মাদকসেবনের বিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :  মাদকসেবনের বিরোধের জেরে নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী ইউনিয়নের কদমতলা গ্রামে কৃষক মানসুর মোল্যাকে (৪৫) কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার  রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদকসেবনের প্রতিবাদ করায় গত শুক্রবার নড়াইলের পেড়লী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার (সদস্য) কাসেদ মোল্যার সঙ্গে হাসিব মোল্যার বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে অভিযুক্ত হাসিব ইউপি মেম্বার কাসেদ মোল্যাকে কিল-ঘুষি মারেন।

এরপর শনিবার রাত ১০টার দিকে হাসিব কদততলা ত্রি-মোহনার মোড়ের দোকানে গেলে মানসুর ও নূর ইসলাম অভিযুক্ত হাসিবের কাছে মেম্বার কাসেদকে মারধরের বিষয়টি জানতে চান। দুইপক্ষের বাগবিতণ্ডার এক পর্যায়ে ধারালো হাসিব মোল্যা তার কাছে থাকা ধারালো অস্ত্র দিয়ে মানসুর ও নূর ইসলামকে কুপিয়ে জখম করে। গুরুতর আহত মানসুরকে খুলনায় নেওয়ার পথে জামরিলডাঙ্গা এলাকায় পৌঁছালে তিনি মারা যান।

আহত নূর ইসলামকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনার পর অভিযুক্ত যুবক কদমতলা গ্রামের লিপটন মোল্যার ছেলে হাসিব মোল্যা (২০) পালিয়ে যায়।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। নিহত মানসুরের মরদেহের ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

» হাসনাতের ‘গণভিক্ষা কর্মসূচি’ নিয়ে ছাত্রদল নেতা হামিম বললেন, ‘নতুন ধান্দা, কেউ টাকা দিবেন না’

» ‘বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর আকাঙ্ক্ষা ও উদ্দেশ্য সারা বিশ্বে প্রশংসিত হচ্ছে’

» মিরপুরে রাড্ডার হামলাকে ইসরায়েলি হামলার সঙ্গে তুলনা করলেন ব্যারিস্টার ‍ফুয়াদ

» প্রাথমিকের বঞ্চিতরা ১ অক্টোবরের মধ্যে নিয়োগপত্র পাবেন: শিক্ষামন্ত্রী

» বৃষ্টির দিনে কি শিশুরা বেশি ঘুমায়?

» দুর্নীতিকে সহনীয় পর্যায়ে নিয়ে আসতে চাই : পানিসম্পদ প্রতিমন্ত্রী

» চাঁদ উদ্যানে জমি দখলের চেষ্টায় ৮ জন গ্রেপ্তার

» জুলাইয়ে মিরপুরে হত্যাযজ্ঞ : কামাল-ইলিয়াস মোল্লাসহ ১৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা

» সচেতনতা ও প্রতিরোধে কমবে জলাতঙ্কে মৃত্যু: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মাদকসেবনের বিরোধের জেরে কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :  মাদকসেবনের বিরোধের জেরে নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী ইউনিয়নের কদমতলা গ্রামে কৃষক মানসুর মোল্যাকে (৪৫) কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার  রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদকসেবনের প্রতিবাদ করায় গত শুক্রবার নড়াইলের পেড়লী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার (সদস্য) কাসেদ মোল্যার সঙ্গে হাসিব মোল্যার বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে অভিযুক্ত হাসিব ইউপি মেম্বার কাসেদ মোল্যাকে কিল-ঘুষি মারেন।

এরপর শনিবার রাত ১০টার দিকে হাসিব কদততলা ত্রি-মোহনার মোড়ের দোকানে গেলে মানসুর ও নূর ইসলাম অভিযুক্ত হাসিবের কাছে মেম্বার কাসেদকে মারধরের বিষয়টি জানতে চান। দুইপক্ষের বাগবিতণ্ডার এক পর্যায়ে ধারালো হাসিব মোল্যা তার কাছে থাকা ধারালো অস্ত্র দিয়ে মানসুর ও নূর ইসলামকে কুপিয়ে জখম করে। গুরুতর আহত মানসুরকে খুলনায় নেওয়ার পথে জামরিলডাঙ্গা এলাকায় পৌঁছালে তিনি মারা যান।

আহত নূর ইসলামকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনার পর অভিযুক্ত যুবক কদমতলা গ্রামের লিপটন মোল্যার ছেলে হাসিব মোল্যা (২০) পালিয়ে যায়।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। নিহত মানসুরের মরদেহের ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com