ইয়াবা সহ এক নারীআটক

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  বর্তমানে মাদক কারবারে নারীদের অংশগ্রহণ বাড়ছে। কিশোরগঞ্জের ভৈরবে সম্প্রতি ৫ হাজার পিস ইয়াবা সহ এক নারীকে আটক করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জানিয়েছে, নারীদের মাদক ব্যবসায় লিপ্ত হওয়া উদ্বেগজনক মাত্রায় বৃদ্ধি পাচ্ছে এবং এর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

ভৈরব মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সার্কেল অফিসের পরিদর্শক চন্দন গোপাল সুর বলেছেন, মঙ্গলবার বিকেল ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কিশোরগঞ্জের ভৈরব প্রান্তে নাটালের মোড় এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার পিস ইয়াবাসহ জাহানারা বেগম নামের এক নারীকে আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য অধিদফতরের একটি আভিযানিক দল ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব নাটালের মোড় সংলগ্ন এলাকায় আশুগঞ্জ থেকে ছেড়ে আসা ভৈরবগামী একটি লেগুনা গাড়িতে অভিযান চালায়। সন্দেহজনক এক নারীকে তল্লাশি করে গায়ের কাপড়ের ভেতরে মেলে ৫ হাজার পিস ইয়াবা। এ সময় উদ্ধারকৃত ইয়াবাসহ ওই নারীকে আটক করা হয়।

এ বিষয়ে ভৈরব মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সার্কেল অফিসের পরিদর্শক চন্দন গোপাল সুর জানান, মাদকবিরোধী নিয়মিত অভিযানে ভৈরবপুর এলাকার সৈয়দ নজরুল ইসলাম সেতুর পশ্চিম পাশে রাস্তার ওপর লেগুনার ভেতরে সন্দেহজনক এক নারীকে তল্লাশি করে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আটককৃত নারীকে ভৈরব থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি বলেন, ‘ইদানীং নারী মাদক কারবারির সংখ্যা বাড়ছে। বিষয়টি উদ্বেগজনক।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী

» খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছেন প্রধানমন্ত্রী: ক্রীড়া প্রতিমন্ত্রী

» ব্যবসা-বাণিজ্যের পথে বাধা যত গভীরই হোক, তা দূর করা হবে: অর্থমন্ত্রী

» চাঁদাবাজ-সন্ত্রাসীদের না ধরলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

» ছানি অপারেশন ক্যাম্প পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান

» ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

» ভারতকে সীমান্তহত্যা ও পুশইন বন্ধ করতে হবে: রাশেদ খান

» মূল্যবোধভিত্তিক পেশাদারিত্ব প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার মহাপরিচালক

» বগুড়ায় প্রতিবন্ধী জামাল’কে হুইলচেয়ার প্রদান করলেন সাবেক এমপি লালু

» হাতীবান্ধা উপজেলা ছাত্রদলের কমিটি ঘোষণা আহ্বায়ক রাজিব ও সদস্যসচিব জাহিদ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ইয়াবা সহ এক নারীআটক

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  বর্তমানে মাদক কারবারে নারীদের অংশগ্রহণ বাড়ছে। কিশোরগঞ্জের ভৈরবে সম্প্রতি ৫ হাজার পিস ইয়াবা সহ এক নারীকে আটক করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জানিয়েছে, নারীদের মাদক ব্যবসায় লিপ্ত হওয়া উদ্বেগজনক মাত্রায় বৃদ্ধি পাচ্ছে এবং এর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

ভৈরব মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সার্কেল অফিসের পরিদর্শক চন্দন গোপাল সুর বলেছেন, মঙ্গলবার বিকেল ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কিশোরগঞ্জের ভৈরব প্রান্তে নাটালের মোড় এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার পিস ইয়াবাসহ জাহানারা বেগম নামের এক নারীকে আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য অধিদফতরের একটি আভিযানিক দল ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব নাটালের মোড় সংলগ্ন এলাকায় আশুগঞ্জ থেকে ছেড়ে আসা ভৈরবগামী একটি লেগুনা গাড়িতে অভিযান চালায়। সন্দেহজনক এক নারীকে তল্লাশি করে গায়ের কাপড়ের ভেতরে মেলে ৫ হাজার পিস ইয়াবা। এ সময় উদ্ধারকৃত ইয়াবাসহ ওই নারীকে আটক করা হয়।

এ বিষয়ে ভৈরব মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সার্কেল অফিসের পরিদর্শক চন্দন গোপাল সুর জানান, মাদকবিরোধী নিয়মিত অভিযানে ভৈরবপুর এলাকার সৈয়দ নজরুল ইসলাম সেতুর পশ্চিম পাশে রাস্তার ওপর লেগুনার ভেতরে সন্দেহজনক এক নারীকে তল্লাশি করে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আটককৃত নারীকে ভৈরব থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি বলেন, ‘ইদানীং নারী মাদক কারবারির সংখ্যা বাড়ছে। বিষয়টি উদ্বেগজনক।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com