অপহরণ ও নির্যাতনের ঘটনায় জড়িত সন্দেহে ৯ জন গ্রেপ্তার

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : মোহাম্মদপুরে যুবক শামসাদকে (২৫) অপহরণ ও নির্যাতনের ঘটনায় জড়িত সন্দেহে ৯ জনকে গ্রেপ্তার করেছে বাসিলা সেনা ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল। রবিবার (২৩ নভেম্বর) গভীর রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

জানা যায়, রবিবার রাত সোয়া ১২টা থেকে রাত আড়াইটা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ৯ জন হলেন— মো. সাজীব (২০), মো. রাজু (৩২), মো. সায়ন (১৮), মো. জাহিদ (২৫), মো. পৃথিবী (২৫), মো. সজীদ (২১), মো. সরফরাজ (২১), মো. কবির হোসেন (২২) ও মো. বশির (৫৩)।

সেনাবাহিনীর সূত্রে জানা যায়, অপরাধীদের অবস্থান শনাক্ত করে বাসিলা সেনা ক্যাম্প দ্রুত অভিযান পরিচালনা করে এবং অপহরণ ও নির্যাতনে জড়িত ৯ জনকে গ্রেপ্তার করে।

শেরেবাংলা নগর আর্মি ক্যাম্পের ৪৬ পদাতিক ব্রিগেডের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা নিজেদের জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক ব্যবসায়ী বুনিয়া সোহেলের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচয় দিয়েছে। অপহরণ ও নির্যাতনের ঘটনায় তাদের সরাসরি সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে।

আইনি পদক্ষেপের জন্য গ্রেপ্তারকৃত ৯ জনকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় ভুক্তভোগী শামসাদ গতকাল ১৩ জনের নাম উল্লেখ করে মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী

» খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছেন প্রধানমন্ত্রী: ক্রীড়া প্রতিমন্ত্রী

» ব্যবসা-বাণিজ্যের পথে বাধা যত গভীরই হোক, তা দূর করা হবে: অর্থমন্ত্রী

» চাঁদাবাজ-সন্ত্রাসীদের না ধরলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

» ছানি অপারেশন ক্যাম্প পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান

» ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

» ভারতকে সীমান্তহত্যা ও পুশইন বন্ধ করতে হবে: রাশেদ খান

» মূল্যবোধভিত্তিক পেশাদারিত্ব প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার মহাপরিচালক

» বগুড়ায় প্রতিবন্ধী জামাল’কে হুইলচেয়ার প্রদান করলেন সাবেক এমপি লালু

» হাতীবান্ধা উপজেলা ছাত্রদলের কমিটি ঘোষণা আহ্বায়ক রাজিব ও সদস্যসচিব জাহিদ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

অপহরণ ও নির্যাতনের ঘটনায় জড়িত সন্দেহে ৯ জন গ্রেপ্তার

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : মোহাম্মদপুরে যুবক শামসাদকে (২৫) অপহরণ ও নির্যাতনের ঘটনায় জড়িত সন্দেহে ৯ জনকে গ্রেপ্তার করেছে বাসিলা সেনা ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল। রবিবার (২৩ নভেম্বর) গভীর রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

জানা যায়, রবিবার রাত সোয়া ১২টা থেকে রাত আড়াইটা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ৯ জন হলেন— মো. সাজীব (২০), মো. রাজু (৩২), মো. সায়ন (১৮), মো. জাহিদ (২৫), মো. পৃথিবী (২৫), মো. সজীদ (২১), মো. সরফরাজ (২১), মো. কবির হোসেন (২২) ও মো. বশির (৫৩)।

সেনাবাহিনীর সূত্রে জানা যায়, অপরাধীদের অবস্থান শনাক্ত করে বাসিলা সেনা ক্যাম্প দ্রুত অভিযান পরিচালনা করে এবং অপহরণ ও নির্যাতনে জড়িত ৯ জনকে গ্রেপ্তার করে।

শেরেবাংলা নগর আর্মি ক্যাম্পের ৪৬ পদাতিক ব্রিগেডের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা নিজেদের জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক ব্যবসায়ী বুনিয়া সোহেলের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচয় দিয়েছে। অপহরণ ও নির্যাতনের ঘটনায় তাদের সরাসরি সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে।

আইনি পদক্ষেপের জন্য গ্রেপ্তারকৃত ৯ জনকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় ভুক্তভোগী শামসাদ গতকাল ১৩ জনের নাম উল্লেখ করে মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com