সুন্দরবনের উপকূলে বাঘের তাড়া থেকে বাঁচতে পশুর নদী সাঁতরে লোকালয়ে আশ্রয় নেয় দুই মায়া হরিণ

এস.এম. সাইফুল ইসলাম কবির,  সুন্দরবন থেকে ফিরে :দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল মৎস্যভান্ডার নামে খ্যাতবিশ্ব ঐতিহ্য সুন্দরবনের উপকূলের  বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের করমজল এলাকার গহীন অরণ্যে বাঘের তাড়া খেয়ে সোয়া দুই কিলোমিটার চওড়া পশুর নদী সাঁতরে লোকালয়ে আশ্রয় নিয়েছে দুটি প্রাপ্তবয়স্ক চিত্রল মায়া হরিণ।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে হরিণ দুটি মোংলা উপজেলার চিলা ইউনিয়নের সুন্দরতলা গ্রামের জোড়া ব্রিজ এলাকায় চলে আসে। পরে স্থানীয়রা বিষয়টি বন বিভাগকে জানালে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের বনরক্ষীরা দ্রুত হরিণ দুটি উদ্ধার করে। দুপুরে সেগুলো আবার করমজল এলাকায় সুন্দরবনের প্রকৃতিতে অবমুক্ত করা হয়।

এ তথ্য নিশ্চিত করে করমজল বন্যপ্রাণী প্রজনন ও পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার মোহাম্মদ আজাদ কবির বলেন, “বাঘের তাড়া খেয়ে হরিণ দুটি প্রাণ বাঁচাতে পশুর নদী পাড়ি দিয়ে লোকালয়ে আশ্রয় নেয়। স্থানীয়দের সহযোগিতায় আমরা দ্রুত হরিণ দুটি উদ্ধার করতে সক্ষম হই এবং সেগুলোকে করমজলের জঙ্গলে অবমুক্ত করা হয়।

তিনি আরও জানান, প্রাপ্তবয়স্ক দুটি হরিণ সুস্থ অবস্থায় ছিল এবং তাৎক্ষণিক কোনো আঘাতের চিহ্ন ছিল না।#

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সুরঞ্জিত হত্যাচেষ্টা মামলা : আরিফ, গৌছ ও বাবর খালাস

» ট্রাকচালক হত্যা মামলায় হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন পেছাল

» সংসদে শফিকুল ইসলাম মাসুদের প্রশ্ন ৩০০ শিশু মৃত্যুতে মন্ত্রীর পদত্যাগ কই?

» শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী

» মোবাইলে দেখে দোয়া পড়া যাবে?

» ৪৩ বিসিএসের নন ক্যাডারের ফলাফল পুনরায় প্রকাশের নির্দেশ হাইকোর্টের

» চীনের সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও জোরদার হবে : রিজভী

» বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা : অর্থমন্ত্রী

» বিদেশি পিস্তলসহ ৩ কেজি বিস্ফোরক জব্দ

» তাইম হত্যা মামলায় তদন্ত কর্মকর্তার জেরা আজ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সুন্দরবনের উপকূলে বাঘের তাড়া থেকে বাঁচতে পশুর নদী সাঁতরে লোকালয়ে আশ্রয় নেয় দুই মায়া হরিণ

এস.এম. সাইফুল ইসলাম কবির,  সুন্দরবন থেকে ফিরে :দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল মৎস্যভান্ডার নামে খ্যাতবিশ্ব ঐতিহ্য সুন্দরবনের উপকূলের  বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের করমজল এলাকার গহীন অরণ্যে বাঘের তাড়া খেয়ে সোয়া দুই কিলোমিটার চওড়া পশুর নদী সাঁতরে লোকালয়ে আশ্রয় নিয়েছে দুটি প্রাপ্তবয়স্ক চিত্রল মায়া হরিণ।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে হরিণ দুটি মোংলা উপজেলার চিলা ইউনিয়নের সুন্দরতলা গ্রামের জোড়া ব্রিজ এলাকায় চলে আসে। পরে স্থানীয়রা বিষয়টি বন বিভাগকে জানালে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের বনরক্ষীরা দ্রুত হরিণ দুটি উদ্ধার করে। দুপুরে সেগুলো আবার করমজল এলাকায় সুন্দরবনের প্রকৃতিতে অবমুক্ত করা হয়।

এ তথ্য নিশ্চিত করে করমজল বন্যপ্রাণী প্রজনন ও পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার মোহাম্মদ আজাদ কবির বলেন, “বাঘের তাড়া খেয়ে হরিণ দুটি প্রাণ বাঁচাতে পশুর নদী পাড়ি দিয়ে লোকালয়ে আশ্রয় নেয়। স্থানীয়দের সহযোগিতায় আমরা দ্রুত হরিণ দুটি উদ্ধার করতে সক্ষম হই এবং সেগুলোকে করমজলের জঙ্গলে অবমুক্ত করা হয়।

তিনি আরও জানান, প্রাপ্তবয়স্ক দুটি হরিণ সুস্থ অবস্থায় ছিল এবং তাৎক্ষণিক কোনো আঘাতের চিহ্ন ছিল না।#

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com