ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বলেছেন, আত্মশুদ্ধির মাধ্যমে আল্লাহওয়ালাদের ছুহবত এখতিয়ার করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ক্ষণস্থায়ী এই দুনিয়ায় মানুষ এত অন্যায়, জুলুম ও দুর্নীতি কেন করে-এ বিষয়টি নিয়ে ভাবতে হবে। জালেম ও দুর্নীতির বিরুদ্ধে বৃহত্তর ঐক্য গড়ে তুলতে হবে।
গতকাল সোমবার কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের ঈদগাহ ময়দানে আয়োজিত বিশাল ওয়াজ মাহফিল ও ঐতিহাসিক হালকায়ে জিকিরে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ মুজাহিদ কমিটির উদ্যোগে এ মাহফিল ও হালকায়ে জিকিরের আয়োজন করা হয়।মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, আত্মশুদ্ধির মাধ্যমে আল্লাহওয়ালাদের সান্নিধ্য গ্রহণ করতে হবে। মানুষকে দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের বাস্তবতা উপলব্ধি করে অন্যায়, জুলুম ও দুর্নীতি থেকে বিরত থাকতে হবে। সমাজ থেকে এসব অনাচার দূর করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখতে হবে।
তিনি জালেমদের বিরুদ্ধে এবং দুর্নীতির বিরুদ্ধে বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।
দোজখ ও বেহেশতের বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘ঈমান আনার পরে যারা নেক আমল করবে, তারাই জান্নাতে যাবে।’
মাহফিলে বাংলাদেশ মুজাহিদ কমিটির উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক হালকায়ে জিকিরে বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।








