ফ্যাসিস্ট হাসিনা যা বলে তা কখনো করে না : আমানউল্লাহ আমান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান বলেছেন, যে ফ্যাসিস্ট একবার পালিয়ে যায় সে কখনো আর ফিরে আসতে পারে না। এটা তার পক্ষে সম্ভব নয়। ফ্যাসিস্ট হাসিনা যা বলে সেটা সে কখনো করে না। সে শুধু নেতাকর্মীদের চাঙ্গা রাখার জন্য মনগড়া উল্টোপাল্টা কথা বলছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ অডিটরিয়ামে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিশেষ আইন-শৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

আমানউল্লাহ আমান বলেন, ‘ফ্যাসিস্টদের দোসররা নাশকতা সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে।

কিছু কিছু জায়গায় ইতিমধ্যেই ককটেল ফাটিয়ে, ডাকাতি করে তারা জনমনে আতঙ্ক সৃষ্টি করার অপচেষ্টা চালিয়েছে। কিন্তু কয়েকটি বোমা ফাটিয়ে দেশকে অস্থিতিশীল করা যায় না। তবে তাদের সম্পর্কে সবাইকে সতর্ক ও সজাগ থাকতে হবে।’

তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন ধর্ম যার যার নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। তাই বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর পাশাপাশি বিএনপির নেতাকর্মীরাও এবার দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়ের পাশে থাকবে। সরকার দেশের সব ধর্মের লোকদের নিরাপত্তা দেওয়ার জন্য একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে।’

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুকের সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য দেন কেরানীগঞ্জ মডেল থানার ওসি মো. রুহুল কুদ্দুস ও এস আর বি -১০ এর ডিএডি নাজির হোসেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ধানমন্ডি লেকের কাদা ও বর্জ্য সরাতে লাগবে ২৬ কোটি টাকা

» পুলিশ সদরদপ্তরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা

» সাংবিধানিকভাবে জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও দায়মুক্তি নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

» জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব : এলজিআরডি মন্ত্রী

» ‘একটি ডিমের দাম ১৫ টাকা হওয়া আজ দেশের কোটি নিম্নবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের কাছে আতঙ্কের নাম‘

» আগামীকাল ইস্তাম্বুলে আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যাচ্ছেন শফিকুর রহমান

» দুর্নীতির বিরুদ্ধে বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহ্বান চরমোনাই পীরের

» বিভিন্ন দেশের কূটনৈতিকদের সাথে খেলাফত মজলিসের এমপি মাহবুবা হাকিম

» সাইবার আইনের নামে জনগণের কণ্ঠ রোধ মেনে নেওয়া হবে না: ব্যারিস্টার ফুয়াদ

» নিজ হাতে ময়লা আবর্জনা পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী ইশরাক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ফ্যাসিস্ট হাসিনা যা বলে তা কখনো করে না : আমানউল্লাহ আমান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান বলেছেন, যে ফ্যাসিস্ট একবার পালিয়ে যায় সে কখনো আর ফিরে আসতে পারে না। এটা তার পক্ষে সম্ভব নয়। ফ্যাসিস্ট হাসিনা যা বলে সেটা সে কখনো করে না। সে শুধু নেতাকর্মীদের চাঙ্গা রাখার জন্য মনগড়া উল্টোপাল্টা কথা বলছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ অডিটরিয়ামে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিশেষ আইন-শৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

আমানউল্লাহ আমান বলেন, ‘ফ্যাসিস্টদের দোসররা নাশকতা সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে।

কিছু কিছু জায়গায় ইতিমধ্যেই ককটেল ফাটিয়ে, ডাকাতি করে তারা জনমনে আতঙ্ক সৃষ্টি করার অপচেষ্টা চালিয়েছে। কিন্তু কয়েকটি বোমা ফাটিয়ে দেশকে অস্থিতিশীল করা যায় না। তবে তাদের সম্পর্কে সবাইকে সতর্ক ও সজাগ থাকতে হবে।’

তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন ধর্ম যার যার নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। তাই বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর পাশাপাশি বিএনপির নেতাকর্মীরাও এবার দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়ের পাশে থাকবে। সরকার দেশের সব ধর্মের লোকদের নিরাপত্তা দেওয়ার জন্য একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে।’

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুকের সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য দেন কেরানীগঞ্জ মডেল থানার ওসি মো. রুহুল কুদ্দুস ও এস আর বি -১০ এর ডিএডি নাজির হোসেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com