গ্যাস-বিদ্যুৎ ও আইনশৃঙ্খলা স্বাভাবিক হওয়া পর্যন্ত বিরোধী দল মাঠে থাকবে: নাহিদ ইসলাম

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, শেখ হাসিনার সময় থেকেই দেশে গ্যাস-বিদ্যুৎ সংকট রয়েছে। তখন থেকেই দেশে অনেক দুর্নীতি হয়েছে। এখনও এসব সমস্যা বিরাজমান। দেশের গ্যাস-বিদ্যুৎ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত বিরোধী দল মাঠে থাকবে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে নিজ নির্বাচনি এলাকা ঢাকা-১১ আসনের সাতারকুল স্কুল অ্যান্ড কলেজে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এর আগে তিনি বিভিন্ন মহল্লা পরিদর্শন করেন।

নাহিদ ইসলাম বলেন, গত সাত মাসে সরকার যথাযথ উদ্যোগ নিলে সংকট মোকাবিলা করা সহজ হতো।

তিনি বলেন, গত নির্বাচনে সাতারকুলে চাঁদাবাজদের প্রত্যাখ্যান করা হয়েছে। ভবিষ্যতেও জনগণ তাদের নির্বাচিত করবে না।

তিনি অভিযোগ করে বলেন, সরকারি দলের মতো বিরোধী দল বরাদ্দ পায় না। এ কারণে ইচ্ছে করলেও এলাকার উন্নয়নে পরিকল্পনা সাজানো যায় না। তিনি মনে করেন, উন্নয়ন বরাদ্দ সরকার ও বিরোধী দলের সমান হওয়া উচিত।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» আইফোন ডুয়ো: অ্যাপল এই প্রথম ফোল্ডিং আইফোন আনল

» মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই যুবক নিহত

» সৌদি পাইপলাইনে হামলার পর ইরাকের মাইসানে রাস্তায় ভারী অস্ত্রধারী বাহিনী

» একাদশে ভর্তির আবেদন ফের শুরু, ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরাও সুযোগ পাচ্ছেন

» রাজধানীতে পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৪, মামলা ৪৩টিটি

» ২ দিনের কর্মসূচি ঘোষণা করল ছাত্রদল

» জামায়াতের কারণে বিক্ষোভ মিছিল করার সাহস পাচ্ছে আ.লীগ: রাশেদ খাঁন

» সংকট নেই, একটি দুষ্টচক্র সার মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

» যে কোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম

» এনসিপির ছাত্রশক্তির প্রথম কাউন্সিল আজ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

গ্যাস-বিদ্যুৎ ও আইনশৃঙ্খলা স্বাভাবিক হওয়া পর্যন্ত বিরোধী দল মাঠে থাকবে: নাহিদ ইসলাম

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, শেখ হাসিনার সময় থেকেই দেশে গ্যাস-বিদ্যুৎ সংকট রয়েছে। তখন থেকেই দেশে অনেক দুর্নীতি হয়েছে। এখনও এসব সমস্যা বিরাজমান। দেশের গ্যাস-বিদ্যুৎ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত বিরোধী দল মাঠে থাকবে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে নিজ নির্বাচনি এলাকা ঢাকা-১১ আসনের সাতারকুল স্কুল অ্যান্ড কলেজে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এর আগে তিনি বিভিন্ন মহল্লা পরিদর্শন করেন।

নাহিদ ইসলাম বলেন, গত সাত মাসে সরকার যথাযথ উদ্যোগ নিলে সংকট মোকাবিলা করা সহজ হতো।

তিনি বলেন, গত নির্বাচনে সাতারকুলে চাঁদাবাজদের প্রত্যাখ্যান করা হয়েছে। ভবিষ্যতেও জনগণ তাদের নির্বাচিত করবে না।

তিনি অভিযোগ করে বলেন, সরকারি দলের মতো বিরোধী দল বরাদ্দ পায় না। এ কারণে ইচ্ছে করলেও এলাকার উন্নয়নে পরিকল্পনা সাজানো যায় না। তিনি মনে করেন, উন্নয়ন বরাদ্দ সরকার ও বিরোধী দলের সমান হওয়া উচিত।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com