ইমরান খানের বেঁচে থাকার প্রমাণ চায় পরিবার ও দল

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানকে নিয়ে ধেঁয়াশা কাটছে না। দেশটির সরকার তার মৃত্যুর খবরকে গুজব বলে উড়িয়ে দিলেও তার শারিরীক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন পরিবার ও দল।

ইমরান খানের ছেলে কাসিম খান সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দাবি করেছেন, গত সপ্তাহে তার ভাই বাবার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, কিন্তু পুলিশ তাকে নৃশংসভাবে লাঞ্ছিত করেছে। পরিবারের সঙ্গে কোনো যোগাযোগের সুযোগ দিচ্ছে না, এমনকি কোনো ফোন কল বা সাক্ষাৎ করাও বন্ধ রাখা হয়েছে।

তিনি বলেন, বাবার জীবিত থাকার কোনো প্রমাণ নেই, যা তার পরিবারের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।

গত বৃহস্পতিবার, তেহরিক-ই-ইনসাফও তার সঙ্গে জরুরি সাক্ষাতের অনুমতির আবেদন করেছে। দলটি বলছে, তিন সপ্তাহেরও বেশি সময় ধরে পরিবার ও আইনজীবীদের তাকে দেখার সুযোগ দেওয়া হচ্ছে না।

দলের মুখপাত্র জুলফিকার বুখারি বলেন, ৪ নভেম্বরের পর থেকে কেউ ইমরনে খানের সঙ্গে সাক্ষাৎ করতে পারেনি। কেন সাক্ষাৎ করতে দেওয়া হচ্ছে না তাও জানানো হয়নি। সাবেক প্রধানমন্ত্রীর মর্যাদা থাকা সত্ত্বেও তার সঙ্গে সাক্ষাৎ ও চিকিৎসা সহায়তা থেকে বঞ্চিত করা হচ্ছে।

এদিকে আদিয়ালা জেল কর্তৃপক্ষ সব অভিযোগ জোরালোভাবে অস্বীকার করেছে। তার জোর দিয়ে বলেছে, ৭৩ বছর বয়সী ইমরান খান কারাগারেই আছেন ও তার শারীরিক অবস্থাও ভালো আছে।

ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে আছেন। দুর্নীতির অভিযোগে তিনি ১৪ বছরের সাজা ভোগ করছেন।  তবে এসব মামলাকে তিনি ‘মনগড়া’ আখ্যা দিয়ে আসছেন। তার দাবি, তাকে রাজনীতি থেকে দূরে রাখতে উদ্দেশ্যমূলকভাবে এসব মামলা করা হয়েছে।

সূত্র: রয়টার্স, পাকিস্তান টুডেটাইমস অব ইন্ডিয়া

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» গর্ভাবস্থায় মর্নিং সিকনেস সারানোর ঘরোয়া উপায়

» আলুর নাগেট তৈরির রেসিপি

» পশ্চিম তীরে সংঘর্ষে ১ ইসরায়েলি নিহত, আহত ৩

» বিভিন্ন অপরাধে জড়িত ২৬ জন গ্রেফতার

» বিশেষ অভিযান বিভিন্ন অপরাধে জড়িত ২০ জন গ্রেফতার

» ‎৮০ টাকার নিচে মিলছে না সবজি, পেঁয়াজ ও কাঁচা মরিচে বাড়বাড়ন্ত দাম

» শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করলেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান

» শাহরুখ কি সত্যিই আন্দোলন সমর্থন করছেন?

» গভীর সমুদ্রে জেলের জালে ধরা পড়ল সোলজারফিশ

» গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ৪২৮ জন গ্রেপ্তার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ইমরান খানের বেঁচে থাকার প্রমাণ চায় পরিবার ও দল

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানকে নিয়ে ধেঁয়াশা কাটছে না। দেশটির সরকার তার মৃত্যুর খবরকে গুজব বলে উড়িয়ে দিলেও তার শারিরীক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন পরিবার ও দল।

ইমরান খানের ছেলে কাসিম খান সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দাবি করেছেন, গত সপ্তাহে তার ভাই বাবার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, কিন্তু পুলিশ তাকে নৃশংসভাবে লাঞ্ছিত করেছে। পরিবারের সঙ্গে কোনো যোগাযোগের সুযোগ দিচ্ছে না, এমনকি কোনো ফোন কল বা সাক্ষাৎ করাও বন্ধ রাখা হয়েছে।

তিনি বলেন, বাবার জীবিত থাকার কোনো প্রমাণ নেই, যা তার পরিবারের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।

গত বৃহস্পতিবার, তেহরিক-ই-ইনসাফও তার সঙ্গে জরুরি সাক্ষাতের অনুমতির আবেদন করেছে। দলটি বলছে, তিন সপ্তাহেরও বেশি সময় ধরে পরিবার ও আইনজীবীদের তাকে দেখার সুযোগ দেওয়া হচ্ছে না।

দলের মুখপাত্র জুলফিকার বুখারি বলেন, ৪ নভেম্বরের পর থেকে কেউ ইমরনে খানের সঙ্গে সাক্ষাৎ করতে পারেনি। কেন সাক্ষাৎ করতে দেওয়া হচ্ছে না তাও জানানো হয়নি। সাবেক প্রধানমন্ত্রীর মর্যাদা থাকা সত্ত্বেও তার সঙ্গে সাক্ষাৎ ও চিকিৎসা সহায়তা থেকে বঞ্চিত করা হচ্ছে।

এদিকে আদিয়ালা জেল কর্তৃপক্ষ সব অভিযোগ জোরালোভাবে অস্বীকার করেছে। তার জোর দিয়ে বলেছে, ৭৩ বছর বয়সী ইমরান খান কারাগারেই আছেন ও তার শারীরিক অবস্থাও ভালো আছে।

ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে আছেন। দুর্নীতির অভিযোগে তিনি ১৪ বছরের সাজা ভোগ করছেন।  তবে এসব মামলাকে তিনি ‘মনগড়া’ আখ্যা দিয়ে আসছেন। তার দাবি, তাকে রাজনীতি থেকে দূরে রাখতে উদ্দেশ্যমূলকভাবে এসব মামলা করা হয়েছে।

সূত্র: রয়টার্স, পাকিস্তান টুডেটাইমস অব ইন্ডিয়া

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com