আন্তর্জাতিক বাণিজ্যে প্রসারে কর্পনেটে ডিজিটাল ট্রেড সল্যুশনস চালু করল ব্র্যাক ব্যাংক

নতুন এই প্ল্যাটফর্ম প্রশাসনিক জটিলতা কমাবে, লেনদেনের তথ্য তাৎক্ষণিকভাবে
দেখার সুযোগ দেবে ও ট্রেড সেবা আরও দ্রুততর করবে
ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬: ব্র্যাক ব্যাংক হোলসেল ব্যাংকিং গ্রাহকদের জন্য তৈরি ডিজিটাল প্ল্যাটফর্ম, কর্পনেটে, ডিজিটাল ট্রেড সল্যুশনস চালু করেছে।

এর মাধ্যমে গুরুত্বপূর্ণ ট্রেড সেবাগুলো একটি ডিজিটাল চ্যানেলে একসাথে পাওয়া যাবে। এখানে করপোরেট গ্রাহকেরা সেবার অনুরোধ জানাতে, লেনদেনের নির্দেশনা জমা দিতে এবং কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করতে পারবেন।

ঢাকার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে ১৮ অক্টোবর ২০২৬ আয়োজিত এক অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান আনুষ্ঠানিকভাবে এই সল্যুশন চালু করেন।

অনুষ্ঠানে হোলসেল ব্যাংকিংয়ের সম্মানিত গ্রাহকদের পাশাপাশি ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব হোলসেল ব্যাংকিং মো. শাহীন ইকবাল, সিএফএ এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্রেড ব্যাংকিং খাতে দ্রুততম প্রবৃদ্ধি অর্জনকারী ব্যাংক হিসেবে ক্রমবর্ধমান গ্রাহক প্রত্যাশা পূরণে ব্র্যাক ব্যাংক তার ট্রেড কার্যক্রম আধুনিকায়ন করছে। প্ল্যাটফর্মটি প্রশাসনিক জটিলতা ও ব্যাংকের কাউন্টারে যাওয়ার প্রয়োজন কমায়, প্রতিটি লেনদেনের অবস্থা তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণের সুযোগ দেয় এবং কাস্টমাইজড এমআইএস ও এআই-সক্ষম প্রক্রিয়াকরণের মাধ্যমে নগদ প্রবাহ পরিকল্পনা, কার্যকরী মূলধন ব্যবস্থাপনা ও আরও ভালো সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে।

ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, “আমরা বিশ্বসেরা মানের ডিজিটাল ট্রেড সল্যুশনস গ্রহণ করেছি। এটি আমাদের ট্রেড ফাইন্যান্স কার্যক্রমের রূপান্তরের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। ট্রেড কার্যক্রমকে ডিজিটাল করা এবং প্রক্রিয়াগুলো সহজ ও গতিশীল করার মাধ্যমে আমরা স্বচ্ছতা, নিয়ন্ত্রণ ও দক্ষতা বাড়াচ্ছি। একই সঙ্গে, করপোরেট গ্রাহকদের আরও দ্রুত ও নির্ভরযোগ্যভাবে সেবা দিতে পারছি। গ্রাহকদের ধারাবাহিকভাবে আরও উন্নত সেবা দেওয়ার মাধ্যমে এই অগ্রগতি আমাদের বাংলাদেশের সবচেয়ে পছন্দের বাণিজ্যিক ব্যাংক হয়ে ওঠার লক্ষ্যের আরও কাছে নিয়ে
যাচ্ছে।”

এই প্ল্যাটফর্মে আমদানি ও রপ্তানি কার্যক্রমের শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন সেবা পাওয়া যাবে। এর মধ্যে রয়েছে ঋণপত্র (এলসি), শিপিং গ্যারান্টি ও আমদানি মূল্য পরিশোধ থেকে শুরু করে রপ্তানি-সংক্রান্ত নথিপত্র, পণ্য জাহাজীকরণের আগে ও পরে অর্থায়ন এবং ব্যাংক গ্যারান্টি। এ ছাড়া, গ্রাহকেরা কাস্টমাইজড

প্রতিবেদন, ইন্টারঅ্যাকটিভ ড্যাশবোর্ড, সুইফট কপি, তাৎক্ষণিকভাবে হালনাগাদ ব্যালেন্স ও ঋণসীমা দেখার সুবিধা এবং ব্যাংকের সঙ্গে নিরাপদে যোগাযোগের সুবিধা পাবেন।
দেশের সবচেয়ে নিরাপদ ব্যাংক হিসেবে ব্র্যাক ব্যাংকের অবস্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিটি ট্রেড লেনদেনের সুরক্ষায় দুটি স্বতন্ত্র ও সনদপ্রাপ্ত স্তরের নিরাপত্তাব্যবস্থা রয়েছে। প্রথম স্তরে রয়েছে প্ল্যাটফর্ম পর্যায়ের নিরাপত্তাব্যবস্থা, অর্থাৎ কর্পনেট। দ্বিতীয় স্তরটি অ্যাপ্লিকেশন পর্যায়ের, যা ব্র্যাক ব্যাংকের ট্রেড মডিউল পার্টনারের সঙ্গে যুক্ত। কর্পনেটের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাংকের রয়েছে আইএসও ২৭০০১ সনদপ্রাপ্ত তথ্যনিরাপত্তা ব্যবস্থাপনা, সপ্তাহের সাত দিন ২৪ ঘণ্টা চালু সিকিউরিটি অপারেশনস সেন্টার, পেনিট্রেশন টেস্টিং ও রেড-টিম অনুশীলন এবং স্বাধীন তৃতীয় পক্ষের মূল্যায়ন। ট্রেড মডিউলে রয়েছে ভূমিকা-ভিত্তিক প্রবেশাধিকার নিয়ন্ত্রণ, শুরু থেকে শেষ পর্যন্ত এনক্রিপশন, অপরিবর্তনীয় অডিট ট্রেইল এবং এআই-সক্ষম
জালিয়াতি শনাক্তকরণ ব্যবস্থা। এই সল্যুশনটি আইএসও ২০০২২ এবং সুইফট এসআর২০২৬-এর সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» আগামীকাল একদিনেই ০৩ বিভাগে যাবেন প্রধানমন্ত্রী

» কিশোর গ্যাং প্রতিরোধে হচ্ছে কমিটি, নেতৃত্বে থাকবেন ইউএনও-ওসি

» রাষ্ট্রপতির মন্তব্যে হেফাজতের তীব্র প্রতিবাদ

» পূজার জন্য এক মাস ধরে শাড়ি জমিয়েছি: রুমিন ফারহানা

» দেশবাসী তাকিয়ে আছে কবে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করবেন : নাহিদ ইসলাম

» সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করাই বিএনপির রাজনীতি: এ্যানি

» ক্ষমতাকে যথাযথভাবে বুঝলে তা হলো লক্ষ্য অর্জনের সক্ষমতা….ইশরাকের স্ত্রীর পোস্ট

» জামায়াত আমিরের বক্তব্য শুনে মানুষ এখন হাসি-তামাশা করছে: রাশেদ খাঁন

» ফৌজদারি অপরাধ ঢাকতেই ইশরাক হোসেনকে পদত্যাগের নির্দেশ দেয়া হয়েছে: আসিফ মাহমুদ

» আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে না এলে বিনিয়োগ ও উন্নয়ন বাধাগ্রস্ত হবে: জমিয়ত

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আন্তর্জাতিক বাণিজ্যে প্রসারে কর্পনেটে ডিজিটাল ট্রেড সল্যুশনস চালু করল ব্র্যাক ব্যাংক

নতুন এই প্ল্যাটফর্ম প্রশাসনিক জটিলতা কমাবে, লেনদেনের তথ্য তাৎক্ষণিকভাবে
দেখার সুযোগ দেবে ও ট্রেড সেবা আরও দ্রুততর করবে
ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬: ব্র্যাক ব্যাংক হোলসেল ব্যাংকিং গ্রাহকদের জন্য তৈরি ডিজিটাল প্ল্যাটফর্ম, কর্পনেটে, ডিজিটাল ট্রেড সল্যুশনস চালু করেছে।

এর মাধ্যমে গুরুত্বপূর্ণ ট্রেড সেবাগুলো একটি ডিজিটাল চ্যানেলে একসাথে পাওয়া যাবে। এখানে করপোরেট গ্রাহকেরা সেবার অনুরোধ জানাতে, লেনদেনের নির্দেশনা জমা দিতে এবং কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করতে পারবেন।

ঢাকার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে ১৮ অক্টোবর ২০২৬ আয়োজিত এক অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান আনুষ্ঠানিকভাবে এই সল্যুশন চালু করেন।

অনুষ্ঠানে হোলসেল ব্যাংকিংয়ের সম্মানিত গ্রাহকদের পাশাপাশি ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব হোলসেল ব্যাংকিং মো. শাহীন ইকবাল, সিএফএ এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্রেড ব্যাংকিং খাতে দ্রুততম প্রবৃদ্ধি অর্জনকারী ব্যাংক হিসেবে ক্রমবর্ধমান গ্রাহক প্রত্যাশা পূরণে ব্র্যাক ব্যাংক তার ট্রেড কার্যক্রম আধুনিকায়ন করছে। প্ল্যাটফর্মটি প্রশাসনিক জটিলতা ও ব্যাংকের কাউন্টারে যাওয়ার প্রয়োজন কমায়, প্রতিটি লেনদেনের অবস্থা তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণের সুযোগ দেয় এবং কাস্টমাইজড এমআইএস ও এআই-সক্ষম প্রক্রিয়াকরণের মাধ্যমে নগদ প্রবাহ পরিকল্পনা, কার্যকরী মূলধন ব্যবস্থাপনা ও আরও ভালো সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে।

ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, “আমরা বিশ্বসেরা মানের ডিজিটাল ট্রেড সল্যুশনস গ্রহণ করেছি। এটি আমাদের ট্রেড ফাইন্যান্স কার্যক্রমের রূপান্তরের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। ট্রেড কার্যক্রমকে ডিজিটাল করা এবং প্রক্রিয়াগুলো সহজ ও গতিশীল করার মাধ্যমে আমরা স্বচ্ছতা, নিয়ন্ত্রণ ও দক্ষতা বাড়াচ্ছি। একই সঙ্গে, করপোরেট গ্রাহকদের আরও দ্রুত ও নির্ভরযোগ্যভাবে সেবা দিতে পারছি। গ্রাহকদের ধারাবাহিকভাবে আরও উন্নত সেবা দেওয়ার মাধ্যমে এই অগ্রগতি আমাদের বাংলাদেশের সবচেয়ে পছন্দের বাণিজ্যিক ব্যাংক হয়ে ওঠার লক্ষ্যের আরও কাছে নিয়ে
যাচ্ছে।”

এই প্ল্যাটফর্মে আমদানি ও রপ্তানি কার্যক্রমের শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন সেবা পাওয়া যাবে। এর মধ্যে রয়েছে ঋণপত্র (এলসি), শিপিং গ্যারান্টি ও আমদানি মূল্য পরিশোধ থেকে শুরু করে রপ্তানি-সংক্রান্ত নথিপত্র, পণ্য জাহাজীকরণের আগে ও পরে অর্থায়ন এবং ব্যাংক গ্যারান্টি। এ ছাড়া, গ্রাহকেরা কাস্টমাইজড

প্রতিবেদন, ইন্টারঅ্যাকটিভ ড্যাশবোর্ড, সুইফট কপি, তাৎক্ষণিকভাবে হালনাগাদ ব্যালেন্স ও ঋণসীমা দেখার সুবিধা এবং ব্যাংকের সঙ্গে নিরাপদে যোগাযোগের সুবিধা পাবেন।
দেশের সবচেয়ে নিরাপদ ব্যাংক হিসেবে ব্র্যাক ব্যাংকের অবস্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিটি ট্রেড লেনদেনের সুরক্ষায় দুটি স্বতন্ত্র ও সনদপ্রাপ্ত স্তরের নিরাপত্তাব্যবস্থা রয়েছে। প্রথম স্তরে রয়েছে প্ল্যাটফর্ম পর্যায়ের নিরাপত্তাব্যবস্থা, অর্থাৎ কর্পনেট। দ্বিতীয় স্তরটি অ্যাপ্লিকেশন পর্যায়ের, যা ব্র্যাক ব্যাংকের ট্রেড মডিউল পার্টনারের সঙ্গে যুক্ত। কর্পনেটের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাংকের রয়েছে আইএসও ২৭০০১ সনদপ্রাপ্ত তথ্যনিরাপত্তা ব্যবস্থাপনা, সপ্তাহের সাত দিন ২৪ ঘণ্টা চালু সিকিউরিটি অপারেশনস সেন্টার, পেনিট্রেশন টেস্টিং ও রেড-টিম অনুশীলন এবং স্বাধীন তৃতীয় পক্ষের মূল্যায়ন। ট্রেড মডিউলে রয়েছে ভূমিকা-ভিত্তিক প্রবেশাধিকার নিয়ন্ত্রণ, শুরু থেকে শেষ পর্যন্ত এনক্রিপশন, অপরিবর্তনীয় অডিট ট্রেইল এবং এআই-সক্ষম
জালিয়াতি শনাক্তকরণ ব্যবস্থা। এই সল্যুশনটি আইএসও ২০০২২ এবং সুইফট এসআর২০২৬-এর সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com