অনলাইনে স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য বিক্রি করতে কার্টআপ ও রিয়েলমির অংশীদারিত্ব

স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি, বাংলাদেশি টেক স্টার্টআপ ও ফাস্টেস্ট-গ্রোয়িং ই-কমার্স প্ল্যাটফর্ম কার্টআপের সাথে অংশীদারিত্ব করেছে। বাংলাদেশে অনলাইন সেল ও ডিস্ট্রিবিউশন আরও শক্তিশালী করা এই অংশীদারিত্বের উদ্দেশ্য। এই অংশীদারিত্বের ফলে এখন থেকে কার্টআপ প্ল্যাটফর্মের মাধ্যমে রিয়েলমির স্মার্টফোন ও এক্সেসরিজ পণ্য কিনতে পারবেন গ্রাহকরা।  সম্প্রতি ঢাকার গুলশানে অবস্থিত রিয়েলমি বাংলাদেশের হেড অফিসে এই অংশীদারিত্বের চুক্তিপত্র স্বাক্ষর করা হয়।
এই চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কার্টআপের সিইও ফুয়াদ আরেফিন তন্ময়, রিয়েলমির সেলস ম্যানেজার মারভিন ও অনলাইন অপারেশনস ম্যানেজার আবুল হাসান।
কার্টআপ বাংলাদেশের অন্যতম দ্রুত বর্ধনশীল ই-কমার্স প্ল্যাটফর্ম, যারা স্থানীয় ক্রেতাদের প্রতিদিনের ই-কমার্সের চাহিদা পূরণের পাশাপাশি, উন্নতমানের পণ্য সরবরাহ নিশ্চিত করে। ইউএস-বাংলা এয়ারলাইন্সের অঙ্গপ্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠানটি অনলাইনে স্মার্ট শপিং অভিজ্ঞতা নিশ্চিত করছে। একইসাথে কোয়ালিটি, অথেন্টিসিটি ও ফাস্ট ডেলিভারি নিশ্চিতে কাজ করছে।
এই অংশীদারিত্ব রিয়েলমি বাংলাদেশের ডিজিটাল রিটেইল উপস্থিতি আরও বাড়াবে। এবং একইসাথে, অনলাইন শপিং চ্যানেলে ক্রেতাদের স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য কেনাকাটা আরও সহজলভ্য করবে। কার্টআপের সাথে রিয়েলমি বাংলাদেশ একযোগে অনলাইনে পণ্য কেনাকাটা আরও সহজ করার পাশাপাশি, দেশজুড়ে ক্রেতাদের শপিং অভিজ্ঞতা আরও স্বাচ্ছন্দ্যদায়ক করবে।
উদ্ভাবন, সহজলভ্যতা ও ক্রেতাদের চাহিদা পূরণের উপযোগী পণ্য নিশ্চিত করার ক্ষেত্রে রিয়েলমির প্রতিশ্রুতির অংশ হিসেবে, এবার এই সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশজুড়ে ক্রেতাদের আরও কাছে পণ্য নিয়ে যেতে চায় তারা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বট বাহিনীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার: বিমানমন্ত্রী

» সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

» ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জনকে হাস্যকর বললেন বিমানমন্ত্রী

» শিশু হাসপাতালের কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

» ছাড় নয়-চাঁদাবাজি, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে: চিফ হুইপ

» ‘ফ্যামিলি কার্ড তালাক বন্ধ করেছে, ভাত খাইতে হলে স্বামীকে ওই নারীর কাছে আসতে হবে’

» হাসিনার সস্তা ভার্সন হওয়ার চেষ্টা করছে বিএনপি: সাদিক কায়েম

» নিজের দলের কেউ মাদক কারবারে জড়ালে ছাড় নয়, শাস্তি আরও বড়: ইশরাক

» গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির

» নৌকা বাইচে বিজয়ের আনন্দে শোকের ছায়া, চার সন্তানের জনকের মৃত্যু

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

অনলাইনে স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য বিক্রি করতে কার্টআপ ও রিয়েলমির অংশীদারিত্ব

স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি, বাংলাদেশি টেক স্টার্টআপ ও ফাস্টেস্ট-গ্রোয়িং ই-কমার্স প্ল্যাটফর্ম কার্টআপের সাথে অংশীদারিত্ব করেছে। বাংলাদেশে অনলাইন সেল ও ডিস্ট্রিবিউশন আরও শক্তিশালী করা এই অংশীদারিত্বের উদ্দেশ্য। এই অংশীদারিত্বের ফলে এখন থেকে কার্টআপ প্ল্যাটফর্মের মাধ্যমে রিয়েলমির স্মার্টফোন ও এক্সেসরিজ পণ্য কিনতে পারবেন গ্রাহকরা।  সম্প্রতি ঢাকার গুলশানে অবস্থিত রিয়েলমি বাংলাদেশের হেড অফিসে এই অংশীদারিত্বের চুক্তিপত্র স্বাক্ষর করা হয়।
এই চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কার্টআপের সিইও ফুয়াদ আরেফিন তন্ময়, রিয়েলমির সেলস ম্যানেজার মারভিন ও অনলাইন অপারেশনস ম্যানেজার আবুল হাসান।
কার্টআপ বাংলাদেশের অন্যতম দ্রুত বর্ধনশীল ই-কমার্স প্ল্যাটফর্ম, যারা স্থানীয় ক্রেতাদের প্রতিদিনের ই-কমার্সের চাহিদা পূরণের পাশাপাশি, উন্নতমানের পণ্য সরবরাহ নিশ্চিত করে। ইউএস-বাংলা এয়ারলাইন্সের অঙ্গপ্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠানটি অনলাইনে স্মার্ট শপিং অভিজ্ঞতা নিশ্চিত করছে। একইসাথে কোয়ালিটি, অথেন্টিসিটি ও ফাস্ট ডেলিভারি নিশ্চিতে কাজ করছে।
এই অংশীদারিত্ব রিয়েলমি বাংলাদেশের ডিজিটাল রিটেইল উপস্থিতি আরও বাড়াবে। এবং একইসাথে, অনলাইন শপিং চ্যানেলে ক্রেতাদের স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য কেনাকাটা আরও সহজলভ্য করবে। কার্টআপের সাথে রিয়েলমি বাংলাদেশ একযোগে অনলাইনে পণ্য কেনাকাটা আরও সহজ করার পাশাপাশি, দেশজুড়ে ক্রেতাদের শপিং অভিজ্ঞতা আরও স্বাচ্ছন্দ্যদায়ক করবে।
উদ্ভাবন, সহজলভ্যতা ও ক্রেতাদের চাহিদা পূরণের উপযোগী পণ্য নিশ্চিত করার ক্ষেত্রে রিয়েলমির প্রতিশ্রুতির অংশ হিসেবে, এবার এই সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশজুড়ে ক্রেতাদের আরও কাছে পণ্য নিয়ে যেতে চায় তারা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com