রাশেদ খাঁনের বক্তব্যের পাল্টা জবাব দিলেন খালিদুজ্জামান

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁনের বক্তব্যের পাল্টা জবাব দিয়েছেন জামায়াতে ইসলামীর নেতা ডা. এসএম খালিদুজ্জামান। তিনি বলেন, ‘১৬ বছরে ১৬ সেকেন্ড মাঠে না থেকেও নির্বাচনে জিততে তোমার নেতার ঘাম ছুটে গেছে। মাঠে থাকলে কী অবস্থা হবে চিন্তা করে দেখো।’

শনিবার (১৭ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক স্ট্যাটাসে রাশেদ খাঁনের বক্তব্যের জবাবে এ মন্তব্য করেন খালিদুজ্জামান।

গতকাল শুক্রবার (১৬ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে ডা. এসএম খালিদুজ্জামানকে উদ্দেশ্যে করে রাশেদ খাঁন অভিযোগ করেন, ফ্যাসিবাদের ১৬ বছরে খালিদুজ্জামান ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে নামেননি। এমনকি শেখ হাসিনার বিরুদ্ধে ফেসবুকেও কখনো কোনো পোস্ট দেননি।

রাশেদ খাঁন লিখেন, ‘ঢাকা-১৭ আসনে জামায়াতের প্রার্থী ভণ্ড ডাক্তার খালিদুজ্জামান ফ্যাসিবাদের ১৬ বছরে ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে নামেনি। এমনকি শেখ হাসিনার বিপক্ষে ফেসবুকেও কখনো কোনো পোস্ট দেন নি। কিন্তু এই ভণ্ড ডাক্তার প্রায়ই দেখি নেতিবাচকভাবে আমাদের লড়াই- সংগ্রাম প্রশ্নবিদ্ধ করে পোস্ট করে। যার মানুষের কাছে পরিচয় দিতে হয় জনাব তারেক রহমানের আসনের প্রতিদ্বন্দ্বী হিসেবে, সে আবার অন্যদের ত্যাগকে ছোট করে কোন লজ্জায়!’

তিনি আরও লিখেন, ‘এই পরিচয়হীন নির্লজ্জ নব্য রাজকার, কাপুরুষ, গুপ্ত খালিদুজ্জামান ফেসবুক পেজ খুলেছে ২০২৪ সালের ২৫ আগস্টে। অর্থাৎ শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে এসব ভণ্ড খালিদুজ্জামানরা নব্য বিপ্লবী হয়েছে। আবার কখনো শেখ হাসিনা ফিরলে এরা গোঁফদাড়ি ছেঁটে ফেলে হয়তো নতুন রুপে আবির্ভূত হবে অথবা পাকিস্তানে পালাবে।’

রাশেদ খাঁন লিখেন, ‘এসব সুযোগ সন্ধানী পাকি ভণ্ডরা সবসময় সুযোগের অপেক্ষায় থাকে। বিগত ১৬ বছরে শেখ হাসিনার সন্তান হিসেবে এরা লীগ হয়ে বেঁচে ছিলো। এখন এরা জামায়াত-শিবির রুপে ফিরে এসেছে। এদেরকে দেশ থেকে ঝেটিয়ে বিদায় করা উচিত। গণঅভ্যুত্থানের পরে এরা দুর্গন্ধযুক্ত আবর্জনা হিসেবে দেশের রাজনীতিকে কলুষিত করছে।’

তিনি আরও লেখেন, ‘একজন প্রকৃত ডাক্তারের ভাষা ও আচরণ ভণ্ড খালিদুজ্জামানের মতো হতে পারে না। এই খালিদুজ্জামান টোটালি একটা বিকৃতমস্তিষ্কের মানুষ।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» প্রাথমিকের নতুন শিক্ষকদের পদায়ন রবিবার

» দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালাবে সরকার: কৃষিমন্ত্রী

» রাশেদ খাঁনের বক্তব্যের পাল্টা জবাব দিলেন খালিদুজ্জামান

» সরকারি প্রকল্প কি পছন্দের লোকজনের মধ্যে ভাগাভাগির হাতিয়ার: হাসনাত

» পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮১ ,মামলা ৪০টি

» মিষ্টির আসনে ভোট: প্রার্থীদের আয়-সম্পদ ও ঋণের হিসাব চায় ইসি

» ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ

» বিরোধী দল রাজপথে নতুন নাটক শুরু করেছে : রিজভী

» জিম্বাবুয়ের বিপক্ষে কেমন একাদশ নিয়ে নামছে বাংলাদেশ

» গুজরাটে রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৫

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

রাশেদ খাঁনের বক্তব্যের পাল্টা জবাব দিলেন খালিদুজ্জামান

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁনের বক্তব্যের পাল্টা জবাব দিয়েছেন জামায়াতে ইসলামীর নেতা ডা. এসএম খালিদুজ্জামান। তিনি বলেন, ‘১৬ বছরে ১৬ সেকেন্ড মাঠে না থেকেও নির্বাচনে জিততে তোমার নেতার ঘাম ছুটে গেছে। মাঠে থাকলে কী অবস্থা হবে চিন্তা করে দেখো।’

শনিবার (১৭ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক স্ট্যাটাসে রাশেদ খাঁনের বক্তব্যের জবাবে এ মন্তব্য করেন খালিদুজ্জামান।

গতকাল শুক্রবার (১৬ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে ডা. এসএম খালিদুজ্জামানকে উদ্দেশ্যে করে রাশেদ খাঁন অভিযোগ করেন, ফ্যাসিবাদের ১৬ বছরে খালিদুজ্জামান ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে নামেননি। এমনকি শেখ হাসিনার বিরুদ্ধে ফেসবুকেও কখনো কোনো পোস্ট দেননি।

রাশেদ খাঁন লিখেন, ‘ঢাকা-১৭ আসনে জামায়াতের প্রার্থী ভণ্ড ডাক্তার খালিদুজ্জামান ফ্যাসিবাদের ১৬ বছরে ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে নামেনি। এমনকি শেখ হাসিনার বিপক্ষে ফেসবুকেও কখনো কোনো পোস্ট দেন নি। কিন্তু এই ভণ্ড ডাক্তার প্রায়ই দেখি নেতিবাচকভাবে আমাদের লড়াই- সংগ্রাম প্রশ্নবিদ্ধ করে পোস্ট করে। যার মানুষের কাছে পরিচয় দিতে হয় জনাব তারেক রহমানের আসনের প্রতিদ্বন্দ্বী হিসেবে, সে আবার অন্যদের ত্যাগকে ছোট করে কোন লজ্জায়!’

তিনি আরও লিখেন, ‘এই পরিচয়হীন নির্লজ্জ নব্য রাজকার, কাপুরুষ, গুপ্ত খালিদুজ্জামান ফেসবুক পেজ খুলেছে ২০২৪ সালের ২৫ আগস্টে। অর্থাৎ শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে এসব ভণ্ড খালিদুজ্জামানরা নব্য বিপ্লবী হয়েছে। আবার কখনো শেখ হাসিনা ফিরলে এরা গোঁফদাড়ি ছেঁটে ফেলে হয়তো নতুন রুপে আবির্ভূত হবে অথবা পাকিস্তানে পালাবে।’

রাশেদ খাঁন লিখেন, ‘এসব সুযোগ সন্ধানী পাকি ভণ্ডরা সবসময় সুযোগের অপেক্ষায় থাকে। বিগত ১৬ বছরে শেখ হাসিনার সন্তান হিসেবে এরা লীগ হয়ে বেঁচে ছিলো। এখন এরা জামায়াত-শিবির রুপে ফিরে এসেছে। এদেরকে দেশ থেকে ঝেটিয়ে বিদায় করা উচিত। গণঅভ্যুত্থানের পরে এরা দুর্গন্ধযুক্ত আবর্জনা হিসেবে দেশের রাজনীতিকে কলুষিত করছে।’

তিনি আরও লেখেন, ‘একজন প্রকৃত ডাক্তারের ভাষা ও আচরণ ভণ্ড খালিদুজ্জামানের মতো হতে পারে না। এই খালিদুজ্জামান টোটালি একটা বিকৃতমস্তিষ্কের মানুষ।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com