বিএনপি মানুষের স্বার্থে ও মানবতার পক্ষে রাজনীতি করে : ভারপ্রাপ্ত মহাসচিব

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি এমন একটি রাজনৈতিক দল, যে দল মানুষের স্বার্থে, মানবতা ও অসহায় মানুষের পক্ষে রাজনীতি করে। তারেক রহমানের সরকার মানবতার পক্ষের সরকার। যে পতাকা তার মা-বাবা বহন করেছেন, সেই পতাকা আজ তিনি বহন করছেন।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ফেনী সদর উপজেলার ফরহাদনগরে এক অনুষ্ঠান তিনি এসব কথা বলেন। পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা হারুনুর রশিদের পরিবারকে দেওয়া বাড়ির উদ্বোধন ও স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি।

আওয়ামী দুঃশাসনের কথা তুলে ধরে রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনা নিজের ক্ষমতা পাকাপোক্ত করার জন্য শিশু, প্রাথমিক, মাধ্যমিক, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ কাউকে হত্যা করতে দ্বিধা করেনি। ১৭টি বছর ধরে গুম-খুন চালিয়েছে। সর্বশেষ জুলাইতে শেখ হাসিনার গড়ে তোলা পুলিশ-র‍্যাব সবখানে রক্ত ঝরিয়েছে, রক্তের স্রোত বইয়ে দিয়েছে। তারই এমন হত্যার শিকার ফেনীর শহীদ হারুন।

ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, আমরা একটি দুঃসময় অতিক্রম করেছি। এমন এক অন্ধকার যুগ অতিক্রম করেছি, যেখানে যারা বিরোধী দল করতো তাদের বাঁচার অধিকার ছিল না। বিরোধী মতের স্বাভাবিক জীবনযাপন, বাড়িতে ঘুমের অধিকার ছিল না। কে কখন গুম, খুন, বিচারবহির্ভূত হত্যা ও গুপ্ত হত্যার স্বীকার হতেন জানতেন না। এমন ভয়াবহ একটি হিংস্র রাজত্বের মধ্যে আমরা দিনযাপন করেছি। শেখ হাসিনার ১৭টি বছরে কারও লাশ নদীর ধারে, কারো লাশ খালে, আবার কারো লাশ নালায় পড়ে ছিল।

পুলিশের গুলিতে নিহত ফেনীর হারুনকে স্মরণ করে বিএনপির এই নেতা বলেন, হারুনের স্বপ্ন ছিল ভালোভাবে বেঁচে থাকবে। সে রাজনীতি করেছে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, একটি আদর্শ প্রতিষ্ঠার জন্য। হারুন ব্যাংকের টাকা পাচার করেনি, পদ্মা সেতু আর মেট্রোরেলের টাকা আত্মসাৎ করেনি। শুধু কথা বলার স্বাধীনতা, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং মানুষের মৌলিক মানবিক অধিকার প্রতিষ্ঠার জন্য নিজের জীবন উৎসর্গ করেছে।

রুহুল কবির রিজভী আরও বলেন, তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার আগেও আমাদের যারা গুম-খুনের শিকার হয়েছিল তাদের পরিবারের দায়িত্ব নিয়েছিল। তারই অংশ হিসেবে হারুনের পরিবারকেও বাড়ি নির্মাণ করে দেওয়া হয়েছে। সবাই এমন করে অন্য শহীদদের পরিবারের পাশেও দাঁড়াবেন।

ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে ও সদস্য সচিব আলাল উদ্দিন আলালের পরিচালনায় সভায় বক্তব্য দেন ফেনী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবেদিন, ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু, নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু, আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব মোকছেদুল মোমিন মিথুন প্রমুখ।

পরে আমরা বিএনপি পরিবারের উদ্যোগে শহীদ হারুনের পরিবারের জন্য নির্মিত বাড়ির চাবি তুলে দেন অতিথিরা। চলতি বছরের ১২ এপ্রিল বাড়ি নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। পরে হারুনের কবর জিয়ারত ও তার নবনির্মিত ঘর পরিদর্শন করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» গ্যাস-বিদ্যুৎ সংকট মোকাবিলায় নতুন পরিকল্পনা, খনন হচ্ছে ১৫০টি কূপ: মাহ্দী আমিন

» ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি: জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ঢাবি প্রশাসন

» দেশে ‘বৈদ্যুতিক ট্রেন’ চালুর ঘোষণা, চলবে যেসব রুটে

» নারী উদ্যোক্তাদের একটি প্রতিনিধিদল নিয়ে শামা ওবায়েদকে চীন সফরের আমন্ত্রণ

» রাজনৈতিক পরিস্থিতি ও সংস্কার নিয়ে ফরাসি সিনেটরদের সঙ্গে জামায়াতের বৈঠক

» ডাকসু থেকে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর ভূমিকা মুছে ফেলার সুযোগ নেই: আ স ম রব

» চাঁদাবাজি ও দখলবাজির কবর রচনা করবে বিরোধী দল: জামায়াত আমির

» ঢাকার ২ সিটিতে জামায়াতের প্রার্থী ঘোষণা: উত্তরে সেলিম উদ্দিন, দক্ষিণে সাদিক কায়েম

» শুধু ক্ষমতার পালাবদল হয়েছে, রাষ্ট্রের কোনো পরিবর্তন ঘটেনি- শিবির সভাপতি

» বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বিএনপি মানুষের স্বার্থে ও মানবতার পক্ষে রাজনীতি করে : ভারপ্রাপ্ত মহাসচিব

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি এমন একটি রাজনৈতিক দল, যে দল মানুষের স্বার্থে, মানবতা ও অসহায় মানুষের পক্ষে রাজনীতি করে। তারেক রহমানের সরকার মানবতার পক্ষের সরকার। যে পতাকা তার মা-বাবা বহন করেছেন, সেই পতাকা আজ তিনি বহন করছেন।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ফেনী সদর উপজেলার ফরহাদনগরে এক অনুষ্ঠান তিনি এসব কথা বলেন। পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা হারুনুর রশিদের পরিবারকে দেওয়া বাড়ির উদ্বোধন ও স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি।

আওয়ামী দুঃশাসনের কথা তুলে ধরে রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনা নিজের ক্ষমতা পাকাপোক্ত করার জন্য শিশু, প্রাথমিক, মাধ্যমিক, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ কাউকে হত্যা করতে দ্বিধা করেনি। ১৭টি বছর ধরে গুম-খুন চালিয়েছে। সর্বশেষ জুলাইতে শেখ হাসিনার গড়ে তোলা পুলিশ-র‍্যাব সবখানে রক্ত ঝরিয়েছে, রক্তের স্রোত বইয়ে দিয়েছে। তারই এমন হত্যার শিকার ফেনীর শহীদ হারুন।

ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, আমরা একটি দুঃসময় অতিক্রম করেছি। এমন এক অন্ধকার যুগ অতিক্রম করেছি, যেখানে যারা বিরোধী দল করতো তাদের বাঁচার অধিকার ছিল না। বিরোধী মতের স্বাভাবিক জীবনযাপন, বাড়িতে ঘুমের অধিকার ছিল না। কে কখন গুম, খুন, বিচারবহির্ভূত হত্যা ও গুপ্ত হত্যার স্বীকার হতেন জানতেন না। এমন ভয়াবহ একটি হিংস্র রাজত্বের মধ্যে আমরা দিনযাপন করেছি। শেখ হাসিনার ১৭টি বছরে কারও লাশ নদীর ধারে, কারো লাশ খালে, আবার কারো লাশ নালায় পড়ে ছিল।

পুলিশের গুলিতে নিহত ফেনীর হারুনকে স্মরণ করে বিএনপির এই নেতা বলেন, হারুনের স্বপ্ন ছিল ভালোভাবে বেঁচে থাকবে। সে রাজনীতি করেছে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, একটি আদর্শ প্রতিষ্ঠার জন্য। হারুন ব্যাংকের টাকা পাচার করেনি, পদ্মা সেতু আর মেট্রোরেলের টাকা আত্মসাৎ করেনি। শুধু কথা বলার স্বাধীনতা, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং মানুষের মৌলিক মানবিক অধিকার প্রতিষ্ঠার জন্য নিজের জীবন উৎসর্গ করেছে।

রুহুল কবির রিজভী আরও বলেন, তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার আগেও আমাদের যারা গুম-খুনের শিকার হয়েছিল তাদের পরিবারের দায়িত্ব নিয়েছিল। তারই অংশ হিসেবে হারুনের পরিবারকেও বাড়ি নির্মাণ করে দেওয়া হয়েছে। সবাই এমন করে অন্য শহীদদের পরিবারের পাশেও দাঁড়াবেন।

ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে ও সদস্য সচিব আলাল উদ্দিন আলালের পরিচালনায় সভায় বক্তব্য দেন ফেনী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবেদিন, ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু, নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু, আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব মোকছেদুল মোমিন মিথুন প্রমুখ।

পরে আমরা বিএনপি পরিবারের উদ্যোগে শহীদ হারুনের পরিবারের জন্য নির্মিত বাড়ির চাবি তুলে দেন অতিথিরা। চলতি বছরের ১২ এপ্রিল বাড়ি নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। পরে হারুনের কবর জিয়ারত ও তার নবনির্মিত ঘর পরিদর্শন করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com