কৃষিজমি নিয়ে বিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় কৃষিজমি নিয়ে বিরোধের জেরে মাহফুজ মিয়া (৪০) নামে এক কৃষককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রবিবার (২৩ নভেম্বর) ভোরে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত মাহফুজ মিয়া বানিয়াচং উপজেলার পৈলারকান্দি ইউনিয়নের পৈলারকান্দি গ্রামের লিবাজ মিয়ার ছেলে।

পুলিশ জানায়, পৈলারকান্দি গ্রামের হাওরের জমিতে বাঁধ দেওয়াকে কেন্দ্র করে মাহফুজ মিয়ার সঙ্গে একই গ্রামের মারুফ মিয়া, ইয়াহিয়া মিয়াসহ কয়েকজনের বিরোধ চলছিল।

শনিবার গভীর রাতে ওই বিরোধের জের ধরে পৈলারকান্দি ইউনিয়নের বসন্তপুর–পৈলারকান্দি সড়কের ড্রেইন কালভার্টের সামনে মাহফুজ মিয়াকে একা পেয়ে মারুফ, ইয়াহিয়া ও তাদের সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। রবিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মাহফুজের মৃত্যু হয়।

এ বিষয়ে হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) প্রবাস কুমার সিংহ বলেন, কৃষিজমির বাঁধ দেওয়া নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ফ্যামিলি কার্ড গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করছে: সংসদে তথ্য প্রতিমন্ত্রী

» স্বরাষ্ট্রমন্ত্রীকে ‘হাল জামানার মুফতি’ বললেন জামায়াতের এমপি শাহজাহান চৌধুরী

» ক্ষমতাসীন দল তাদের এজেন্ডা বাস্তবায়নের চোরাই পথ আবিষ্কার করেছে: মামুনুল হক

» গণভোটের রায় বিএনপি কেন মানছে না, জানালেন গোলাম পরওয়ার

» বিএনপি কখনোই কোনো দেশের দালালি করে না: রাশেদ খান

» পারিবারিক বিরোধের জেরে একজনকে পিটিয়ে হত্যা

» পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৫ কোটি ৯০ লাখ টাকা

» ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতোদিন?

» ঢাকা-কুয়ালালামপুর কৌশলগত অংশীদারিত্ব নতুন উচ্চতায়

» এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

কৃষিজমি নিয়ে বিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যা

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় কৃষিজমি নিয়ে বিরোধের জেরে মাহফুজ মিয়া (৪০) নামে এক কৃষককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রবিবার (২৩ নভেম্বর) ভোরে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত মাহফুজ মিয়া বানিয়াচং উপজেলার পৈলারকান্দি ইউনিয়নের পৈলারকান্দি গ্রামের লিবাজ মিয়ার ছেলে।

পুলিশ জানায়, পৈলারকান্দি গ্রামের হাওরের জমিতে বাঁধ দেওয়াকে কেন্দ্র করে মাহফুজ মিয়ার সঙ্গে একই গ্রামের মারুফ মিয়া, ইয়াহিয়া মিয়াসহ কয়েকজনের বিরোধ চলছিল।

শনিবার গভীর রাতে ওই বিরোধের জের ধরে পৈলারকান্দি ইউনিয়নের বসন্তপুর–পৈলারকান্দি সড়কের ড্রেইন কালভার্টের সামনে মাহফুজ মিয়াকে একা পেয়ে মারুফ, ইয়াহিয়া ও তাদের সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। রবিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মাহফুজের মৃত্যু হয়।

এ বিষয়ে হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) প্রবাস কুমার সিংহ বলেন, কৃষিজমির বাঁধ দেওয়া নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com