ছিনতাইকারী সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : কুমিল্লার চান্দিনায় ছিনতাইকারী সন্দেহে বাড়ি থেকে ধরে এনে মো. মুসা নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। উপজেলার বরকরই ইউনিয়নের চাঁদসার গ্রামে এ ঘটনা ঘটে।

সোমবার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত মুসা (২৬) বরকরই ইউনিয়নের কাদুটি গ্রামের আলাউদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, বরকরই ইউনিয়নের কাদুটি বাজারে মোবাইল ফোনের ব্যবসা পরিচালনা করেন একই ইউনিয়নের চাঁদসার গ্রামের ময়নাল হোসেন। সম্প্রতি ময়নাল বাজার থেকে বাড়ি যাচ্ছিলেন। পথে ছিনতাইকারীরা তার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। ওই ঘটনায় মুসাকে সন্দেহ করেন ময়নাল।

রবিবার রাত সাড়ে ১২টার দিকে ময়নাল ও তোফাজ্জলসহ কয়েকজন ব্যক্তি মুসাকে তার বাড়ি থেকে ধরে নিয়ে পিটুনি দেন। এতে ঘটনাস্থলেই মারা যান মুসা।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ফ্যামিলি কার্ড গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করছে: সংসদে তথ্য প্রতিমন্ত্রী

» স্বরাষ্ট্রমন্ত্রীকে ‘হাল জামানার মুফতি’ বললেন জামায়াতের এমপি শাহজাহান চৌধুরী

» ক্ষমতাসীন দল তাদের এজেন্ডা বাস্তবায়নের চোরাই পথ আবিষ্কার করেছে: মামুনুল হক

» গণভোটের রায় বিএনপি কেন মানছে না, জানালেন গোলাম পরওয়ার

» বিএনপি কখনোই কোনো দেশের দালালি করে না: রাশেদ খান

» পারিবারিক বিরোধের জেরে একজনকে পিটিয়ে হত্যা

» পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৫ কোটি ৯০ লাখ টাকা

» ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতোদিন?

» ঢাকা-কুয়ালালামপুর কৌশলগত অংশীদারিত্ব নতুন উচ্চতায়

» এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ছিনতাইকারী সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : কুমিল্লার চান্দিনায় ছিনতাইকারী সন্দেহে বাড়ি থেকে ধরে এনে মো. মুসা নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। উপজেলার বরকরই ইউনিয়নের চাঁদসার গ্রামে এ ঘটনা ঘটে।

সোমবার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত মুসা (২৬) বরকরই ইউনিয়নের কাদুটি গ্রামের আলাউদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, বরকরই ইউনিয়নের কাদুটি বাজারে মোবাইল ফোনের ব্যবসা পরিচালনা করেন একই ইউনিয়নের চাঁদসার গ্রামের ময়নাল হোসেন। সম্প্রতি ময়নাল বাজার থেকে বাড়ি যাচ্ছিলেন। পথে ছিনতাইকারীরা তার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। ওই ঘটনায় মুসাকে সন্দেহ করেন ময়নাল।

রবিবার রাত সাড়ে ১২টার দিকে ময়নাল ও তোফাজ্জলসহ কয়েকজন ব্যক্তি মুসাকে তার বাড়ি থেকে ধরে নিয়ে পিটুনি দেন। এতে ঘটনাস্থলেই মারা যান মুসা।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com