ইমরান খান বেঁচে আছেন, তবে…

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মৃত্যুর গুজব সরাসরি নাকচ করেছেন পাকিস্তান তেহরিক–ই–ইনসাফ, পিটিআই–এর সিনেটর খুররম জিশান। তিনি জানিয়েছেন, ইমরান খান জীবিত আছেন এবং এখনো আদিয়ালা কারাগারেই বন্দি রয়েছেন। তার দাবি, দেশ ছাড়তে চাপ সৃষ্টি করতেই ইমরান খানকে দীর্ঘ সময় ধরে সম্পূর্ণ আইসোলেশনে রাখা হয়েছে।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই–কে দেওয়া সাক্ষাৎকারে খুররম জিশান বলেন, ইমরান খানের জনপ্রিয়তায় বর্তমান সরকার ভীত। এ কারণেই তার কোনো ছবি বা ভিডিও প্রকাশ করতে দেওয়া হয়নি। তিনি জানান, গত এক মাস ধরে ইমরানের সঙ্গে পরিবারের সদস্য, আইনজীবী কিংবা দলের জ্যেষ্ঠ নেতাদের কারোই দেখা করতে দেওয়া হয়নি। তার ভাষায়, এটি মানবাধিকারের সরাসরি লঙ্ঘন এবং ইমরান খানের ওপর চাপ প্রয়োগের একটি কৌশল।

সম্প্রতি আফগানিস্তানের কিছু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে দাবি করা হয়, রাওয়ালপিন্ডির কারাগারে ইমরান খানকে হত্যা করা হয়েছে। এই গুজব ছড়ানোর পর বিষয়টি নিয়ে উদ্বেগ বাড়ে। তবে খুররম জিশান স্পষ্ট করে বলেন, ‘আমাদের নিশ্চিত করা হয়েছে, তিনি বেঁচে আছেন এবং এখনো আদিয়ালা জেলেই আছেন। তিনি ঠিক আছেন।’

ইমরান খানের সঙ্গে কী ধরনের সমঝোতা করতে চাইছে পাকিস্তান সরকার—এ প্রশ্নে জিশান জানান, ইমরান খানকে দেশ ছেড়ে চলে যেতে বলা হয়েছে। এমনকি চুপ থাকার শর্তে তাকে নিজের পছন্দের যেকোনো জায়গায় যেতে দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছে। কিন্তু ইমরান খান যেহেতু আপসহীন নেতৃত্বের প্রতীক—তিনি কোনো চুক্তিতে রাজি হবেন না বলেই দাবি করেন পিটিআইয়ের এই নেতা।

জিশান আরও বলেন, সরকার চায় ইমরান খান দেশ ত্যাগ করুন এবং নীরব থাকুন। কিন্তু দলের বিশ্বাস, রাজনৈতিক ভবিষ্যৎ ও জনগণের প্রতি দায়বদ্ধতার কারণে তিনি এ পথে হাঁটবেন না।

সূত্র: এনডিটিভি

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» গর্ভাবস্থায় মর্নিং সিকনেস সারানোর ঘরোয়া উপায়

» আলুর নাগেট তৈরির রেসিপি

» পশ্চিম তীরে সংঘর্ষে ১ ইসরায়েলি নিহত, আহত ৩

» বিভিন্ন অপরাধে জড়িত ২৬ জন গ্রেফতার

» বিশেষ অভিযান বিভিন্ন অপরাধে জড়িত ২০ জন গ্রেফতার

» ‎৮০ টাকার নিচে মিলছে না সবজি, পেঁয়াজ ও কাঁচা মরিচে বাড়বাড়ন্ত দাম

» শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করলেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান

» শাহরুখ কি সত্যিই আন্দোলন সমর্থন করছেন?

» গভীর সমুদ্রে জেলের জালে ধরা পড়ল সোলজারফিশ

» গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ৪২৮ জন গ্রেপ্তার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ইমরান খান বেঁচে আছেন, তবে…

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মৃত্যুর গুজব সরাসরি নাকচ করেছেন পাকিস্তান তেহরিক–ই–ইনসাফ, পিটিআই–এর সিনেটর খুররম জিশান। তিনি জানিয়েছেন, ইমরান খান জীবিত আছেন এবং এখনো আদিয়ালা কারাগারেই বন্দি রয়েছেন। তার দাবি, দেশ ছাড়তে চাপ সৃষ্টি করতেই ইমরান খানকে দীর্ঘ সময় ধরে সম্পূর্ণ আইসোলেশনে রাখা হয়েছে।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই–কে দেওয়া সাক্ষাৎকারে খুররম জিশান বলেন, ইমরান খানের জনপ্রিয়তায় বর্তমান সরকার ভীত। এ কারণেই তার কোনো ছবি বা ভিডিও প্রকাশ করতে দেওয়া হয়নি। তিনি জানান, গত এক মাস ধরে ইমরানের সঙ্গে পরিবারের সদস্য, আইনজীবী কিংবা দলের জ্যেষ্ঠ নেতাদের কারোই দেখা করতে দেওয়া হয়নি। তার ভাষায়, এটি মানবাধিকারের সরাসরি লঙ্ঘন এবং ইমরান খানের ওপর চাপ প্রয়োগের একটি কৌশল।

সম্প্রতি আফগানিস্তানের কিছু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে দাবি করা হয়, রাওয়ালপিন্ডির কারাগারে ইমরান খানকে হত্যা করা হয়েছে। এই গুজব ছড়ানোর পর বিষয়টি নিয়ে উদ্বেগ বাড়ে। তবে খুররম জিশান স্পষ্ট করে বলেন, ‘আমাদের নিশ্চিত করা হয়েছে, তিনি বেঁচে আছেন এবং এখনো আদিয়ালা জেলেই আছেন। তিনি ঠিক আছেন।’

ইমরান খানের সঙ্গে কী ধরনের সমঝোতা করতে চাইছে পাকিস্তান সরকার—এ প্রশ্নে জিশান জানান, ইমরান খানকে দেশ ছেড়ে চলে যেতে বলা হয়েছে। এমনকি চুপ থাকার শর্তে তাকে নিজের পছন্দের যেকোনো জায়গায় যেতে দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছে। কিন্তু ইমরান খান যেহেতু আপসহীন নেতৃত্বের প্রতীক—তিনি কোনো চুক্তিতে রাজি হবেন না বলেই দাবি করেন পিটিআইয়ের এই নেতা।

জিশান আরও বলেন, সরকার চায় ইমরান খান দেশ ত্যাগ করুন এবং নীরব থাকুন। কিন্তু দলের বিশ্বাস, রাজনৈতিক ভবিষ্যৎ ও জনগণের প্রতি দায়বদ্ধতার কারণে তিনি এ পথে হাঁটবেন না।

সূত্র: এনডিটিভি

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com