স্থানীয় সরকার নির্বাচনে ফ্যাসিস্ট ও গুপ্ত মিলে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করবে: জহির উদ্দিন স্বপন

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট ও গুপ্ত মিলে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করবে ও দলীয় প্রতিযোগীতার অনলে ঘি ঢালবে, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, এই দুই দল দেশে বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র করছে। তাই নেতাকর্মীদের সর্তক থাকতে হবে যাতে কারো উস্কানির ফাঁদে পা না পরে।

গত কয়েক দিনে বরিশালে নিজ নির্বাচনী এলাকা গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপি আয়োজিত একাধিক কর্মীসভায় বিএনপির নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় বক্তৃতাকালে তিনি এসব পরামর্শ দেন।

উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ সহ মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল।

জহির উদ্দিন স্বপন আরো বলেন, দেশে বিশৃঙ্খলা সৃষ্টির বিষয়ে গোয়েন্দা প্রতিবেদন থাকার কথা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই জাতিকে অবহিত করেছেন। দেশের কয়েকটি জায়গায় কল কারখানায় কিছু শ্রমিক অসন্তোষ সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে বলেও প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন।

এই ব্যাপারে দলীয় নেতা কর্মীদের সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, দলীয় নেতাকর্মীদের অবশ্যই ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে। স্থানীয় সরকার নির্বাচন কেন্দ্র করে কেউ যেন দলকে দুর্বল করতে না পারে। উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করতে না পারে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» ফের ৪ দিনের রিমান্ডে দিলীপ আগরওয়ালা

» শেরেবাংলা নগর ও হাজারীবাগ থানার অভিযানে ২৬ জন গ্রেফতার

» ক্রীড়া সৌহার্দ্য ও দেশপ্রেমের চেতনাকে সুদৃঢ় করে: প্রধানমন্ত্রী

» গর্ভের সন্তান বিক্রি করতে চাওয়া সেই আঁখির পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

» সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির ‘অতিব জরুরি’ নির্দেশনা

» আখচাষি হিসেবে প্রধানমন্ত্রীর হাত থেকে ‌সরকারি প্রণোদনা নিলেন বিএনপির এমপি চাঁদ

» ৩১ অক্টোবর এক হাজার গাড়ি নিয়ে জামায়াতের লংমার্চ, সমাবেশ কুষ্টিয়ায়

» অবশেষে ২৫ অক্টোবর থেকে ঢাকা-রিয়াদ ফ্লাইট চলাচল শুরু

» অতিরিক্ত ডিআইজির বাসায় মাসে ২২ ডিজে পার্টি, অংশ নিতেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী-ব্যাংকাররাও

» ‘রাজধানীর ৩৩ পয়েন্টে প্রতিমা বিসর্জন, নিরাপত্তায় ১৬ হাজারের বেশি পুলিশ’

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

স্থানীয় সরকার নির্বাচনে ফ্যাসিস্ট ও গুপ্ত মিলে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করবে: জহির উদ্দিন স্বপন

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট ও গুপ্ত মিলে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করবে ও দলীয় প্রতিযোগীতার অনলে ঘি ঢালবে, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, এই দুই দল দেশে বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র করছে। তাই নেতাকর্মীদের সর্তক থাকতে হবে যাতে কারো উস্কানির ফাঁদে পা না পরে।

গত কয়েক দিনে বরিশালে নিজ নির্বাচনী এলাকা গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপি আয়োজিত একাধিক কর্মীসভায় বিএনপির নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় বক্তৃতাকালে তিনি এসব পরামর্শ দেন।

উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ সহ মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল।

জহির উদ্দিন স্বপন আরো বলেন, দেশে বিশৃঙ্খলা সৃষ্টির বিষয়ে গোয়েন্দা প্রতিবেদন থাকার কথা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই জাতিকে অবহিত করেছেন। দেশের কয়েকটি জায়গায় কল কারখানায় কিছু শ্রমিক অসন্তোষ সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে বলেও প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন।

এই ব্যাপারে দলীয় নেতা কর্মীদের সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, দলীয় নেতাকর্মীদের অবশ্যই ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে। স্থানীয় সরকার নির্বাচন কেন্দ্র করে কেউ যেন দলকে দুর্বল করতে না পারে। উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করতে না পারে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com