স্বরাষ্ট্রমন্ত্রীকে পদে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে না :এনসিপি

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি বলেছিল নির্বাচিত সরকার এলে মব থাকবে না, আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক হবে। কিন্তু বাস্তবে তেমনটা দেখা যাচ্ছে না। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে পদে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে না।

সোমবার রাজধানীর এনসিপির কার্যালয়ে বেলা সাড়ে ১১টার দিকে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, আড়াই হাজার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ থেকে বাদ দেয়া হয়েছে। যদি তাদের কোনো সন্ত্রাসী বা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড না থাকে তাহলে নিয়োগ দিতে হবে।

জাতিসংঘে প্রধানমন্ত্রীর বক্তব্যের আলোচনা করে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, জাতিসংঘে যে বক্তব্য প্রধানমন্ত্রী তারেক রহমান দিয়েছেন, তাতে জনগণের আশা-আকাঙ্ক্ষা, প্রত্যাশা উঠে আসেনি। তিনি সেখানে দলীয় এজেন্ডা তুলে ধরেছেন। যে এজেন্ডাগুলো ইতোমধ্যে ব্যর্থ হিসেবে প্রমাণিত হয়েছে।

তিনি আরও বলেন, অথচ বর্তমান যে জ্বালানি সংকট সেটি তিনি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে তুলে ধরতে পারেননি।

এনসিপি আহ্বায়ক বলেন, বাংলাদেশ-ভারত সবচেয়ে রক্তাক্ত সীমান্ত। সীমান্ত হত্যাকাণ্ড নিয়ে কিছু বলেননি তিনি। পুশইন নিয়ে কোনো কিছু বলেননি।

তিনি বলেন, রোহিঙ্গা সংকট নিয়ে বললে কীভাবে সমাধান হবে সেটি বলেননি। তিস্তা মহাপরিকল্পনা কেন বাস্তবায়ন হচ্ছে না, সেটিও তিনি বলতে পারেননি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সচেতনতা ও প্রতিরোধে কমবে জলাতঙ্কে মৃত্যু: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

» থাইল্যান্ডে বন্যায় ৮ জনের প্রাণহানি

» গুণী শিক্ষক সম্মাননা বাড়ছে ১২ থেকে ১০০ জনে : মাহদী আমিন

» চাঁদাবাজির বিকল্প হিসেবে গণভিক্ষা কর্মসূচির ঘোষণা হাসনাতের, দানবাক্স উন্মুক্ত আজ

» জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে

» ফ্যামিলি কার্ডের ভাতা প্রতি মাসের ২০-২৫ তারিখের মধ্যে নির্ভুল পে-রোল পাঠানোর নির্দেশ

» স্বরাষ্ট্রমন্ত্রীকে পদে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে না :এনসিপি

» বিকেলে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন করবেন জামায়াত আমির

» আল্লাহর অশেষ রহমত যে আমাকে বিএনপির ট্যাগ বহন করতে হচ্ছে না: রুমিন ফারহানা

» যাত্রাপথে তিন ঘণ্টা কেঁদেছিলেন পরিণীতি, কারণ কী?

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

স্বরাষ্ট্রমন্ত্রীকে পদে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে না :এনসিপি

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি বলেছিল নির্বাচিত সরকার এলে মব থাকবে না, আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক হবে। কিন্তু বাস্তবে তেমনটা দেখা যাচ্ছে না। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে পদে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে না।

সোমবার রাজধানীর এনসিপির কার্যালয়ে বেলা সাড়ে ১১টার দিকে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, আড়াই হাজার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ থেকে বাদ দেয়া হয়েছে। যদি তাদের কোনো সন্ত্রাসী বা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড না থাকে তাহলে নিয়োগ দিতে হবে।

জাতিসংঘে প্রধানমন্ত্রীর বক্তব্যের আলোচনা করে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, জাতিসংঘে যে বক্তব্য প্রধানমন্ত্রী তারেক রহমান দিয়েছেন, তাতে জনগণের আশা-আকাঙ্ক্ষা, প্রত্যাশা উঠে আসেনি। তিনি সেখানে দলীয় এজেন্ডা তুলে ধরেছেন। যে এজেন্ডাগুলো ইতোমধ্যে ব্যর্থ হিসেবে প্রমাণিত হয়েছে।

তিনি আরও বলেন, অথচ বর্তমান যে জ্বালানি সংকট সেটি তিনি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে তুলে ধরতে পারেননি।

এনসিপি আহ্বায়ক বলেন, বাংলাদেশ-ভারত সবচেয়ে রক্তাক্ত সীমান্ত। সীমান্ত হত্যাকাণ্ড নিয়ে কিছু বলেননি তিনি। পুশইন নিয়ে কোনো কিছু বলেননি।

তিনি বলেন, রোহিঙ্গা সংকট নিয়ে বললে কীভাবে সমাধান হবে সেটি বলেননি। তিস্তা মহাপরিকল্পনা কেন বাস্তবায়ন হচ্ছে না, সেটিও তিনি বলতে পারেননি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com