জনসেবা যাদের পেশা-নেশা, তাদের হাতেই জামায়াতের পতাকা: আমির

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক : জামায়াতে ইসলামী ৩০০ আসনে ‘নিষ্কলুষ ও জনসেবায় নিবেদিত’ ব্যক্তিদের প্রার্থী করেছেন বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর ভাষানটেক এলাকায় অনুষ্ঠিত গণসমাবেশে তিনি এই মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতের নেতাকর্মীরা দেশ ছেড়ে পালায়নি। ‘আমরা নির্যাতিত হয়েছি, জেলবরণ করেছি, জীবন দিয়েছি; কিন্তু দেশ ছেড়ে পালাইনি,’ মন্তব্য তার।সরকারি রাজনীতির পুরনো ফরমুলা দিয়ে নতুন বাংলাদেশ চলবে না উল্লেখ করে তিনি বলেন, জনগণ বস্তাপচা ও দুর্গন্ধময় রাজনীতি আর চায় না। ‘কোনো দলের পক্ষপাতদুষ্ট সরকারও জনগণ চায় না, জনগণ জনগণের সরকার দেখতে চায়,’—বলেন তিনি।

জামায়াতের আমির দাবি করেন, ফ্যাসিবাদের একটি অংশ বিদায় নিলেও এর নানা লক্ষণ এখনো টিকে আছে। তার ভাষায়, ‘সব শ্রেণি–পেশার মানুষ খোলা বুকে গুলি আর আগুনের বিরুদ্ধে লড়াই করেছে। ছাত্র–যুবকের আকাঙ্ক্ষা ছিল উন্নত শিক্ষা ব্যবস্থা। কিন্তু কেউ কেউ এই পরিবর্তনে সন্তুষ্ট নয়।’

দেশ পরিচালনার অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বলেন, ‘অনেকে বলে, ক্ষমতায় গেলে দেশ চালাতে পারব না। হ্যাঁ, আমাদের অভিজ্ঞতা নেই—জনগণের সম্পদ চুরি করার অভিজ্ঞতা নেই, চাঁদাবাজির নেই, গণরুম ও টর্চার সেল বানানোর অভিজ্ঞতা নেই, দুর্নীতির অভিজ্ঞতা নেই।’

তিনি আরও অভিযোগ করেন, গত সাড়ে ১৫ বছরে জামায়াতকে ধ্বংস করতে সরকার কিছুই বাদ রাখেনি, কিন্তু ‘জামায়াতের কেউ তাদের কাছে মাথা নত করেনি’ ছাত্রশিবিরের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ছাত্র সংসদ নির্বাচনে শিক্ষার্থীদের ভালোবাসায় শিবির নতুন ইতিহাস তৈরি করেছে।

সরকারের ম্যান্ডেট হারানোর আশঙ্কায় ‘পুরনো সন্ত্রাসীরা নতুন রূপে ফিরে এসেছে’ দাবি করে ডা. শফিকুর বলেন, ‘আমরা ৩০০ আসনে নিষ্কলুষ প্রার্থী মনোনীত করেছি। জনসেবা যাদের পেশা এবং নেশা—জামায়াতের পতাকা আমরা তাদের হাতেই তুলে দিয়েছি।’

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» মগজের কাটলেটের সহজ রেসিপি

» কলা খাওয়ার সঙ্গে সর্দি-কাশির কী সম্পর্ক?

» অতি প্রক্রিয়াজাত খাবার বেশি খাওয়ার সঙ্গে স্ট্রোকের যোগসূত্র

» প্রথমে শাস্তি মনে হয়েছিল, পরে বুঝলাম রক্ষা পেয়েছি: পদত্যাগ প্রসঙ্গে ইশরাক

» আওয়ামী লীগকে অনেক চিন্তা ভাবনা করে রাজনীতিতে ফিরতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

» সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে, প্রশ্ন জামায়াত আমিরের

» প্রকাশ্যে নারীকে গুলি করে হত্যা!

» ‘তুই এত ধর্ম মানিস, বল তো আমি কি জাহান্নামে যাব?’

» মোংলায় প্রটোকল ভেঙে জনগণের সঙ্গে মিশে গেলেন প্রধানমন্ত্রী

» অসুস্থ স্থানীয় সরকার মন্ত্রী ও ভূমি মন্ত্রী দেখতে হাসপাতালে গেলেন রিজভী

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

জনসেবা যাদের পেশা-নেশা, তাদের হাতেই জামায়াতের পতাকা: আমির

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক : জামায়াতে ইসলামী ৩০০ আসনে ‘নিষ্কলুষ ও জনসেবায় নিবেদিত’ ব্যক্তিদের প্রার্থী করেছেন বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর ভাষানটেক এলাকায় অনুষ্ঠিত গণসমাবেশে তিনি এই মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতের নেতাকর্মীরা দেশ ছেড়ে পালায়নি। ‘আমরা নির্যাতিত হয়েছি, জেলবরণ করেছি, জীবন দিয়েছি; কিন্তু দেশ ছেড়ে পালাইনি,’ মন্তব্য তার।সরকারি রাজনীতির পুরনো ফরমুলা দিয়ে নতুন বাংলাদেশ চলবে না উল্লেখ করে তিনি বলেন, জনগণ বস্তাপচা ও দুর্গন্ধময় রাজনীতি আর চায় না। ‘কোনো দলের পক্ষপাতদুষ্ট সরকারও জনগণ চায় না, জনগণ জনগণের সরকার দেখতে চায়,’—বলেন তিনি।

জামায়াতের আমির দাবি করেন, ফ্যাসিবাদের একটি অংশ বিদায় নিলেও এর নানা লক্ষণ এখনো টিকে আছে। তার ভাষায়, ‘সব শ্রেণি–পেশার মানুষ খোলা বুকে গুলি আর আগুনের বিরুদ্ধে লড়াই করেছে। ছাত্র–যুবকের আকাঙ্ক্ষা ছিল উন্নত শিক্ষা ব্যবস্থা। কিন্তু কেউ কেউ এই পরিবর্তনে সন্তুষ্ট নয়।’

দেশ পরিচালনার অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বলেন, ‘অনেকে বলে, ক্ষমতায় গেলে দেশ চালাতে পারব না। হ্যাঁ, আমাদের অভিজ্ঞতা নেই—জনগণের সম্পদ চুরি করার অভিজ্ঞতা নেই, চাঁদাবাজির নেই, গণরুম ও টর্চার সেল বানানোর অভিজ্ঞতা নেই, দুর্নীতির অভিজ্ঞতা নেই।’

তিনি আরও অভিযোগ করেন, গত সাড়ে ১৫ বছরে জামায়াতকে ধ্বংস করতে সরকার কিছুই বাদ রাখেনি, কিন্তু ‘জামায়াতের কেউ তাদের কাছে মাথা নত করেনি’ ছাত্রশিবিরের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ছাত্র সংসদ নির্বাচনে শিক্ষার্থীদের ভালোবাসায় শিবির নতুন ইতিহাস তৈরি করেছে।

সরকারের ম্যান্ডেট হারানোর আশঙ্কায় ‘পুরনো সন্ত্রাসীরা নতুন রূপে ফিরে এসেছে’ দাবি করে ডা. শফিকুর বলেন, ‘আমরা ৩০০ আসনে নিষ্কলুষ প্রার্থী মনোনীত করেছি। জনসেবা যাদের পেশা এবং নেশা—জামায়াতের পতাকা আমরা তাদের হাতেই তুলে দিয়েছি।’

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com