মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে চান ইশরাক

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : সদ্য পদত্যাগ করা মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে কার্যক্রম এগিয়ে নিতে চান। সে কারণে একটি সংগঠন গড়ে তোলার কথা জানিয়েছেন তিনি।

বুধবার বেলা ১১টার দিকে তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে এ কথা জানান তিনি। ইশরাক হোসেন লেখেন, ‘প্রিয় ঢাকা-৬-এর বাসিন্দাগণ, মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার কার্যক্রম এগিয়ে নেব, ইনশাআল্লাহ। এই লক্ষ্য অর্জনে এখানকার সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে একটি সংগঠন গড়ে তুলতে চাই। এই সংগঠন স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করবে এবং তাদের সহযোগিতা নেবে। আমাদের এই অত্যধিক ঘনবসতিপূর্ণ এলাকায় জনগণ সম্পৃক্ত না হলে কোনো একটি সংস্থার পক্ষে মাদক নির্মূল করা সম্ভব নয়।’

তিনি লেখেন, ‘এই লক্ষ্য অর্জনে কাজ করার পাশাপাশি আমরা চুরি, ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজিও প্রতিরোধের আওতায় আনতে পারব। আমরা থানা-পুলিশের সঙ্গে সমন্বয় করে প্রতিটি পদক্ষেপ গ্রহণ করব। কিছু পত্রিকা, তাদের ফেসবুক পেজ ও অনলাইন মাধ্যম এবং অন্য কিছু গণমাধ্যম আমাদের এই উদ্যোগ বানচাল করতে চাইবে। সঙ্গে থাকবে যারা এ ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত। একসময় তারাই বিলুপ্ত হয়ে যাবে; আমরাই সফল হব, ইনশাআল্লাহ।’

তিনি আরও লেখেন, ‘আমি এলাকাবাসী ও ভোটারদের আশ্বস্ত করছি, আল্লাহ প্রদত্ত মৃত্যু ছাড়া কোনো দালাল মিডিয়া গ্রুপ অথবা অপরাধীরা আমাকে থামাতে পারবে না। এই মিডিয়া আমাদের দেশকে বিকলাঙ্গ করে রাখতে চায়। তাই তাদের বর্জন করে আমরা এগিয়ে যাব। আমরা বাংলাদেশপন্থী, মেধাবী ও দেশপ্রেমিক নতুন প্রজন্মকে নিয়ে নতুন ধারার মিডিয়া গড়ে তুলব, ইনশাআল্লাহ।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» আন্তনগর ট্রেনের যাত্রাবিরতির দাবি, চিলাহাটি থেকে ট্রেন চলাচল বন্ধ

» পরিত্যক্ত অবস্থায় ১০৩টি ককটেল উদ্ধার

» সোনারগাঁয়ে বিশেষ অভিযান চালিয়ে ২৬ জন গ্রেফতার

» ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের দল ঘোষণা বিসিবির

» ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই ঘটনায় ডাকাত দলের সরদারসহ পাঁচজন গ্রেফতার 

» জাতীয় ঐক্য ও অগ্রগতি রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে : রাষ্ট্রপতি

» ফেসবুকের ‘রিচ’ মেট্রিক বন্ধ হচ্ছে ৩১ অক্টোবর, আসছে ‘ভিউয়ারস’

» রাজনীতিতে কৃত্রিম বুদ্ধিমত্তা, ‘এআই মন্ত্রী’ নিয়োগ : আলবেনিয়া কি ইইউ’র পরীক্ষাগার?

» মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে চান ইশরাক

» বৃহস্পতিবার খুলনা যাচ্ছেন প্রধানমন্ত্রী

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে চান ইশরাক

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : সদ্য পদত্যাগ করা মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে কার্যক্রম এগিয়ে নিতে চান। সে কারণে একটি সংগঠন গড়ে তোলার কথা জানিয়েছেন তিনি।

বুধবার বেলা ১১টার দিকে তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে এ কথা জানান তিনি। ইশরাক হোসেন লেখেন, ‘প্রিয় ঢাকা-৬-এর বাসিন্দাগণ, মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার কার্যক্রম এগিয়ে নেব, ইনশাআল্লাহ। এই লক্ষ্য অর্জনে এখানকার সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে একটি সংগঠন গড়ে তুলতে চাই। এই সংগঠন স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করবে এবং তাদের সহযোগিতা নেবে। আমাদের এই অত্যধিক ঘনবসতিপূর্ণ এলাকায় জনগণ সম্পৃক্ত না হলে কোনো একটি সংস্থার পক্ষে মাদক নির্মূল করা সম্ভব নয়।’

তিনি লেখেন, ‘এই লক্ষ্য অর্জনে কাজ করার পাশাপাশি আমরা চুরি, ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজিও প্রতিরোধের আওতায় আনতে পারব। আমরা থানা-পুলিশের সঙ্গে সমন্বয় করে প্রতিটি পদক্ষেপ গ্রহণ করব। কিছু পত্রিকা, তাদের ফেসবুক পেজ ও অনলাইন মাধ্যম এবং অন্য কিছু গণমাধ্যম আমাদের এই উদ্যোগ বানচাল করতে চাইবে। সঙ্গে থাকবে যারা এ ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত। একসময় তারাই বিলুপ্ত হয়ে যাবে; আমরাই সফল হব, ইনশাআল্লাহ।’

তিনি আরও লেখেন, ‘আমি এলাকাবাসী ও ভোটারদের আশ্বস্ত করছি, আল্লাহ প্রদত্ত মৃত্যু ছাড়া কোনো দালাল মিডিয়া গ্রুপ অথবা অপরাধীরা আমাকে থামাতে পারবে না। এই মিডিয়া আমাদের দেশকে বিকলাঙ্গ করে রাখতে চায়। তাই তাদের বর্জন করে আমরা এগিয়ে যাব। আমরা বাংলাদেশপন্থী, মেধাবী ও দেশপ্রেমিক নতুন প্রজন্মকে নিয়ে নতুন ধারার মিডিয়া গড়ে তুলব, ইনশাআল্লাহ।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com