শীর্ষ ছিনতাইকারী পিচ্চি আবিরসহ২সহযোগী গ্রেফতার

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকার শীর্ষ ছিনতাইকারী ও কিশোর গ্যাং লিডারের ‘পিসি আবির গ্রুপ’-এর প্রধান আবিরকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ। এ সময় আব্বাস (১৯) ও সিয়াম (১৯) নামে তার দুই সহযোগীকেও গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে দুটি দেশীয় অস্ত্র এবং দুটি ইলেকট্রিক শক দেওয়ার যন্ত্র জব্দ করা হয়।

শুক্রবার রাত ৯টার দিকে মোহাম্মদপুর থানার গজনবী রোড এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, পিচ্চি আবির একজন শীর্ষ ছিনতাইকারী ও কিশোর গ্যাং লিডার। রায়েরবাজার এলাকায় সে দীর্ঘদিন ধরে ছিনতাই চালিয়ে আসছিল। এছাড়া সে একটি কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দিচ্ছিল।

তিনি জানান, শুক্রবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেনেভা ক্যাম্পের পাশে গজনবী রোড এলাকায় মোহাম্মদপুর থানার পরিদর্শকের (অপারেশন) নেতৃত্বে এসআই আক্কেল আলী ও মো. শহিদুল ওসমান মাসুম অভিযান চালিয়ে পিচ্চি আবির ও তার দুই সহযোগীকে গ্রেফতার করেন। এ সময় তাদের কাছ থেকে দুটি দেশীয় সামুরাই এবং ইলেকট্রিক শক দেওয়ার দুটি যন্ত্র উদ্ধার করা হয়।

এসি মো. আব্দুল্লাহ আল মামুন জানান, শীর্ষ ছিনতাইকারী ও গ্যাং লিডার পিচ্চি আবিরের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় ২০টি এবং ধানমন্ডি থানায় একটি মামলা রয়েছে। জুলাই আন্দোলনের পর ৫ আগস্ট সে কেরানীগঞ্জের জেলখানা থেকে পালিয়ে যায়। তার বিরুদ্ধে একাধিক গ্রেফতারি পরোয়ানাও রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী

» খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছেন প্রধানমন্ত্রী: ক্রীড়া প্রতিমন্ত্রী

» ব্যবসা-বাণিজ্যের পথে বাধা যত গভীরই হোক, তা দূর করা হবে: অর্থমন্ত্রী

» চাঁদাবাজ-সন্ত্রাসীদের না ধরলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

» ছানি অপারেশন ক্যাম্প পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান

» ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

» ভারতকে সীমান্তহত্যা ও পুশইন বন্ধ করতে হবে: রাশেদ খান

» মূল্যবোধভিত্তিক পেশাদারিত্ব প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার মহাপরিচালক

» বগুড়ায় প্রতিবন্ধী জামাল’কে হুইলচেয়ার প্রদান করলেন সাবেক এমপি লালু

» হাতীবান্ধা উপজেলা ছাত্রদলের কমিটি ঘোষণা আহ্বায়ক রাজিব ও সদস্যসচিব জাহিদ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

শীর্ষ ছিনতাইকারী পিচ্চি আবিরসহ২সহযোগী গ্রেফতার

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকার শীর্ষ ছিনতাইকারী ও কিশোর গ্যাং লিডারের ‘পিসি আবির গ্রুপ’-এর প্রধান আবিরকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ। এ সময় আব্বাস (১৯) ও সিয়াম (১৯) নামে তার দুই সহযোগীকেও গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে দুটি দেশীয় অস্ত্র এবং দুটি ইলেকট্রিক শক দেওয়ার যন্ত্র জব্দ করা হয়।

শুক্রবার রাত ৯টার দিকে মোহাম্মদপুর থানার গজনবী রোড এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, পিচ্চি আবির একজন শীর্ষ ছিনতাইকারী ও কিশোর গ্যাং লিডার। রায়েরবাজার এলাকায় সে দীর্ঘদিন ধরে ছিনতাই চালিয়ে আসছিল। এছাড়া সে একটি কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দিচ্ছিল।

তিনি জানান, শুক্রবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেনেভা ক্যাম্পের পাশে গজনবী রোড এলাকায় মোহাম্মদপুর থানার পরিদর্শকের (অপারেশন) নেতৃত্বে এসআই আক্কেল আলী ও মো. শহিদুল ওসমান মাসুম অভিযান চালিয়ে পিচ্চি আবির ও তার দুই সহযোগীকে গ্রেফতার করেন। এ সময় তাদের কাছ থেকে দুটি দেশীয় সামুরাই এবং ইলেকট্রিক শক দেওয়ার দুটি যন্ত্র উদ্ধার করা হয়।

এসি মো. আব্দুল্লাহ আল মামুন জানান, শীর্ষ ছিনতাইকারী ও গ্যাং লিডার পিচ্চি আবিরের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় ২০টি এবং ধানমন্ডি থানায় একটি মামলা রয়েছে। জুলাই আন্দোলনের পর ৫ আগস্ট সে কেরানীগঞ্জের জেলখানা থেকে পালিয়ে যায়। তার বিরুদ্ধে একাধিক গ্রেফতারি পরোয়ানাও রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com