ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ বলেছেন, ‘জামাত-শিবিরের পাকিস্তান প্রেম কখনো যাবে না’। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
আবু হানিফ ফেসবুক পোস্টে বলেন, ‘জামাত-শিবিরের পাকিস্তান প্রেম কখনো যাবে না। বর্তমান জামাত-শিবিরের সবার জন্মই তো বাংলাদেশে, তবুও তাদের মন কেন পাকিস্তান পাকিস্তান করে? যদিও তারা বাংলাদেশের বিরোধিতা করেছিল।’
তিনি আরও বলেন,‘বর্তমান বাংলাদেশে জিন্নাহকে প্রাসঙ্গিক করার প্রচেষ্টাটা মূলত মুজিববাদকে পুনর্জীবিত করার ষড়যন্ত্র।








