দায়িত্ব বাড়ল সালাহউদ্দিন আহমেদ ও মঈন খানের

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : জাতীয় সংসদের অধিবেশন চলাকালে কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও বিভাগের সংসদবিষয়ক কার্যক্রম পরিচালনার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং স্থানীয় সরকারমন্ত্রী আবদুল মঈন খানের দায়িত্ব বাড়িয়েছে সরকার।

আজ বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে পাঠানো প্রজ্ঞাপনে তথ্যটি জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন চলার সময় রাষ্ট্রপতির কার্যালয় এবং প্রধানমন্ত্রীর দায়িত্বাধীন মন্ত্রণালয় ও বিভাগসহ যেসব মন্ত্রণালয় বা বিভাগে কোনো মন্ত্রী কিংবা প্রতিমন্ত্রী নিয়োগপ্রাপ্ত নেই, সেসব মন্ত্রণালয় ও বিভাগের সংসদবিষয়ক কার্যাবলি নির্ধারিত ব্যবস্থায় সম্পাদন করা হবে।

এতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি অনুপস্থিত থাকলে এ দায়িত্ব পালন করবেন সমাজকল্যাণ মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন এবং বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

অন্যদিকে রাষ্ট্রপতির কার্যালয়, নির্বাচন কমিশন সচিবালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের দায়িত্ব পালন করবেন স্থানীয় সরকার মন্ত্রী আবদুল মঈন খান। তাঁর অবর্তমানে এ দায়িত্ব পালন করবেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সুখের অন্বেষা

» কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার

» রাজধানীর মুগদা হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী

» এক ভিসায় সৌদি-আমিরাতসহ ৬ দেশ, মধ্যপ্রাচ্যে আসছে ‘শেনজেন’ সুবিধা

» চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া হবে: প্রধানমন্ত্রী

» দেশজুড়ে ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু শনিবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

» প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ: ক্রীড়া প্রতিমন্ত্রী

» ছাগলচুরি আমার জীবনে অন্যতম হৃদয়বিদারক ঘটনা: আসিফ নজরুল

» গুমের শিকার ছাত্রদল নেতার ছেলের জন্য পাঠ্যপুস্তক পাঠালেন প্রধানমন্ত্রী

» স্থানীয় সরকার নির্বাচন হবে নিরপেক্ষ, থাকছে না দলীয় প্রতীক : প্রতিমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

দায়িত্ব বাড়ল সালাহউদ্দিন আহমেদ ও মঈন খানের

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : জাতীয় সংসদের অধিবেশন চলাকালে কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও বিভাগের সংসদবিষয়ক কার্যক্রম পরিচালনার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং স্থানীয় সরকারমন্ত্রী আবদুল মঈন খানের দায়িত্ব বাড়িয়েছে সরকার।

আজ বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে পাঠানো প্রজ্ঞাপনে তথ্যটি জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন চলার সময় রাষ্ট্রপতির কার্যালয় এবং প্রধানমন্ত্রীর দায়িত্বাধীন মন্ত্রণালয় ও বিভাগসহ যেসব মন্ত্রণালয় বা বিভাগে কোনো মন্ত্রী কিংবা প্রতিমন্ত্রী নিয়োগপ্রাপ্ত নেই, সেসব মন্ত্রণালয় ও বিভাগের সংসদবিষয়ক কার্যাবলি নির্ধারিত ব্যবস্থায় সম্পাদন করা হবে।

এতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি অনুপস্থিত থাকলে এ দায়িত্ব পালন করবেন সমাজকল্যাণ মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন এবং বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

অন্যদিকে রাষ্ট্রপতির কার্যালয়, নির্বাচন কমিশন সচিবালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের দায়িত্ব পালন করবেন স্থানীয় সরকার মন্ত্রী আবদুল মঈন খান। তাঁর অবর্তমানে এ দায়িত্ব পালন করবেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com