নিজের সুবিধায় আইন করে কোনো স্বৈরশাসক টিকতে পারেনি : মঞ্জু

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : নিজের সুবিধামতো আইন প্রণয়ন ও প্রয়োগ করে কোনো স্বৈরশাসক টিকে থাকতে পারেনি বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

তিনি বলেছেন, জনগণের ভোটে বারবার নির্বাচিত হওয়ার সৌভাগ্য বিএনপির থাকলেও ক্ষমতা কুক্ষিগত করতে গিয়ে তৈরি করা কালাকানুনের অপপ্রয়োগের প্রধান শিকারে পরিণত হয় দলটি।

শনিবার (১০ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে ‘সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনী- বাকস্বাধীনতা ও নাগরিক অধিকারের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংস্কার বাস্তবায়ন কমিটি আয়োজিত এ সভায় মজিবুর রহমান মঞ্জু সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনীর ২৬/ক ধারায় ‘অযাচাইকৃত তথ্য’ ছড়ানোকে অপরাধ হিসেবে গণ্য করার প্রস্তাব নিয়ে প্রশ্ন তোলেন। তার আশঙ্কা, ধারাটির অস্পষ্টতার সুযোগ নিয়ে সরকার বিরোধী মত ও রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে একতরফাভাবে আইনটি প্রয়োগ করতে পারে।

এ প্রসঙ্গে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসকের একটি বক্তব্যের উদাহরণ টেনে মঞ্জু বলেন, প্রশাসক একটি রাজনৈতিক দলের সেক্রেটারি জেনারেলকে ইঙ্গিত করে তার ৭০০টি অটোরিকশা থাকার দাবি করেছেন। এমন বক্তব্যকে অযাচাইকৃত তথ্য হিসেবে বিবেচনা করা হবে কি-না, সেই প্রশ্ন তুলে তিনি বলেন, তাহলে ওই প্রশাসকেরও ১০ বছরের কারাদণ্ড হওয়া উচিত।

বিএনপির এক শ্রেণির নেতা-কর্মীর বিরুদ্ধে সন্ত্রাস ও দখলদারির অভিযোগ তুলে মঞ্জু বলেন, তাদের কর্মকাণ্ড দেখে মনে হয়, তারেক রহমান তাদের নামকাওয়াস্তে নেতা। বাস্তবে তাদের ‘আধ্যাত্মিক ও নির্বাহী নেতা’ শেখ হাসিনা।

সাইবার জগতে অশালীন ভাষা ও মন্তব্যের বিচার নিয়েও প্রশ্ন তোলেন এবি পার্টির চেয়ারম্যান। তিনি বলেন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কেউ অশালীন মন্তব্য করলেই গ্রেপ্তার বা ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু বিরোধী পক্ষের বিরুদ্ধে গালিগালাজ ও অশ্লীলতার ঘটনায় বিচার হয় না।

সরকারের এ ধরনের দ্বৈত নীতির সমালোচনা করে তিনি বলেন, নিজের সুবিধামতো আইন প্রণয়ন ও প্রয়োগ করে কোনো স্বৈরশাসক টিকে থাকতে পারেনি।

আলোচনা সভায় বক্তব্য দেন, এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, জাতীয় মানবাধিকার কমিশন ও গুম-সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির সাবেক সদস্য ড. নাবিলা ইদ্রিস, ডেইলি ওয়াদার ম্যানেজিং এডিটর ফয়সাল মাহমুদ, এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার, লেখক ও বিশ্লেষক এবং নাটশেল টুডের নির্বাহী সম্পাদক অপূর্ব জাহাঙ্গীর এবং এনসিপির যুগ্ম সদস্যসচিব ও আইন সম্পাদক অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সৌদির বিমান বন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির মরদেহ রাষ্ট্রীয় খরচে দেশে আনা হবে

» যোগ দেওয়ার কথা থাকলেও বার্লিনে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে যাচ্ছেন না ড. ইউনূস, অংশ নিচ্ছেন জোবাইদা রহমান

» বিয়ের শর্ত ছাড়া কেবল ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলেই তা যৌতুক হবে না: হাইকোর্টের রায়

» জুলাই সনদ বাস্তবায়ন না করলে জনগণের সঙ্গে প্রতারণা হবে: জাবের

» আব্বাসী হুজুরের কাছে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য দোয়া চেয়েছেন রাশেদ খান

» মজলুমের কষ্ট বোঝার জন্য একজন মজলুম ভাইয়ের প্রয়োজন, আর সেই ভাই হলেন দেলাওয়ার হোসেন: রাশেদ

» প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বসেছে বিএনপির সংসদীয় দলের বৈঠক

» নতুন বাংলাদেশের স্বপ্নকে কোনো দলের লোভ-লালসার বলি হতে দেব না : মামুনুল হক

» ১৯৯৬ সালে আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামীর গভীর ভালোবাসা ছিল: রাশেদ খাঁন

» বিএনপির সিদ্ধান্ত ছিল আমার ক্যারিয়ার শেষ করে দেওয়ার: রুমিন ফারহানা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

নিজের সুবিধায় আইন করে কোনো স্বৈরশাসক টিকতে পারেনি : মঞ্জু

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : নিজের সুবিধামতো আইন প্রণয়ন ও প্রয়োগ করে কোনো স্বৈরশাসক টিকে থাকতে পারেনি বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

তিনি বলেছেন, জনগণের ভোটে বারবার নির্বাচিত হওয়ার সৌভাগ্য বিএনপির থাকলেও ক্ষমতা কুক্ষিগত করতে গিয়ে তৈরি করা কালাকানুনের অপপ্রয়োগের প্রধান শিকারে পরিণত হয় দলটি।

শনিবার (১০ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে ‘সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনী- বাকস্বাধীনতা ও নাগরিক অধিকারের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংস্কার বাস্তবায়ন কমিটি আয়োজিত এ সভায় মজিবুর রহমান মঞ্জু সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনীর ২৬/ক ধারায় ‘অযাচাইকৃত তথ্য’ ছড়ানোকে অপরাধ হিসেবে গণ্য করার প্রস্তাব নিয়ে প্রশ্ন তোলেন। তার আশঙ্কা, ধারাটির অস্পষ্টতার সুযোগ নিয়ে সরকার বিরোধী মত ও রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে একতরফাভাবে আইনটি প্রয়োগ করতে পারে।

এ প্রসঙ্গে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসকের একটি বক্তব্যের উদাহরণ টেনে মঞ্জু বলেন, প্রশাসক একটি রাজনৈতিক দলের সেক্রেটারি জেনারেলকে ইঙ্গিত করে তার ৭০০টি অটোরিকশা থাকার দাবি করেছেন। এমন বক্তব্যকে অযাচাইকৃত তথ্য হিসেবে বিবেচনা করা হবে কি-না, সেই প্রশ্ন তুলে তিনি বলেন, তাহলে ওই প্রশাসকেরও ১০ বছরের কারাদণ্ড হওয়া উচিত।

বিএনপির এক শ্রেণির নেতা-কর্মীর বিরুদ্ধে সন্ত্রাস ও দখলদারির অভিযোগ তুলে মঞ্জু বলেন, তাদের কর্মকাণ্ড দেখে মনে হয়, তারেক রহমান তাদের নামকাওয়াস্তে নেতা। বাস্তবে তাদের ‘আধ্যাত্মিক ও নির্বাহী নেতা’ শেখ হাসিনা।

সাইবার জগতে অশালীন ভাষা ও মন্তব্যের বিচার নিয়েও প্রশ্ন তোলেন এবি পার্টির চেয়ারম্যান। তিনি বলেন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কেউ অশালীন মন্তব্য করলেই গ্রেপ্তার বা ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু বিরোধী পক্ষের বিরুদ্ধে গালিগালাজ ও অশ্লীলতার ঘটনায় বিচার হয় না।

সরকারের এ ধরনের দ্বৈত নীতির সমালোচনা করে তিনি বলেন, নিজের সুবিধামতো আইন প্রণয়ন ও প্রয়োগ করে কোনো স্বৈরশাসক টিকে থাকতে পারেনি।

আলোচনা সভায় বক্তব্য দেন, এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, জাতীয় মানবাধিকার কমিশন ও গুম-সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির সাবেক সদস্য ড. নাবিলা ইদ্রিস, ডেইলি ওয়াদার ম্যানেজিং এডিটর ফয়সাল মাহমুদ, এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার, লেখক ও বিশ্লেষক এবং নাটশেল টুডের নির্বাহী সম্পাদক অপূর্ব জাহাঙ্গীর এবং এনসিপির যুগ্ম সদস্যসচিব ও আইন সম্পাদক অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com