্ত করতে রবিবার সকাল পৌনে ১১টায় নির্বাচন কমিশনের (ইসি) সভা শুরু হয়েছে। সিইসি এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে নির্বাচন ভবনে এই সভা শুরু হয়।

সভায় আলোচনার বিষয় তফসিল ঘোষণার আগে ও পরে প্রয়োজনীয় কার্যক্রম, গণভোট ও জাতীয় নির্বাচনের অগ্রগতি, মাঠ প্রশাসনের সঙ্গে সমন্বয়, রাজনৈতিক দলের নিবন্ধন–সংক্রান্ত সিদ্ধান্ত, জাতীয় পরিচয়পত্র সংশোধন আবেদন ও এসওপি চূড়ান্তকরণ, কেন্দ্র ব্যবস্থাপনা ও স্মার্ট কার্ড পার্সোনালাইজেশনের বকেয়া নিষ্পত্তি। এছাড়া ‘বীর মুক্তিযোদ্ধা’ লেখা স্মার্ট কার্ডে মুদ্রণের সিদ্ধান্তও নেওয়ার আলোচনা চলছে।

সভায় চার নির্বাচন কমিশনার, ইসি সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

গেল নভেম্বরে সিইসি এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে ইসি পুনর্গঠনের পর ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি দ্রুত এগোচ্ছে। গণভোট সংযোজনের ফলে প্রস্তুতিতে নতুন মাত্রা এসেছে। সরকার জানিয়েছে, দুই নির্বাচন একসঙ্গে অনুষ্ঠিত হবে। প্রথমবার প্রবাসী বাংলাদেশিদের জন্য পোস্টাল ভোটিংয়ের ব্যবস্থা করা হয়েছে।

বর্তমানে নিবন্ধিত অর্ধশতাধিক রাজনৈতিক দল রয়েছে। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় তারা এবার নির্বাচনে অংশ নিচ্ছে না।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী

» ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে বন্দিদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ

» নিউরোসায়েন্সেস হাসপাতালে বাড়ছে ৫০০ শয্যা, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

» হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলা

» ইরানের মাটির নিচে কী আছে? বিরল খনিজের খোঁজে যাচ্ছে চীনের বিজ্ঞানীরা

» ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয়: হাইকোর্ট

» মাদক কারবারিদের ছুরিকাঘাতে যুবদল নেতা আহত

» শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৭

» ডিমের ডজন ১৫০ টাকা, সবজিও এখনো চড়া

» কিশোর গ্যাং লিডার এলেক্স ইমন হত্যায় ৪জন গ্রেফতার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল নির্ধারণে চলছে ইসির সভা

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল চূড়ান্ত করতে রবিবার সকাল পৌনে ১১টায় নির্বাচন কমিশনের (ইসি) সভা শুরু হয়েছে। সিইসি এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে নির্বাচন ভবনে এই সভা শুরু হয়।

সভায় আলোচনার বিষয় তফসিল ঘোষণার আগে ও পরে প্রয়োজনীয় কার্যক্রম, গণভোট ও জাতীয় নির্বাচনের অগ্রগতি, মাঠ প্রশাসনের সঙ্গে সমন্বয়, রাজনৈতিক দলের নিবন্ধন–সংক্রান্ত সিদ্ধান্ত, জাতীয় পরিচয়পত্র সংশোধন আবেদন ও এসওপি চূড়ান্তকরণ, কেন্দ্র ব্যবস্থাপনা ও স্মার্ট কার্ড পার্সোনালাইজেশনের বকেয়া নিষ্পত্তি। এছাড়া ‘বীর মুক্তিযোদ্ধা’ লেখা স্মার্ট কার্ডে মুদ্রণের সিদ্ধান্তও নেওয়ার আলোচনা চলছে।

সভায় চার নির্বাচন কমিশনার, ইসি সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

গেল নভেম্বরে সিইসি এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে ইসি পুনর্গঠনের পর ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি দ্রুত এগোচ্ছে। গণভোট সংযোজনের ফলে প্রস্তুতিতে নতুন মাত্রা এসেছে। সরকার জানিয়েছে, দুই নির্বাচন একসঙ্গে অনুষ্ঠিত হবে। প্রথমবার প্রবাসী বাংলাদেশিদের জন্য পোস্টাল ভোটিংয়ের ব্যবস্থা করা হয়েছে।

বর্তমানে নিবন্ধিত অর্ধশতাধিক রাজনৈতিক দল রয়েছে। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় তারা এবার নির্বাচনে অংশ নিচ্ছে না।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com