নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে শহীদ মিনারে কর্মচারীরা

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে বিভিন্ন বিভাগ ও প্রতিষ্ঠান থেকে মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়েছেন গণকর্মচারীরা। তারা আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে নবম পে স্কেলের গেজেট প্রকাশের দাবি জানিয়েছেন।

পে-স্কেলের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে আজ মহাসমাবেশের ডাক দিয়েছেন গণকর্মচারী সংগঠনগুলো।

অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর শ্রমিক সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান বলেন, দীর্ঘ ১০ বছর পে কমিশনের নামে তামাশা করা হচ্ছে। আগামীতে বেতন হবে ৪ অনুপাত ১ এবং সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকা হতে হবে। ১৫ ডিসেম্বরের মধ্যে পে স্কেল ঘোষণা করতে হবে।

এতে উপস্থিত হয়েছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব দেলাওয়ার হোসাইন আজিজী।

জানা গেছে, ১৫ ডিসেম্বরের মধ্যে পে-স্কেলের গেজেট জারি না হলে গণকর্মচারীরা স্থায়ী কর্মবিরতির মতো কর্মসূচির ঘোষণা দিতে পারেন।

এর আগে শ্রম সংস্কার কমিশনের চেয়ারম্যান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ বলেন, প্রতি পাঁচ বছর অন্তর গণকর্মচারীদের পে-স্কেল দেওয়ার বাধ্যবাধকতা থাকলেও ১০ বছর কর্মচারীদের বেতন-ভাতা পুনর্মূল্যায়ন হয়নি, বিষয়টি অমানবিক। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে বর্তমান বেতন কাঠামো দিয়ে নিম্ন গ্রেডের একজন কর্মচারীর পক্ষে পরিবার চালানো কোনো ক্রমেই সম্ভব নয়। সরকারের উচিত যত দ্রুত সম্ভব কর্মচারীদের পরিবারের ব্যয় বিবেচনায় নিয়ে নবম পে-স্কেল বাস্তবায়ন করা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» যুব সমাজকে মাদকমুক্ত করতে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী

» বগলদাবা বা সংঘাতমুখী নয়, কার্যকর বিরোধীদলের ভূমিকা পালন করবে জামায়াত: ডা. শফিকুর রহমান

» বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৭৭ জন গ্রেফতার

» মোহাম্মদপুরে অভিযানকালে হামলায় ওসি-এসআই আহত, ২ ছিনতাইকারী গুলিবিদ্ধ

» আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না: ট্রাম্প

» পদ্মা রেলসেতুর নিচ থেকে মাটি কেটে নেওয়ার ব্যাখ্যা দিলেন সেতুমন্ত্রী

» শিগগিরই শুরু হচ্ছে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী

» সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মেনে চলতে হবে : স্পিকার

» দীর্ঘ বিরতির পর ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন ২৮ জুন, লক্ষ্যমাত্রা ২ কোটির বেশি শিশু

» বাগেরহাটে জলাবদ্ধতা নিরসনে সরকারি খাল উদ্ধার অভিযান শুরু

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে শহীদ মিনারে কর্মচারীরা

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে বিভিন্ন বিভাগ ও প্রতিষ্ঠান থেকে মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়েছেন গণকর্মচারীরা। তারা আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে নবম পে স্কেলের গেজেট প্রকাশের দাবি জানিয়েছেন।

পে-স্কেলের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে আজ মহাসমাবেশের ডাক দিয়েছেন গণকর্মচারী সংগঠনগুলো।

অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর শ্রমিক সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান বলেন, দীর্ঘ ১০ বছর পে কমিশনের নামে তামাশা করা হচ্ছে। আগামীতে বেতন হবে ৪ অনুপাত ১ এবং সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকা হতে হবে। ১৫ ডিসেম্বরের মধ্যে পে স্কেল ঘোষণা করতে হবে।

এতে উপস্থিত হয়েছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব দেলাওয়ার হোসাইন আজিজী।

জানা গেছে, ১৫ ডিসেম্বরের মধ্যে পে-স্কেলের গেজেট জারি না হলে গণকর্মচারীরা স্থায়ী কর্মবিরতির মতো কর্মসূচির ঘোষণা দিতে পারেন।

এর আগে শ্রম সংস্কার কমিশনের চেয়ারম্যান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ বলেন, প্রতি পাঁচ বছর অন্তর গণকর্মচারীদের পে-স্কেল দেওয়ার বাধ্যবাধকতা থাকলেও ১০ বছর কর্মচারীদের বেতন-ভাতা পুনর্মূল্যায়ন হয়নি, বিষয়টি অমানবিক। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে বর্তমান বেতন কাঠামো দিয়ে নিম্ন গ্রেডের একজন কর্মচারীর পক্ষে পরিবার চালানো কোনো ক্রমেই সম্ভব নয়। সরকারের উচিত যত দ্রুত সম্ভব কর্মচারীদের পরিবারের ব্যয় বিবেচনায় নিয়ে নবম পে-স্কেল বাস্তবায়ন করা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com