ভারতে মন্দিরের প্রবেশপথে ট্রাকের ধাক্কা, নিহত ১২

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়রে শীতলা মাতা নামের একটি মন্দিরের কাছে ভক্তদের ওপর উঠে যাওয়ার পর প্রবেশপথের গেটে ধাক্কা দিয়েছে একটি ট্রাক। এ ঘটনায় ১২ জন নিহত ও অন্তত ২৯ জন আহত হয়েছেন।

শনিবার (১৭ অক্টোবর) গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, ট্রাকের ধাক্কায় মন্দিরের প্রবেশপথের ফটকের দেয়ালের একটি অংশ ধসে পড়ে। এতে বেশ কয়েকজন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন। খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।

গোয়ালিয়রের পুলিশ সুপার ধরমবীর যাদব জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণে চালক ট্রাকটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। দুর্ঘটনায় আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। তাঁদের গোয়ালিয়রের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ব্যক্তিরা গোয়ালিয়র ও আশপাশের জেলার বাসিন্দা।

পুলিশ সুপার জানান, সপ্তমী উপলক্ষে শনিবার রাতে গোয়ালিয়রসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে বিপুলসংখ্যক ভক্ত মন্দিরে সমবেত হয়েছিলেন। এ কারণে ভিড় নিয়ন্ত্রণে ওই এলাকায় ভারী যানবাহন চলাচল সীমিত করা হয়েছিল।

রাত আনুমানিক দেড়টার দিকে চিনোরের দিক থেকে ধানবোঝাই ট্রাকটি আসছিল। পুলিশ ব্যারিকেডের কাছে ট্রাকটিকে থামানোর চেষ্টা করে। তবে ঢালু পথে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি রাস্তার পাশের দোকান ও ভক্তদের ওপর উঠে যায়। পরে ব্যারিকেড ভেঙে মন্দিরের প্রবেশপথের ফটকে ধাক্কা দেয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, দুর্ঘটনায় প্রায় ৪১ জন ট্রাকের ধাক্কায় আহত হন। এ ছাড়া প্রসাদ বিক্রির পাঁচ থেকে ছয়টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। দেয়াল ধসে পড়ায় ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করেন পুলিশ ও উদ্ধারকর্মীরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» গ্রিসে যাওয়ার পথে সাগরে ডুবে প্রাণ গেল ১২ অভিবাসনপ্রত্যাশীর

» আজকের অনুষ্ঠানে না এসে বিরোধী দল শহীদ পরিবারগুলোকে অবজ্ঞা করেছে: প্রধানমন্ত্রী

» সর্বজনীন পেনশন স্কিমের সর্বোচ্চ ১১.৭২ শতাংশ মুনাফা

» বিশ্বজিৎ হত্যা : আপিল বিভাগে দ্রুত শুনানি করতে রাষ্ট্রপক্ষের আবেদন

» প্রবাসী কর্মীদের সন্তানদের শিক্ষাবৃত্তির আবেদন শুরু ২৫ অক্টোবর

» ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

» জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবতার এক অসাধারণ দৃষ্টান্ত : জুবাইদা রহমান

» অসুর বধের প্রত্যয়ে আজ অষ্টমী

» প্রি-পেইড মিটারে রিচার্জ নিয়ে গ্রাহকদের জন্য জরুরি নির্দেশনা

» আজ সোমবার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ভারতে মন্দিরের প্রবেশপথে ট্রাকের ধাক্কা, নিহত ১২

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়রে শীতলা মাতা নামের একটি মন্দিরের কাছে ভক্তদের ওপর উঠে যাওয়ার পর প্রবেশপথের গেটে ধাক্কা দিয়েছে একটি ট্রাক। এ ঘটনায় ১২ জন নিহত ও অন্তত ২৯ জন আহত হয়েছেন।

শনিবার (১৭ অক্টোবর) গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, ট্রাকের ধাক্কায় মন্দিরের প্রবেশপথের ফটকের দেয়ালের একটি অংশ ধসে পড়ে। এতে বেশ কয়েকজন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন। খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।

গোয়ালিয়রের পুলিশ সুপার ধরমবীর যাদব জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণে চালক ট্রাকটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। দুর্ঘটনায় আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। তাঁদের গোয়ালিয়রের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ব্যক্তিরা গোয়ালিয়র ও আশপাশের জেলার বাসিন্দা।

পুলিশ সুপার জানান, সপ্তমী উপলক্ষে শনিবার রাতে গোয়ালিয়রসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে বিপুলসংখ্যক ভক্ত মন্দিরে সমবেত হয়েছিলেন। এ কারণে ভিড় নিয়ন্ত্রণে ওই এলাকায় ভারী যানবাহন চলাচল সীমিত করা হয়েছিল।

রাত আনুমানিক দেড়টার দিকে চিনোরের দিক থেকে ধানবোঝাই ট্রাকটি আসছিল। পুলিশ ব্যারিকেডের কাছে ট্রাকটিকে থামানোর চেষ্টা করে। তবে ঢালু পথে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি রাস্তার পাশের দোকান ও ভক্তদের ওপর উঠে যায়। পরে ব্যারিকেড ভেঙে মন্দিরের প্রবেশপথের ফটকে ধাক্কা দেয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, দুর্ঘটনায় প্রায় ৪১ জন ট্রাকের ধাক্কায় আহত হন। এ ছাড়া প্রসাদ বিক্রির পাঁচ থেকে ছয়টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। দেয়াল ধসে পড়ায় ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করেন পুলিশ ও উদ্ধারকর্মীরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com