তুরস্কের নারী প্রতিনিধিদলের সাথে জামায়াতের মতবিনিময় ও সেমিনার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : তুরস্কের নারী প্রতিনিধিদলের বাংলাদেশ সফর উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের উদ্যোগে সেমিনার, মতবিনিময় ও পরিচিতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মগবাজারে আয়োজিত সভায় তুরস্কের প্রতিনিধিদল, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য এবং ইসলামী ছাত্রীসংস্থার কেন্দ্রীয় কমিটির সদস্যরা অংশ নেন। তুরস্কের প্রতিনিধি দলে ছিলেন এসরা সাইদওগলু ও ড. ফৌজিয়া বিনতি মোহাম্মদ হাসান।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাহবুবা জাহানের সঞ্চালনায় সভায় উদ্বোধনী বক্তব্য দেন দলটির কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দিকা এমপি।

তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারী বিভাগের কার্যক্রম, নারীর নৈতিক ও সামাজিক উন্নয়ন এবং সাংগঠনিক কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণের বিষয় তুলে ধরেন। পাশাপাশি দুই দেশের নারীসমাজের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধিতে এ ধরনের মতবিনিময়ের গুরুত্বের কথা উল্লেখ করেন।

সভায় ইসলামী ছাত্রীসংস্থার কার্যক্রম ও সাংগঠনিক পরিচিতি তুলে ধরেন সংগঠনটির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নাহিয়ান ফাইরুজ নাজিফা। এ সময় তুরস্কের প্রতিনিধিরা নারী নেতৃত্ব, শিক্ষা, সামাজিক উন্নয়ন, মানবিক কার্যক্রম এবং তরুণীদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশসহ বিভিন্ন বিষয়ে প্রশ্ন ও মতামত দেন।

‘গ্লোবাল ইউনিটি অন মুসলিম’ শীর্ষক সেমিনার

একই দিন বিকেলে রাজধানীর মগবাজারে আলফালাহ মিলনায়তনে ‘গ্লোবাল ইউনিটি অন মুসলিম’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। এতে মূল বক্তব্য উপস্থাপন করেন সফররত প্রতিনিধিদলের সদস্য ও মানবতাবাদী কর্মী ডা. ফৌজিয়া বিনতি মোহাম্মদ হাসান।

সেমিনারে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি মার্জিয়া বেগম এমপি, আইন ও মানবসম্পদ বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট সাবিকুন্নাহার এমপি, সম্মিলিত নারী প্রয়াসের সেক্রেটারি ফেরদৌস আরা বকুল এবং ইসলামী ছাত্রীসংস্থার কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নাহিয়ান ফাইরুজ নাজিফা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বিশ্বের জ্বালানি বাজারে আফ্রিকার শক্ত অবস্থান, নেতৃত্বে চার দেশ

» অমিতাভের কণ্ঠে শাহরুখের দৃঢ় মনোভাবের প্রশংসা

» কোয়ার্টারে সহজ প্রতিপক্ষ পাচ্ছে বাংলাদেশ, সেমিফাইনালে কারা?

» বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক

» ককটেল বিস্ফোরণের ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিৎ: ডিএমপি

» ‘সারা বিশ্বের শান্তিকামী মানুষের অন্তরের কথা প্রতিধ্বনিত করেছেন প্রধানমন্ত্রী’

» তুরস্কের নারী প্রতিনিধিদলের সাথে জামায়াতের মতবিনিময় ও সেমিনার

» চাকরির ভেরিফিকেশনে বাদ, ঢাবিতে সরকারকে লাল কার্ড দেখালো জাতীয় ছাত্রশক্তি

» ভেরিফিকেশনের মানদণ্ড এবং প্রার্থীদের বাদ দেওয়ার কারণ স্পষ্ট করতে হবে: আসিফ মাহমুদ

» জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে জামায়াত নেতা এমপি মুজিবুরের সাক্ষাৎ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

তুরস্কের নারী প্রতিনিধিদলের সাথে জামায়াতের মতবিনিময় ও সেমিনার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : তুরস্কের নারী প্রতিনিধিদলের বাংলাদেশ সফর উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের উদ্যোগে সেমিনার, মতবিনিময় ও পরিচিতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মগবাজারে আয়োজিত সভায় তুরস্কের প্রতিনিধিদল, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য এবং ইসলামী ছাত্রীসংস্থার কেন্দ্রীয় কমিটির সদস্যরা অংশ নেন। তুরস্কের প্রতিনিধি দলে ছিলেন এসরা সাইদওগলু ও ড. ফৌজিয়া বিনতি মোহাম্মদ হাসান।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাহবুবা জাহানের সঞ্চালনায় সভায় উদ্বোধনী বক্তব্য দেন দলটির কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দিকা এমপি।

তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারী বিভাগের কার্যক্রম, নারীর নৈতিক ও সামাজিক উন্নয়ন এবং সাংগঠনিক কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণের বিষয় তুলে ধরেন। পাশাপাশি দুই দেশের নারীসমাজের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধিতে এ ধরনের মতবিনিময়ের গুরুত্বের কথা উল্লেখ করেন।

সভায় ইসলামী ছাত্রীসংস্থার কার্যক্রম ও সাংগঠনিক পরিচিতি তুলে ধরেন সংগঠনটির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নাহিয়ান ফাইরুজ নাজিফা। এ সময় তুরস্কের প্রতিনিধিরা নারী নেতৃত্ব, শিক্ষা, সামাজিক উন্নয়ন, মানবিক কার্যক্রম এবং তরুণীদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশসহ বিভিন্ন বিষয়ে প্রশ্ন ও মতামত দেন।

‘গ্লোবাল ইউনিটি অন মুসলিম’ শীর্ষক সেমিনার

একই দিন বিকেলে রাজধানীর মগবাজারে আলফালাহ মিলনায়তনে ‘গ্লোবাল ইউনিটি অন মুসলিম’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। এতে মূল বক্তব্য উপস্থাপন করেন সফররত প্রতিনিধিদলের সদস্য ও মানবতাবাদী কর্মী ডা. ফৌজিয়া বিনতি মোহাম্মদ হাসান।

সেমিনারে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি মার্জিয়া বেগম এমপি, আইন ও মানবসম্পদ বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট সাবিকুন্নাহার এমপি, সম্মিলিত নারী প্রয়াসের সেক্রেটারি ফেরদৌস আরা বকুল এবং ইসলামী ছাত্রীসংস্থার কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নাহিয়ান ফাইরুজ নাজিফা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com