বিদ্যুৎ-গ্যাসের ব্যবস্থা না করে ব্যস্ত টাকা ভাগাভাগিতে: শিশির মনির

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মোহাম্মদ শিশির মনির আজ  দুপুরে সুনামগঞ্জের শাল্লা উপজেলার শাহগঞ্জ বাজারে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভায় বললেন, দেশে গ্যাস ও বিদ্যুতের সংকট সমাধানে উদ্যোগ না নিয়ে একটি মহল কীভাবে টাকা ভাগাভাগি করে পকেটে নেবে, তা নিয়েই ব্যস্ত।

শিশির মনির বলেন, বর্তমান সরকারের মেয়াদ মাত্র সাত মাস হয়েছে। তাদের পাঁচ বছর দায়িত্ব পালন করতে হবে। এরই মধ্যে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠছে, এটা কতটা যৌক্তিক, সেই প্রশ্নও তুলতে হবে। দেশে গ্যাস ও বিদ্যুৎ নেই। এসব সংকট কীভাবে সমাধান করা যায়, তা নিয়ে ভাবতে হবে। জনগণকে সংকটের কথা জানাতে হবে এবং কীভাবে তা মোকাবিলা করা যায়, সে বিষয়ে পরিকল্পনা করতে হবে।

প্রয়োজনে বিদেশ থেকে গ্যাস-বিদ্যুৎ আনতে হবে, উৎপাদন বাড়াতে হবে এবং বিজ্ঞানীদের সঙ্গে বসে সমাধানের পথ বের করতে হবে। কিন্তু এসব না করে টাকা ভাগাভাগি নিয়ে ব্যস্ত থাকার অভিযোগ করছেন তিনি।

স্থানীয় উন্নয়ন প্রসঙ্গে শিশির মনির বলেন, স্থানীয় সংসদ সদস্যদের অপারগতার সুযোগ নিয়ে বিভিন্ন এলাকায় কিছু দুর্নীতিবাজ তৈরি হয়েছে। তারা ঈদ উপহারের টাকা নিয়েও অনিয়ম করেছে বলে অভিযোগ করেন তিনি। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরিতেও অনিয়ম হয়েছে বলে দাবি করে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» গুলশানে আওয়ামী লীগের মিছিল: আরও ৪ জন কারাগারে

» রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

» চীনের সঙ্গে স্বাস্থ্য সহযোগিতা আরও জোরদারে গুরুত্ব দিলেন স্বাস্থ্যমন্ত্রী

» শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

» যাত্রা বিরতিতে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী, বিমানবন্দরে স্বাগত জানালেন মন্ত্রী -প্রতিমন্ত্রী

» প্রধানমন্ত্রীর উপহার দেয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বসবাস করা গোলাপি বেগম

» গুম বন্ধে অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ ফেরানোর দাবি আখতারের

» জামায়াতের লং মার্চ অযৌক্তিক হলেও সরকার সহযোগিতা করবে: রাশেদ খাঁন

» রাশেদ খাঁনের কাজই জামায়াত-শিবিরের বিরুদ্ধে ‘নেগেটিভ’ কথা বলা: সাদ্দাম

» বিএনপি সরকার গুমের ঘটনার তদন্ত চায় না: নাহিদ ইসলাম

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বিদ্যুৎ-গ্যাসের ব্যবস্থা না করে ব্যস্ত টাকা ভাগাভাগিতে: শিশির মনির

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মোহাম্মদ শিশির মনির আজ  দুপুরে সুনামগঞ্জের শাল্লা উপজেলার শাহগঞ্জ বাজারে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভায় বললেন, দেশে গ্যাস ও বিদ্যুতের সংকট সমাধানে উদ্যোগ না নিয়ে একটি মহল কীভাবে টাকা ভাগাভাগি করে পকেটে নেবে, তা নিয়েই ব্যস্ত।

শিশির মনির বলেন, বর্তমান সরকারের মেয়াদ মাত্র সাত মাস হয়েছে। তাদের পাঁচ বছর দায়িত্ব পালন করতে হবে। এরই মধ্যে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠছে, এটা কতটা যৌক্তিক, সেই প্রশ্নও তুলতে হবে। দেশে গ্যাস ও বিদ্যুৎ নেই। এসব সংকট কীভাবে সমাধান করা যায়, তা নিয়ে ভাবতে হবে। জনগণকে সংকটের কথা জানাতে হবে এবং কীভাবে তা মোকাবিলা করা যায়, সে বিষয়ে পরিকল্পনা করতে হবে।

প্রয়োজনে বিদেশ থেকে গ্যাস-বিদ্যুৎ আনতে হবে, উৎপাদন বাড়াতে হবে এবং বিজ্ঞানীদের সঙ্গে বসে সমাধানের পথ বের করতে হবে। কিন্তু এসব না করে টাকা ভাগাভাগি নিয়ে ব্যস্ত থাকার অভিযোগ করছেন তিনি।

স্থানীয় উন্নয়ন প্রসঙ্গে শিশির মনির বলেন, স্থানীয় সংসদ সদস্যদের অপারগতার সুযোগ নিয়ে বিভিন্ন এলাকায় কিছু দুর্নীতিবাজ তৈরি হয়েছে। তারা ঈদ উপহারের টাকা নিয়েও অনিয়ম করেছে বলে অভিযোগ করেন তিনি। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরিতেও অনিয়ম হয়েছে বলে দাবি করে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com