গাঁজা, ইয়াবা, টাপেন্টাডলসহ ৬ মাদক কারবারি গ্রেপ্তার

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : রাজশাহী মহানগরীর দাশপুকুর এলাকায় গাঁজা, ইয়াবা, টাপেন্টাডলসহ ৬ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। শনিবার (২২ নভেম্বর) রাতে নগরীর রাজপাড়া থানাধীন দাসপুকুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আজ সকালে র‌্যাব-৫ এর মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, ইসমাইল হোসেন সবুজ (২৯), অন্ত (৩১), শাহজাহান (৩০), আরাফাত (১৯), ফিরোজ ইসলাম (২৬) ও লিটন (৩০)। তারা সবাই মহানগরীর রাজপাড়া, পবা ও দামকুড়া থানা এলাকার বাসিন্দা।

এ সময় তাদের কাছ থেকে গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টডল ট্যাবলেট, মোবাইল ও ১৬ হাজার টাকা উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, স্থানীয় জনগণের অভিযোগ ও গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, সদর কোম্পানি জানতে পারে, দাসপুকুর এলাকায় ব্যাপকহারে মাদক কেনাবেচা বৃদ্ধি পেয়েছে। বিষয়টি জানার পর র‌্যাবের আভিযানিক দল দাসপুকুরে অভিযান পরিচালনা করে ৬ জনকে গ্রেপ্তার করে।

র‌্যাব আরও জানায়, অভিযুক্তরা এলাকার সংঘবদ্ধ মাদক চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে গাঁজা, ট্যাপেন্টাডল ট্যাবলেট, ফেন্সিডিল, ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক অজ্ঞাত স্থান থেকে সংগ্রহ করে মহানগরীর বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ফ্যামিলি কার্ড গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করছে: সংসদে তথ্য প্রতিমন্ত্রী

» স্বরাষ্ট্রমন্ত্রীকে ‘হাল জামানার মুফতি’ বললেন জামায়াতের এমপি শাহজাহান চৌধুরী

» ক্ষমতাসীন দল তাদের এজেন্ডা বাস্তবায়নের চোরাই পথ আবিষ্কার করেছে: মামুনুল হক

» গণভোটের রায় বিএনপি কেন মানছে না, জানালেন গোলাম পরওয়ার

» বিএনপি কখনোই কোনো দেশের দালালি করে না: রাশেদ খান

» পারিবারিক বিরোধের জেরে একজনকে পিটিয়ে হত্যা

» পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৫ কোটি ৯০ লাখ টাকা

» ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতোদিন?

» ঢাকা-কুয়ালালামপুর কৌশলগত অংশীদারিত্ব নতুন উচ্চতায়

» এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

গাঁজা, ইয়াবা, টাপেন্টাডলসহ ৬ মাদক কারবারি গ্রেপ্তার

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : রাজশাহী মহানগরীর দাশপুকুর এলাকায় গাঁজা, ইয়াবা, টাপেন্টাডলসহ ৬ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। শনিবার (২২ নভেম্বর) রাতে নগরীর রাজপাড়া থানাধীন দাসপুকুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আজ সকালে র‌্যাব-৫ এর মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, ইসমাইল হোসেন সবুজ (২৯), অন্ত (৩১), শাহজাহান (৩০), আরাফাত (১৯), ফিরোজ ইসলাম (২৬) ও লিটন (৩০)। তারা সবাই মহানগরীর রাজপাড়া, পবা ও দামকুড়া থানা এলাকার বাসিন্দা।

এ সময় তাদের কাছ থেকে গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টডল ট্যাবলেট, মোবাইল ও ১৬ হাজার টাকা উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, স্থানীয় জনগণের অভিযোগ ও গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, সদর কোম্পানি জানতে পারে, দাসপুকুর এলাকায় ব্যাপকহারে মাদক কেনাবেচা বৃদ্ধি পেয়েছে। বিষয়টি জানার পর র‌্যাবের আভিযানিক দল দাসপুকুরে অভিযান পরিচালনা করে ৬ জনকে গ্রেপ্তার করে।

র‌্যাব আরও জানায়, অভিযুক্তরা এলাকার সংঘবদ্ধ মাদক চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে গাঁজা, ট্যাপেন্টাডল ট্যাবলেট, ফেন্সিডিল, ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক অজ্ঞাত স্থান থেকে সংগ্রহ করে মহানগরীর বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com