উত্তরায় কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের মিছিল, পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  উত্তরায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীদের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়। শুক্রবার সকালে জসীমউদ্দীন এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে র‍্যাব-১ কার্যালয়ের কাছাকাছি গিয়ে শেষ হয়। পরে পুলিশের ধাওয়ায় মিছিলকারীদের ছত্রভঙ্গ হতে দেখা যায়।

শুক্রবার (২৮ আগস্ট) সকাল পৌনে ৮টার দিকে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে মিছিলটি বের করা হয়। উত্তরার জসীমউদ্দীন এলাকার মহাসড়ক থেকে শুরু হওয়া মিছিলটি র‍্যাব-১ কার্যালয়সংলগ্ন এলাকায় গিয়ে শেষ হয়।

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর আনিছুর রহমান নাঈমের ব্যানারে মিছিলটি আয়োজন করা হয়।

মিছিলে অংশ নেয়া নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগান দেন। তাদের মুখে ‘ডাক দিয়েছে নাঈম ভাই, ঘরে থাকার সময় নাই’, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ এবং ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ নানা স্লোগান শোনা যায়।

মিছিল চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে অংশগ্রহণকারীদের অনেকে দৌড়ে পালিয়ে যান। উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম জানান, স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা সেখানে জড়ো হওয়ার চেষ্টা করছিলেন। পুলিশ তাদের ধাওয়া করলে তারা ছত্রভঙ্গ হয়ে যান।

মিছিলকে কেন্দ্র করে মারামারির কোনো ঘটনা ঘটেছিল কি না, জানতে চাইলে ওসি মোরশেদ আলম বলেন, পুলিশ ধাওয়া দেওয়ার সময় আশপাশের লোকজনও তাদের ধাওয়া করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বিদেশের মাটিতে পেসাররা সাফল্য এনে দিতে সক্ষম: তালহা জুবায়ের

» জ্বালানি সংকট নিরসন দাবির লংমার্চেও এক লাখ লিটার তেল খরচ করবে বিরোধীদল : মীর শাহে আলম

» শুটিং গুটিয়ে নেপাল থেকে দেশে ফিরলেন অপু বিশ্বাস

» বিএনপি আত্মসমর্পণ করার দল না: সমাজকল্যাণমন্ত্রী

» ডিলারদের একাংশ সারের কৃত্রিম সংকট তৈরি করেছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

» ব্রাহ্মণবা‌ড়িয়ার মানুষের সঙ্গে ভুল বোঝা‌বু‌ঝি, হাসনাতের দুঃখপ্রকাশ

» কবজি কাটা আনোয়ার গ্রুপের’ তিন ছিনতাইকারী গ্রেফতার

» হজে যেতে ৩৩ দিনে নিবন্ধন করেছেন ১২১২ জন

» শহীদদের আকাঙ্ক্ষা পূরণে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

» এআই ব্যবহার করে রায় লেখা যাবে না : প্রধান বিচারপতি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

উত্তরায় কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের মিছিল, পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  উত্তরায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীদের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়। শুক্রবার সকালে জসীমউদ্দীন এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে র‍্যাব-১ কার্যালয়ের কাছাকাছি গিয়ে শেষ হয়। পরে পুলিশের ধাওয়ায় মিছিলকারীদের ছত্রভঙ্গ হতে দেখা যায়।

শুক্রবার (২৮ আগস্ট) সকাল পৌনে ৮টার দিকে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে মিছিলটি বের করা হয়। উত্তরার জসীমউদ্দীন এলাকার মহাসড়ক থেকে শুরু হওয়া মিছিলটি র‍্যাব-১ কার্যালয়সংলগ্ন এলাকায় গিয়ে শেষ হয়।

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর আনিছুর রহমান নাঈমের ব্যানারে মিছিলটি আয়োজন করা হয়।

মিছিলে অংশ নেয়া নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগান দেন। তাদের মুখে ‘ডাক দিয়েছে নাঈম ভাই, ঘরে থাকার সময় নাই’, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ এবং ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ নানা স্লোগান শোনা যায়।

মিছিল চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে অংশগ্রহণকারীদের অনেকে দৌড়ে পালিয়ে যান। উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম জানান, স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা সেখানে জড়ো হওয়ার চেষ্টা করছিলেন। পুলিশ তাদের ধাওয়া করলে তারা ছত্রভঙ্গ হয়ে যান।

মিছিলকে কেন্দ্র করে মারামারির কোনো ঘটনা ঘটেছিল কি না, জানতে চাইলে ওসি মোরশেদ আলম বলেন, পুলিশ ধাওয়া দেওয়ার সময় আশপাশের লোকজনও তাদের ধাওয়া করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com